~~ WWW.amarboi.com ~ জানায়, অমৃতসর ধ্বংসযজ্ঞ করে সেটা শেষ সীমায় পৌছায়। ইত্যবসরে, ১৯১৯ সালের জানুয়ারি মাসে ইউরোপে প্যারিস সম্মেলনে অটোমান সাম্ৰাজ্যকে ইসলামের সকল অতীত প্রতিরূপসহ বিচ্ছিন্ন করণের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল। এক মাস পরে আফগানিস্তানের সতর্ক নিরপেক্ষতা সমাপ্ত হয় আমির হাবিবুল্লাহ্র হত্যার সাথে যখন তিনি বাইরে শিকারে ছিলেন। ভারতের খাইবারের পথ ধরে একটি উৎসাহশূন্য আক্রমণ করেন। ফলশ্রুতিতে অতি সীমিত সময়ে তৃতীয় আফগান যুদ্ধের সূচনা হয়েছিল, যা ২৯ দিন স্থায়ী ছিল এবং নতুন আমিরকে ভীষণভাবে পর্যুদস্ত করেছিল। হিসেবে দেখে । যা হিজরত আন্দোলন হিসেবে পরিচিত হয়ে ওঠে পাঞ্জাবের মধ্য দিয়ে গ্রীম্মকালের ঘূর্ণিবাতাসের মত, সহস্র সহস্র মুসলিমদের তাদের চাকরি ও গৃহাদি পরিত্যাগ করে নেতৃত্ব দিয়ে এবং গোপনে প্রস্থান করে তারা আফগানিস্তানের দার উল-ইসলামে গিয়ে উপনীত হয়। তাদের মধ্যে ছিল সাইদ আবু লালা মওদুদি নামে বিশ বছর বয়সী একজন তরুণ, যার পূর্বপুরুষরা ভারতে সুফি পণ্ডিত হিসেবে প্রবেশ করে আর তারপরে প্রথমে মুঘলদের অধীনে চাকরি করে এবং অতঃপর হায়দ্রাবাদের নিজামদের অধীনে । তার পিতার মৃত্যুর কারণে তিনি তার নিজের শিক্ষা ত্যাগ করতে বাধ্য হন, একজন নব্য তরুণ হিসেবে মওদুদি দিল্লিতে গমন করেন। সেখানে তিনি খিলাফত আন্দোলনের একজন কর্মী হন, যা তুর্কি সালতানাত পুনরুদ্ধারের প্রয়াস চালায়। মুহূর্তের উৎসাহকে চটপট আকড়িয়ে ধরে তিনি হিজরতকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের সাথে খাইবার গিরিপথ পর্যন্ত পর্ব্রাজন করেন। এখানে তারা দ্রুত আবিষ্কার করেন যে তাদের কোন আবশ্যকতা নাই । আফগানিস্তানের আমির সশস্ত্র সমরের উৎসাহ হারিয়ে ফেলে তাদেরকে সমর্থন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন নি। কয়েক মাস পরে পেশোয়ারে বেসামরিক কর্তৃপক্ষ কয়েক সহস্র নিঃস্ব উদ্বান্ত ও বিক্ষিপ্ত প্রাক্তন আফগান সৈন্যদের স্বদেশে ফিরিয়ে আনার এক অদ্ভুত পরিস্থিতিতে তাদের নিজেদেরকে দেখতে পান। ১৯২০ দশকের গোড়ার দিকে খিলাফত আন্দোলন ভেঙ্গে যাওয়ার সাথে মধ্য দিয়ে তাদের নতুন মুসলিম পরিচিতির সন্ধানে লেগে যান। তাদের মধ্যে তরুণ মওদুদি, যে দিল্লিতে ফিরে এসে সেখানে দার উল-উলুম দেওবন্দের ফতিহ্পুরি মাদ্রাসায় ছাত্র হন, পরবর্তী বছরগুলোতে কতক বিষয় তিনি কখনোই স্বীকার করেন নি। এক সময়ে তিনি দেওবন্দি জেইউএইচ-এর ২৮৩
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।