গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ আমার ভ্রমণের এবং গবেষণার ফল সোলজার সাহিবস “দ্য মেন হু মেড দ্য নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়া' ২০০০ সালে প্রকাশিত হয়। এটি অগ্রদূত রাজনৈতিক কর্মকর্তার গল্প বলে যেটি একত্রে “হেনরি লরেন্সের তরুণেরা’ নামে পরিচিত । তরুণ সেনা কর্মকর্তারা যে উত্তর-পশ্চিম সীমান্তে লরেন্সের অধীনে কাজ করেন সেটি পরে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ হয়ে যায়। হ্যারি লামসডেন ও জেমস আ্যাবোট ব্যতীত এই সীমান্ত ব্যক্তিত্দের মধ্যে হার্বার্ট এডওয়ার্ডস, জন নিকলসন, রেয়নেল টেলর ও নেভিল চেম্বারলিন, তারা সকলে অত্যন্ত খ্যাতি ও গৌরবের সাথে তাদের দায়িত্ব পালন করেছিলেন এবং পাঠানদের সমর্থনপুষ্ট হয়ে সীমান্তে কিংবদস্তীর মত সমাদৃত হয়েছিলেন। তখন থেকে ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত সম্পর্কে মানুষের মনে একটা শিহরণ সৃষ্টি হয়েছিল যা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্যদের প্রভাবিত করত। আমি বিশেষ করে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের সর্বশেষ বডলাট স্যার ওলাফ ক্যারোর কথা মনে করছি (১৯৪৬-৪৭), নিম্নলিখিত ভাবে তিনি তার মনোভাব আমার নিকটে ব্যক্ত করেছিলেন_ পাঠানরা যে অঞ্চলে বাস করত প্রকৃতি সেখানে রুক্ষ-রুদ্র ছিল। সেই সুবাদে তাদের জীবন ধারাও ছিল কর্কশ । এই ধরনের বৈপরীত্য কখনো কখনো অসহনীয় ছিল, কিন্ত সম্ভবত এটি এই যে সেটি ভালবাসার বন্ধনে আমাদের বেঁধে রাখে । পাঠানদের মধ্যে একটি বৈশিষ্ট্য ইংরেজরা বা স্কটরা লক্ষ্য করেছিলেন যা তারা স্পষ্টভাবে সরাসরি কারো মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তাদের মধ্যে সবকিছু স্পষ্ট এবং কোন কিছু গোপনীয় ছিল না এবং তারা কোনরূপ ভ্রু কুঁচকানোর তোয়ান্কা করত না। যখন আমরা আ্যাটকে সেতুটি পার হলাম তখন মনে হলো আমরা বাড়িতে এসেছি। আরবের মরুভূমির উপজাতিদের সঙ্গে ব্রিটেনের আচরণ একই রকম দেখা গেল। প্রথম দিককার দুঃসাহসিক কর্মীরা যেমন ডটি, বাটন, ও পলগ্রেভ এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মী সেন্ট জন ফিলবি আর টি.ই.লরেন্স নির্বুদ্ধিতার সাথে ষড়যন্ত্র করে বিরল বিক্ষিপ্তভাবে সাহসী বাদাউইন যা বর্তমানে বেদুঈন নামে সমধিক পরিচিত তাদের অধ্যুষিত এলাকার চিত্র একে ফেলেন, যাদের কঠোর নৈতিক বিধানসমূহ পাঠান দর্শনের প্রায় সার্বিক ক্ষেত্রে প্রতিবিশ্বিত হিসেবে ধরা যেতে পারে । এটা বলা অতিরিক্ত হবে যে দুই অঞ্চলের দুই জনগোষ্ঠীকে পূর্ব-ধারণা প্রসূত দৃষ্টিভঙ্গি দিয়ে মূল্যায়নঞ্ডুরলে পরিণামে বাস্তবতার ধারণা অস্পষ্ট হয়ে যাবে। হার্বার্ট এডওয়ার্ডস প্রথম. একজন. ব্রিটিশ সেনা কর্মকর্তা পাঠানদের চারিত্রিক বৈশিষ্ট্যের সম্পর্কে রোমাঞ্চকর ধারণা নিয়ে “এ ইয়ার অন দ্য পাঞ্জাব’ ৩৬

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।