~~ WWW.amarboi.com ~ আর ‘এরই’ ধারাবাহিকতায় তার দেশকে তিনি ইসলাম পসন্দ রাষ্ট্র করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। তিনি মত্তদুদির জে আই দলের পথ অবলম্বন করেন, ও তার শাসনের এগার বছরব্যাপী জে আই এবং অন্যান্য ইসলামি দলসমূহ অভূতপূর্ব প্রভাব উপভোগ করে আদর্শিক সঞ্চালন শক্তি সরবরাহ করে যা জেনারেলকে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমর্থ করে যাতে পাকিস্তানি জনগণের সমর্থন সামান্যই ছিল। উপ-মহাদেশে এখন নয় সহস্রাধিক দেওবন্দি মাদ্রাসা রয়েছে যার অধিকাংশই রয়েছে পাকিস্তানে । বহু দেওবন্দ প্রশিক্ষিত আদর্শবাদী ব্যক্তিবর্গ পাকিস্তান সামরিক ও বেসামরিক কর্মে যোগ দেন, করেন। পরিশেষে এক বিশাল সংখ্যার বাহিনীকে পাকিস্তানের পরিব্যাপ্ত গোয়েন্দা সংস্থা আই এস আই)য় নিয়োগ দেওয়া হয়েছিল। জেনারেল জিয়ার ক্ষমতায় আরোহণের দুই বছর পরে, ১৯৭৯ সালে, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে মার্কসের অনুগামী শাসন ব্যবস্থাকে সমর্থন দেওয়ার জন্য সেনাদল পাঠায় যেটি চার বছর পূর্বে এক রক্তক্ষয়ী আক্রমণে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। এটি আফগানিস্তানের উলেমাদেরকে সরকার বিরোধী জিহাদ ঘোষণা করতে ক্ষিপ্ত করে তৃলেছিল। উপজাতীয় সর্দারদের অভিভূতকারী সমর্থন সত্ত্বেও পাকিস্তান, আরব ও আমেরিকার যুক্ত রাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ব্যতীত এই জিহাদে সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণই ছিল। সম্পূর্ণ ভিন্ন কারণে এই ত্রিজাতি (ইরান, চীন, মিসর এবং এমনকি ব্রিটেনসহ, আরও সীমিত সামর্থ্য আফগান মুজাহিদীনদেরকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিতে পদক্ষেপ নেয়। এই সমর্থনের ফলশ্রুতিতে বেশ কিছু সংখ্যক রুশ- বিরোধী জোট মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু পাকিস্তানের জেনারেল জিয়া এদের মধ্যে সাতটি দলকে স্বীকৃতি দিয়ে সমর্থন যুগিয়েছিলেন। সাতটির মধ্যে ছয়টি পাঠান শাসিত আর চারটি সর্বাত্তকরণে ইসলামপন্থী। এই চারটি হল কাবুলিয় এক ধর্মবেস্তা আব্দুল রব রসুল সায়াফ ইসলামি চেতনায় গঠিত ইন্তেহাদি সংস্থা যার সৌদি আরবের সাথে যোগসূত্র পাওয়া যায়। তারা নিজেদেরকে সালাফি হিসেবে অভিহিত করেছিল যা সার্বিকভাবে ওয়াহ্হাবি জঙ্গী সংস্থারই স্বরূপ ছিল; মাওলানা মোহাম্মদ নবী মোহাম্মদীর নেতৃত্বে অতি বৃহৎ হরাকাত-ই-ইনকিলাবি- ই-ইসলামি দল গড়ে ওঠে যা কট্টরপন্থী গ্রাম্য উলেমা ও ওয়াজিরিস্তানের উত্তরে আহমদজাই পাঠানদের মাঝে যার প্রচুর অনুসারি ছিল; পাঠান গুলবউদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বে অতি বৃহৎ হিজব-ই-ইসলামি (হেকমতিয়ার) গড়ে ওঠে যার নাঙগড় প্রদেশে মোহমন্দ, শিনওয়ারি ও ২৮৬
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।