গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ রুথভ্যান, বার্নার্ড লিউইস, গাইলস কেপেল, জ্যাসন বার্ক এবং অন্যান্য সম্মানিত কর্তৃপক্ষবর্ণ কর্তৃক বিবৃত হয়েছে। এই দুই আন্দোলনের সমধর্মিতার কিছু শেষ ফাক পূরণ হওয়ার জন্য রয়ে গেছে। রুশ সেনাদল প্রত্যাহারের পর বিদেশী জিহাদিদের অনেকেই তাদের স্বদেশে সংগ্রাম করার জন্য আফগানিস্তান ও পাকিস্তান ত্যাগ করে যায়। তবে “আরবগণ” দল থেকে চূড়ান্ত প্রস্থানের পূর্বে ১৯৮৮ সালে বসন্তকালে বিন লাদেনের শিবিরে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। এখানে আল-জওয়াহরি তার সমমনা কিছু জিহাদিদের নিয়ে একটু টিলেঢালা একটি সংগঠন গড়ে তোলেন যার উদ্দেশ্যই ছিল সর্বস্তরে ইসলামের প্রসার ঘটানো এবং যেখানে ইসলাম বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল সেখানে অভিযান জোরদার করার অঙ্গীকার করা হয়েছিল। এর সামরিক ভিত্তিক স্বভাবগত বৈশিষ্ট্যাদিসহ আল-কায়েদা, এই সংগঠনটির নাম দেওয়া হয়, এটিকে ১৮২৭ সালে মহাবন পার্বত্যাঞ্চলে সৈয়দ আহমদ কর্তৃক প্রতিষ্ঠিত বড় গোডাউন বা “বড় ভাণ্ডার ভবন’ ব্রিটিশদের নিকটে হিন্দুস্তানি বা ধর্মান্ধদের শিবির বলে পরিচিত, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে মর্মে দেখা যায়। খোস্টে এই সভার পর ওয়াহ্হাবি ইত্তিহাদ-ই-ইসলামি দলের নেতা আব্দুল রব রসুল সায়াফ তার বিপুল সংখ্যক অনুসারীদের সঙ্গে নিয়ে সরাসরি ফিলিপাইনের উদ্দেশ্যে গমনের জন্য পেশোয়ার ত্যাগ করেন যেখানে ভীতিকে উপস্থাপিত করেন। অন্যান্যরা ইসলামি বিপ্রব সংঘটনের আন্দোলনে বাতাস দিচ্ছিল যতদুর সম্ভব উত্তরে চেচনিয়া ও কিরগিজস্তান আর পশ্চিমে আলজেরিয়া, মরোকৌো_ এবং যুক্তরাষ্ট্র । খোস্ট সমাবেশে বিন-লাদেন স্বয়ং উপস্থিত ছিলেন না, তিনি তার কল্যাণের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন। জেদ্দায় তিনি অবস্থান করতে পারতেন তবে ১৯৯০ সালের অগাস্ট মাসে কুয়েতে ইরাকের আক্রমণ, যা আরবকে রক্ষার্থে তার বৈশ্বিক কর্মজাল (নেটওয়ার্ক)-এর অংশ হিসেবে সাবেক আফগান জিহাদিদেরকে আহ্বানের প্রস্তাবসহ সম্পর্ক স্থাপন করেন, এখন কয়েক সহস্র ঝানু জিহাদিরা আরবে প্রত্যাবর্তন করতে শুরু করেছে । একটি বর্ণনা মতে, তীর প্রস্তাব গৃহীত হয়েছে বলে তিনি সভা ত্যাগ করেন, ফল হল যে পরবতীঁকালে যখন তিনি জানতে পারলেন যে সৌদি সরকার তার প্রস্তাব গ্রহণের পরিবর্তে আমেরিকার দিকে মোড় ঘুরিয়েছেন, তখন মনে হলো এটি যুগল প্রতারণা । তার ওয়াহ্‌হাবি চেতনার আরব ভূমিতে বিধর্মীদের পদচারণা করতে কখনোই সম্মতি দেয় নি। যেটিকে তিনি একটি সরাসরি মহানবী Ld ২৯৯

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।