গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~ WWW.amarboi.com ~ সৌদের বৈদেশিক সর্বাধিক স্পষ্টবাদী মুখপাত্র হওয়ার জন্য বিদ্রোহী হয়ে ওঠেন। কেন্দ্রীয় এশীয় সমাজে তীর বক্তৃতায় হাফিজ ওয়াহ্‌হাবা আল- ওয়াহহাবের সত্য বলে যথাবিধি দৃঢ় ঘোষণা সম্বলিত ধর্মতত্বের একটি আরবি সংস্করণ উপস্থাপন করেন, আর দেখান এখন কতটা বিশিষ্টভাবে এটি সম্মানীয়। তিনি তার শ্রোতৃবর্কে নিশ্চয়তা দেন যে উলেমাদের সর্বাধিক খ্যাতিমান ব্যক্তিদ্বয় মিসরের বর্তমান প্রধান মুফতি ও কায়রোর আল-আকসা মসজিদের প্রধান ইমাম___তীর আল-ওয়াহ্হাবের ধর্মীয় শিক্ষা পুনরায় ঘোষণা দেন যে ‘প্রতি মুসলিম দেশে শিক্ষিত শ্রেণী ওয়াহ্হাবি অনুশীলনে রয়েছে, যদিও নামে ও উৎসে নয়, এটি সেই শ্রেণী যা সকল মুসলিম বিশ্বে যথাযথভাবে স্বীকৃত, যেটি আত্ম-প্রত্যয়ের বাণী প্রচার করে ।' উভয় দাবি প্রশ্নীতীত থেকে গেল। কেন্দ্রীয় এশীয় সমাজে শেখ ওয়াহ্হাবার বক্তৃতাটি সমাজের পত্রিকাতে আন্দোলনের একটি ইঙ্গিত ও এর মতামত দিয়ে, প্রায় নিশ্চিতরূপেই ফিলবি এই পত্রিকার লেখক বনে যান। জিহাদের ওয়াহ্হাবি ব্যাখ্যা এখানে সাধারণভাবে ব্যাখ্যা করা হয় “আইন বলবৎ রাখার জন্য যুদ্ধের প্রতিপালন ও ধর্মান্ধতার জীবনী শক্তি’ হিসেবে । টি.ই, লরেন্সের নিকটে ইবনে সৌদের আরব সাম্রাজ্য ছিল “বালির ওপর নির্মিত অলীক স্বপুসৌধ ৷’ তিনি ও অধিকাংশ অন্যান্য পর্যবেক্ষকরা দৃঢ় প্রত্যয়ী হয়ে বলেন যে ইবনে সৌদের রাজ্য অবশ্যই বিচ্ছিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে পড়বে । ওয়াহ্হাবি উলেমারা শত্রুতার সঙ্গে ইবনে সৌদের টেলিফোন ও মোটর গাড়ির মত যান্ত্রিক বস্তু ও যান ব্যবহারে প্রবর্তনের প্রত্যেক প্রয়াসে ওয়াহ্হাবি উলেমারা শত্রুতার সঙ্গে বিরোধিতা করছিল । কেননা এ ধরণের নতুন প্রবর্তনের কথা পূর্বে কোরানে বা হাদিসে বর্ণিত হয় নি। একই সাথে ইখোয়ানরা বিধর্মীদের ইরাক ও সিরিয়ায় অনধিকার হামলা চালিয়ে ক্রমবর্ধমান হারে তাদের ইমামের কর্তৃত্বকে অগ্রাহ্য করছিল। এটি সত্তর ইবনে সৌদের কাছে পরিষ্কার হয়ে গেল যে যদি ইখোয়ানরা হামলা চালাতে থাকে, তবে ব্রিটেন হস্তক্ষেপ করবে। তার জবাব ছিল তিনজন সেনাপতিকে বরখাস্ত করা, যাদের সেনাদল কিছু নেজদি বণিককে হত্যা করে প্রতিক্রিয়া দেখিয়েছিল । সমন্বয় সাধনের একটি প্রস্তাব করা হলো ও প্রত্যাখ্যাত হলো এবং ১৯২৯ সালে সৌদি রাজানুগত ব্যক্তিবর্গ চারটি বিটিশ উড়োজাহাজ আর দুই শ রেডিও সজ্জিত মোটর গাড়ি এবং সেনাদল বহনকারী যানের সহায়তা নিয়ে ইখোয়ান সকল । দশ মাস পরে কুয়েত সীমান্তে অবশিষ্ট বিপ্রবীদের ব্রিটিশ সেনাদলের নিকটে আত্মসমর্পণের সাথে বিপ্লবের পরিসমাপ্তি ঘটে । ২৭০

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।