~~ WWW.amarboi.com ~ হাশেমীয় ধ্যান-ধারণা ঘেষা।' তিনি রিয়াদে এই সংবাদসহ ফিরে এলেন যে ব্রিটেন ইবনে সৌদকে মাসিক স্বর্ণের ভাল ভাতা প্রদান করবে, তবে শরিফ হুসাইনকেও সমর্থন দিয়ে যাবে। ফিলগ্লি তখন ছুটিতে ইবনে সৌদের উপহার আনুষ্ঠানিক তরবারি ও একটি শ্বেত অশ্বসহ গৃহে যান। এই আকম্সিক বাধায় সৌদের প্রতিক্রিয়া ছিল তার ইখোয়ানদের মুক্ত করে শরিফ হুসাইনের ব্রিটিশ-প্রশিক্ষিত সেনাদের মক্কার উপকণ্ঠে ফেরত পাঠান ও তার দ্বিতীয় পুত্র শাহজাদা আব্দুল্নাহ্কে নৈশকালীন পোশাক পরিধান করিয়ে পলায়নে সাহায্য করেন। ফিলবিকে মধ্যস্থতা করতে বলা হয়, তবে তিনি জেদ্দায় প্রত্যাবর্তনের পূর্বে একটি অস্থায়ী শান্তি সাময়িকভাবে মীমাংসা করে ফেলে না। এই সময় থেকে অগ্রবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ কার্যধারার তিনি একজন কট্টর সমালোচক বনে যান আর ইবনে সৌদের পক্ষে আরও উৎসাহী হয়ে সমর্থন দেন এই হিসেবে “কেবল একজনই মহান ও বিশিষ্ট ব্যক্তি' রয়েছেন আরবে। ১৯২০ সালের মার্চ মাসে লরেন্সের লোক শাহ্জাদা ফয়সালকে সিরিয়ার শাসনকর্তা ঘোষণা করা হয়, “বিষয়টি ফ্রান্স নিজের এখতিয়ারে নিয়ে তাকে বহিষ্কার করতে পারে ।* ১৯২১ সালে ফয়সালের ভ্রাতা শাহজাদা আব্দুল্লাহর ভাগ্য সুপ্রসন্ন হয় যখন ব্রিটেন তাকে ট্রান্স-জর্দানে তার রাজ্য স্থাপনের অনুমতি দেয়। কিন্তু একই গ্রীষ্মকালে রশিদির হেল রাজ্যের যৎসামান্য সেনাসদস্য অবশেষে ইখোয়ানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, এই হামলা করে নেজদ রাজ্যকে তার পূর্বাবস্থায় ফেরাতে চায়। শরিফ হুসাইন এখন হিজাজের আমিরত্ নিয়ে হিজাজ ত্যাগ করেছেন, তবে এখনও তার প্রত্যাশা ব্রিটেন তার বংশকে সম্মান প্রদর্শন করবে । ১৯২৪ সালে কামাল আতাতুর্ক দ্বারা তুরস্কে ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আর সংরক্ষণশীল মুসলিম মহলে আতঙ্কের কারণ হয়ে মিসরে একটি উদার সরকার গঠিত হয় । শরিফ হুসাইন জবাবে নিজেকে ইসলামের ও তার হাশেমীয় বংশের খলিফা হিসেবে ঘোষণা দিলেন যার ফলশ্রুতিতে আরবীয়রা তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা ব্রিটিশদের সাথে তার সখ্যতাকে সুনজরে দেখে নাই। অতঃপর তিনি ইখোয়ানদের হজ্জবত পালন নিষিদ্ধ করেন যা ইবনে সৌদের যোদ্ধাদের কাছে একটি সংঘাতিক উত্তেজনা ও পুনর্বার যুদ্ধ আরম্ভ করার একটি পরিপূর্ণ অজুহাত হয়ে দীড়ায়। কিন্তু জেদ্দার দোর গোড়ায় ইবনে সৌদ ইতস্ততঃ করে অপেক্ষা করতে থাকে ব্রিটিশ সরকার শরিফ হুসাইনকে সাহায্য করতে এগিয়ে আসছে কিনা তা দেখার জন্য । এর জবাব ছিল তার অধিকার ত্যাগকরণ তত্ত্বাবধান করা এবং নির্বাসনে ২৬৮
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।