~~ WWW.amarboi.com ~ ওয়াহ্হাবি উলেমাবৃন্দ সৌদি জাতীয় বাজেট ও যাকাত উভয়ক্ষেত্র থেকেই এক চগ্লিশাংশ ধর্মীয় কর হিসেবে দিতে আদেশ দেওয়া হয়। যাহোক, পূর্বের বর্ণনানুসারে, ১৯৭৩ সালের আরব-ইসরায়েলের যুদ্ধের অব্যবহিত পরেই তেলের মূল্য প্রচুর বৃদ্ধি বিন বাজকে এই তহবিল গঠনে সমর্থ করে তোলে। ১৯৭৯ সাল থেকে অগ্রবর্তী বছরগুলিতে আফগানিস্তান ও পাকিস্তানের মাদ্রাসাসমূহ এই দান গ্রহণ করে আসছিল যেখানে ওয়াহ্হাবি উলেমাবৃন্দ পার্শ্ববর্তী ইরানের আয়াতোল্লাহ্র বর্ধনশীল শিয়াদের প্রভাব যেমন যন্ত্রণা দিচ্ছিল তেমনই আফগানিস্তানে রুশরা। তথ্যানুযায়ী জানা যায় সৌদি সরকার ১৯৭৯ সাল থেকে ইসলামি দূতাবাসগুলিকে ওয়াহ্হাবি শিক্ষা কার্যক্রম প্রসাবের লক্ষ্যে ৭০০০ কোটি ডলার খরচের প্রতিশ্রুতি দেন। এই বিশাল অংকের অর্থ পাকিস্তানে অবস্থিত ১০,০০০ মাদ্রাসা, সহস্রাধিক মসজিদ এবং সারা বিশ্বের মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে হাজার খানিক নিমীয়িমান মসজিদ ও কম্যুনিটি সেন্টার পরিচালনায় সংগৃহীত তহবিল দিয়ে সম্পন্ন করা হয়। পশ্চিমা দেশ জুড়ে মসজিদ, মক্তব-মাদ্রাসা নির্মাণে প্রকল্পের ব্যয়ভার গ্রহণ করা হয়। পরিচালনাকে কেন্দ্র করে ওয়াহাঁবিবাদের পক্ষ-বিপক্ষ উভয়শক্তি ক্রমেই বিক্ষিপ্ত হয়ে উঠেছিল। যন্ত্রণার একটি প্রথম লক্ষণ ১৯৭৫ সালে দেখা দেয় যখন পর তার পরিবারের প্রধানের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ পোষণ করতেন যখন তিনি টেলিভিশন মাধ্যম চালুর বিরুদ্ধে একটি ওয়াহ্হাবি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। অতঃপর ১৯৭৯ সালের নভেম্বর মাসে, যখন মক্কায় ইসলামের চতুর্দশ শত বর্ষের উৎসব উদযাপন করার জন্য জনগণ সমবেত হয়_এবং ঠিক কয়েক সপ্তাহ পূর্বে রুশরা তাদের ট্যাংক ও সেনা-পরিবহনকারী যান আফগানিস্তানে পাঠায়_কয়েক শ সশস্ত্র সেনাপ্রধান মসজিদে সহসা প্রবেশ করে এটিকে মাহ্দির নামে দখল করে নেয়। তাদের নেতা ছিলেন জুহাইমান আল-উতাইবি নামে একজন নেজদি ইখোয়ান অধ্যুষিত বসতিতে উপনীত হয়ে সংগঠন করেছিলেন । তিনি ইখোয়ান স্থাপনা গড়ে তুলেছিলেন এবং তারই ভিত্তিতে প্রায় অর্ধশতাব্দী পূর্বে তিনি নিজেকে দাবি করেন ইখোয়ানের একজন ইমামের শিষ্য বলে, মুহাম্মদ আব্দুল্লাহ আল-কাহ্তমি, যিনি ছিলেন সৌদি বংশ ও আল আস-শেখকে উৎখাতের সংগ্রামে আবির্ভূত বহু-প্রতীক্ষিত মাহ্দি । বিপ্লব ভয়ঙ্করভাবে দমন করা হয়, তবে এই কাহিনী সৌদি সরকারকে পূর্বাহ্ন সতর্ক করে যে দেশের অভ্যন্তরের আদর্শবাদীরা ছিল বহিরাগত অ-ওয়াহ্হাবি ইসলামপন্থীদের সঙ্গে যোগদানকারী দল। ২৯০
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।