গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ অনিবার্য ফলশ্রুতি হল যে ১৯১৫ সালের অগাস্ট মাসে উত্তর ভারত থেকে ২২২ জন মোল্লাকে গ্রেপ্তার করা হয়, যেটি রেশমী পত্র ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত হয়ে ওঠে। বন্দিদের একটি বিশাল অংশ প্রাক্তন দেওবন্দিভূক্ত ছিল। পুনরায় বিপর্যয়কে টেনে আনার জন্য, হিজাজের শেখ হুসেইন তখন মাহমুদ উল- দিকে ঝুঁকে পড়েন। ১৯১৭ সালে কায়রোতে বিচারের জন্য. তাদেরকে উপযুক্ত সময়ে আনা হয়, তারা রাষ্ট্রদ্রোহিতার জন্য দোষী সাব্যস্ত হয়, এবং মাল্টায় প্রত্যেককে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও ওবাইদুল্লাহ্‌ ও তার সংগঠনের অন্যান্য সদস্যরা কাবুলে মুক্ত থেকে যায়, তাদের এখন পুলিশের বিশেষ শাখার “সর্বাধিক আবশ্যক' ব্যক্তিদের তালিকায় দেখা গেল, আর তারা তাদের স্বদেশে প্রত্যাবর্তন করতে পারল না। মাহমুদ উল-হাসান ও তার সাঙ্গ-পাঙ্গদের রাষ্ট্রদ্রোহপূর্ণ কার্যাবলি দার উল-উলুম দেওবন্দের কর্তৃপক্ষের দ্বারা সর্বসাধারণে প্রত্যাখ্যাত হল, তারা ভারতে ব্রিটিশ সরকারকে দেখাতে সক্ষম হয় যে তাদের তার (মাহ্মুদ উল-হাসান) সংগঠনের সঙ্গে যুদ্ধের পূর্বে প্রচণ্ড যোগাযোগ ছিল। এই সময় থেকে অগ্রবর্তী সময় পর্যন্ত দেওবন্দিদের ধর্ম ও রাজনৈতিক অবস্থান জামিয়াত-ই-উলেমা-ই-হিন্দ রাষ্ট্রীয়ভাবে অভিহিত হয়েছিল। এই সংগঠনটি ১৯২০ সালের অক্টোবর মাসে ভারতের ধর্মীয় মোল্লাদের নিয়ে গঠিত হয়েছিল। জেইউ এইচ-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাহ্মুদ উল-হাসানকে ছেড়ে দেওয়া হয়েছিল, তিনি ঘোষণা করেন, “আমি যখন মাল্টায় ছিলাম তখন মুসলিম জাতির এই শোচনীয় অবস্থার কারণ উদঘাটনের জন্য বহু ভেবেছি। আমাদের সমস্যা দেখা দিয়েছিল দুটি কারণে কোরান এবং নিজেদের মধ্যে লড়াই বিসর্জন দেওয়া ৷’ সাড়ে তিন বছর কারাভোগের কারণে তার স্বাস্থ্য ভেঙ্গে যাওয়ায় এক বছর পরে তার সত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ সমর প্রয়াসে ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত ভারতের অবদান ছিল পর্যাপ্ত। আট লক্ষাধিক সেনাদল স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধ করে, আর আশা ছিল উচ্চ যে ভারত পুরস্কৃত হবে ওঁপনিবেশিক স্বায়ত্ত শাসনের মর্যাদা পেয়ে। এর পরিবর্তে ভারতে বিটিশ সরকার নির্ধাতনমূলক রাউলাট আইনের প্রচলন করে দমন নিপীড়নের প্রয়াস চালিয়েছিল, যার মাধ্যমে রেশমী পত্র ষড়যন্ত্রের প্রতিষেধক ব্যবস্থা নিতে চেয়েছিল। বিটিশ রাজের বহু অনুগত প্রজাদের জন্য এটি ছিল একটি সন্ধিকাল-। ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর বিপুল খ্যক জনগণ এখন- কংগ্রেস পার্টিকে তাদের সমর্থন দেয়, যেমন দিয়েছিল জে ইউ এইচকে। বেসামরিক আইন অমান্য করার জন্য আহ্বান পাঞ্জাবে প্রচণ্ড বিক্ষোভের জন্ম দেয়, যাতে কর্তৃপক্ষ আরও সহিংসতার সঙ্গে এর প্রতিক্রিয়া ২৮১

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।