গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ জন্য কেদে ওঠে এবং স্ত্রীরা শহীদ পতিদেরকে বুকে জড়িয়ে ধরেন। তারা তাদের প্রিয় সন্তানের জন্য গাইতে থাকেন, “যাও, আমরা তোমাকে আল্লাহ্‌র হাতে সঁপে দিলাম । কারণ তুমি একজন শহীদ, যাও আর জান্নাহ্‌ (বেহেশত) উপভোগ কর। আল্লাহকে বলো তিনি যেন তোমার ভাইদেরকে তোমার মত শক্তি দান করেন, যেন তারা তোমার পদাঙ্ক অনুসরণ করতে পারে।' ইতিমধ্যে ওবাইদুন্লাহ্‌ ও তার দেওবন্দি স্বেচ্ছাসেবক পর্বতের ওপর দিয়ে আফগানিস্তানে যাওয়ার তাদের পথ করে নেয় আর, কিছু সময় আটক রাখার যোগ দেওয়ার অনুমতি দেন কাবুলে ত্রুটি শরণার্থী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে। ১৯১৫ সালে গ্রীন্মকালের শেষের দিকে ওবাইদুল্লাহ্‌ ও তার সহকর্মী মৌলভি ফজল ইলাহি জুনুদ উল-রাব্বানিয়াহ্‌, বা আল্লাহ্র সেনাদল গঠন করেন। এখনও অনুপস্থিত মাহ্মুদ উল-হাসানের নেতৃত্বাধীনে এটি সৈয়দ আহমদের ধাচে ভারত আক্রমণের ব্যুহমুখ সৃষ্টি করবে। ওবাইদুল্লাহ্‌ তখন তার নেতার কাছে তার কাজকর্মের পূর্ণ বিবরণ দিয়ে হলুদ রেশমি বস্ত্রের ওপর পার্সি ভাষায় আত্ম-অভিনন্দনসূচক একটি পত্র লেখেন। এই প্রথম পত্রের সঙ্গে দার উল- উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতার পৌত্র দলের অন্য একজন সদস্যের রেশমি বস্ত্রের ওপরে লিখিত আরও দুটি পত্র সংযুক্ত করা হয়। এই পত্রদ্ধয়ে আল্লাহ্‌র সেনাদলের সংগঠন ও যুদ্ধ পরিকল্পনা এবং ভারতে এর যোদ্ধা ও সমর্থকদের নামের তালিকা বর্ণিত হয়। এই রেশমি পত্রত্রয় জ্যেষ্ঠ ছাত্র আব্দুল হককে বিশ্বাস করে নির্দেশনা সহকারে হায়দ্রাবাদের শেখের হাতে হাতে দিতে বলেন, তিনি (শেখ) তখন তাদেরকে মক্কায় মাহ্যুদ উল-হাসানের নিকটে পাঠান । ওবাইদুল্লাহ্‌র স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিয়েছিলেন, তাদের পিতার সাথে সাক্ষাত করেছিলেন। এই ব্যক্তিটি__ প্রতিবেদনে শুধু “খান বাহাদুর হিসেবে উল্লেখ রয়েছে___সুলতানে উচ্চ সম্মানিত ব্যক্তি এবং ব্রিটিশদের একজন মহাসমর্থক ছিলেন৷ যখন তাকে পুরো তথ্যটি প্রকাশ না করা পর্যন্ত প্রহার করতে থাকে, তখন কোটের ভেতরে সেলাইকৃত একটি গুরুত্বপূর্ণ চিঠি তিনটি রেশমী পত্র উদ্ধার করা হয়েছিল । পার্সি ভাষায় লিখিত পত্র পড়তে না পেরে খান বাহাদুর পত্রগুলো পেশোওয়ারের কমিশনারের নিকটে নিয়ে যান_যিনি সেগুলোর ওপর ঝটপট এক পলক দেখে ভারত সরকারের অপরাধিদের গোয়েন্দা বিভাগে প্রেরণ করে দেন। ২৮০

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।