গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ রাজনৈতিক আন্দোলনে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন, এখন এটির নেতৃতে রয়েছেন মাওলানা হুসেইন আহমদ মাদানি, দার উল-উলুম দেওবন্দের মাহ্মুদুল হাসানের উত্তরসূরি অধ্যক্ষরূপে । মাদানির নেতৃত্বাধীনে জে ইউ এইচ কংগ্রেসকে সমর্থন দিতে থাকে আর ভারতীয় উপমহাদেশে আলাদা মুসলিম রাষ্ট্রের পক্ষে মুসলিম লীগকে প্রতিহত করে। জে ইউ এইচ ওয়াহ্‌হাবি আরবের সঙ্গে যোগাযোগও প্রতিষ্ঠিত করে। ১৯২১ সালে নেজদে এটি মোল্লাদের একটি প্রতিনিধি দল পাঠায় এবং তারপর থেকে ইবনে সৌদ ও আল আস-শেখের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে । ংগ্রেসের সাথে আতাত করার কারণে জে ইউ এইচ এটিকে ভেঙ্গে দুটি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে নতুন রাজনৈতিক ও ধর্মীয় দল গঠন করে। প্রথমটি অনুরূপ করেন নাকশবন্দি মাওলানা মুহাম্মদ ইলিয়ার, যার দল, তাবলিগি জামিয়াত (ধৰ্ম প্রচারক দল), শাহ্‌ ওয়ালিউল্লাহ্র শিক্ষা অনুসরণ করে, তবে ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগের প্রয়াস চালানো হয়। দ্বিতীয়টি মত্তদুদির নেতৃত্বে চলে, তিনি তার ধর্মের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক বিষয়সূচি উন্নত করতে লাগেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে গেলে ইসলামকে পশ্চিমা ভোগবাদী দর্শন নাস্তিক সমাজতান্ত্রিকতার গ্রহণযোগ্য বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপিত করতে হবে । তার বিশ্বাসমতে ইসলামের উদ্দেশ্য হলো অনৈসলামিক চিন্তা ও মূল্যবোধকে সরাসরি আক্রমণ করা যার মাধ্যমে আধুনিক ইসলামি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে যেখানে জনগণ ইসলামি শরিয়া বিধান মতে জীবন ধারা গড়ে তুলবে এবং সমস্ত আধুনিক গণতন্ত্রের নামে ইসলামি ধারার সাথে সংঘর্ষপূর্ণ সেগুলিকে বর্জন করেছিল। তিনি সম্পূর্ণরূপে ইসলামি পুনর্জাগরণ ও স্বাতন্ত্রযবোধের দর্শনের ভিত্তিতে একটি ইসলামি মঞ্চ গড়ে তোলেন। যেখানে তিনি দেওবন্দ সম্মত ইসলামি ব্যাখ্যা করেন কিন্তু দেওবন্দের সাম্প্রদায়িকতা ধর্মীয় ব্যাখ্যা বর্জন করে জিহাদি রাজনৈতিক সংগ্রামের ভিত্তিতে মুক্তির পথ অন্বেষার কথা বলেন। এই দৃষ্টিভঙ্গীসমূহ বুদ্ধিজীবীদের মধ্যে ইসলামি পুনর্জাগরণে এক নতুন বিষয়সুচির সন্নিবেশ করে। ১৯৩৯ সালে মওদুদি লাহোর গমন করেন, সেখানে দুই বছর পরে তিনি ও তার সমমনা ব্যক্তিবর্গ তৎকালীন কংগ্রেসের স্বপক্ষদল জে ইউ এইচ-এর সরাসরি বিপক্ষে জামিয়াত-ই-ইসলামি (জে আই), ইসলামপন্থীদের দল প্রতিষ্ঠিত করেন। এই সময়ে ১৯৪৭ সালের স্বাধীনতা লাভ পর্যন্ত যেহেতু ভারত ক্রমান্বয়ে ধর্ম নিরপেক্ষ হচ্ছিল, যখন মুহাম্মদ আলী জিন্নাহ্‌, মুসলিম লীগের আধুনিক নেতা যাদেরকে তিনি ‘প্রতিক্রিয়াশীল’ নামে অভিহিত করেছিলেন তাদেরকে প্রতিহত করতে মুসলিমদেরকে প্ররোচিত করে আহ্বান জানান “মৌলভি ও ২৮৪

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।