~~ WWW.amarboi.com ~ লাদেন প্রাচুর্যের সুযোগ-সুবিধার মধ্য দিয়ে লালিত-পালিত হন, যদিও তিনি কখনও নিজেকে সৌদি অন্দর মহলে অন্তর্ভূক্ত করেন নি। তার পিতা সন্তানদের একই বাসভবনে একত্রে রাখতেন, তাদের ওয়াহ্হাবি ভাবধারায় কঠোর ধর্মীয় শিক্ষা গ্রহণ নিশ্চিত করার জন্য পরিবারের মূল সুবৃহৎ বাসস্থান ছিল জেদ্দায়, যাহোক, কয়েকজন স্ত্রীর মধ্যে চতুর্থ হিসেবে বিবাহিত হয়ে তালাকপ্রাপ্ত হওয়া ওসামার মাতার মর্যাদা ছিল নিম্ন পর্যায়ে এবং সিরীয় আলওয়াইট সম্প্রদায়ের অনুসারী হওয়ার কারণে তিনি তার মর্যাদা বৃদ্ধি করতে পারেন নি, আর ওয়াহ্হাবিদের দ্বারা তিনি প্রচলিত ধর্মমতের বিরোধী বলে বিবেচিত হন। তার বয়স যখন এগার তখন তাঁর পিতার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলে একজন বহিরাগত হিসেবে নিজের অস্তিত্ব সম্পর্কে তিনি সচেতন হয়ে ওঠেন। এই নিমিত্তে এগিয়ে আসেন এবং তাদের উত্তম শিক্ষার্থে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেন কিন্তু ওসামা বিষয়টি প্রত্যাখ্যান করে তাদের জেদ্দায় লেখাপড়ার ব্যবস্থা করেন। ১৯৭৭ সালে তীর জ্যেষ্ঠ ভ্রাতা একটি পরিবারকে নিয়ে হজ পালন করতে যান, সেই সময় বিশ বছর বয়সী ওসামার বোধ বিভ্রম ঘটে এবং পশ্চিমা সংস্কৃতি বিসর্জন দিয়ে কট্টরপন্থী ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত হন এবং বেশভুষায় পরিবর্তন করে ইসলামি শিক্ষা অধ্যয়নে ব্রতী হন। ওসামা বিন লাদেন সৌদি আরবে জন্ম নেওয়া ইয়েমেনি ওয়াহ্হাবি মতবাদের পৃষ্ঠপোষক, যিনি আব্দুল্লাহ আজম ও মুসলিম ভ্রাতৃত্বের বিপ্রবাত্মক সাম্রাজ্যবাদ বিরোধী মতবাদের দ্বারা রাজনীতিতে দীক্ষিত হয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। ১৯৭৯ সালে, যখন তার বয়স বাইশ বছর তখন তিনটি তুলনার অযোগ্য তার লেখাপড়া পরিত্যাগ করেন। ইরানে আয়াতোল্লাহ্ বিপ্লব; মক্কায় প্রধান মসজিদকে সহিংস অবরোধ; এবং আফগানিস্তানে রুশদের হস্তক্ষেপ । যদি প্রাপ্ত তথ্যসমূহ সঠিক হয়, তিনিই প্রথম সৌদি যিনি প্রথমে আফগানিস্তানে বিমান যোগে গমন করেন, প্রায় নিশ্চিতরূপেই আব্দুল্লাহ আজমের উৎসাহ নিয়ে যাকে সম্পর্ক এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে গেল। সৌদি আরবের সরকার আফগান বিষয়ে অঙ্গীকার পালন করতে সর্বাধিক উৎকষ্ঠিত হয়ে পড়েন, যখন শেখ বিন বাজ ওয়াহ্হাবি সহায়তা ও অভিযানকারী সংগঠনসমূহের দেখভাল করছিলেন। সুতরাং বিন লাদেন সৌদি-আরবের পক্ষে পাকিস্তানে একজন রাজদূত ও ভ্রাম্যমান প্রতিনিধি হয়ে যান। তিনি তার নিজের বিপুল ধন-সম্পদ এই আদর্শগত কারণে উৎসর্গ করেছিলেন, এতে তার বন্ধু-বান্ধব ও পারিবারিক ৮ ২৯৩
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।