গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ রাঙানো ভাষায়_বিশুদ্ধ ও খুবই সাহসী নেতা...একজন ধর্মীয় নেতা যিনি, এই আরবীয় বিদ্রোহের পরিকল্পনাকে প্রচ্ছন্নভাবে একটি গ্রহণযোগ্যতা যেন দান করেছিলেন __যা সর্বদা প্রাচ্য প্রতিম কৌশলী কার্য বিশেষ ছিল। সেন্ট জন ফিলবির ইবনে সৌদের সঙ্গে সম্পর্ক ছিল বেশ আন্তরিক, যা হোক তিনি নিজে তার ব্যক্তিগত জীবনে নিষ্ঠুর হিসেবে আবির্ভূত হন। ফিলবি সর্বপ্রথমে ইবনে সৌদের শরিফ হুসেন সম্পর্কে “দঞ্ধকারী হিংস্রতায় আঘাত পান, তাদের প্রথম দিককার সভায় যার সম্পর্ক অগ্রাহ্য করে ব্রিটিশ অর্থ তহবিল ও অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত হয় যাতে তিনি তার এবং শতবছর পূর্বে আব্দ-আল-আজিজ ইবনে সৌদ নামীয় তার পূর্বপুরুষ কর্তৃক প্রতিষ্ঠিত হেল সাম্রাজ্য পুনঃরুদ্ধারের সংকল্পে একতাবদ্ধ হয়েছিলেন। কিন্তু ফিলবি রিয়াদে যত দীর্ঘ সময় অবস্থান করতে থাকেন ততই তিনি ইবনে সৌদের ব্যবহারে হতবাক হতে থাকেন । কেননা ইবনে সৌদ আচার-আচরণে এবং ভাবে-ভঙ্গিমায় নিজ জাতির পিতা হিসেবে আবির্ভূত হওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা করতে থাকেন। তিনি প্রতিপত্তি বিস্তার ও সুদৃঢ় করণের লক্ষ্যে চিরাচরিত প্রথানুষায়ী প্রভাবশালী মহলে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার দিকে গুরুত্বারোপ করেন, গণনামতে তিনি ২৩৫ জন পত্নী ও ৬৬ জন উপপত্বীর অধিকারী হওয়ার গৌরব অর্জন করেন। ওয়াহ্হাবি বংশীয়দের মাঝে বিবাহসুত্রে ইবনে সৌদের ওরসে শাহজাদা ফয়সালের জন্ম হয় এবং সেই ওয়াহ্‌হাবি মতবাদের অগ্রদূত প্রধানমন্ত্রীর দায়িতৃ গ্রহণ করে সর্বশেষে বাদশাহ হিসেবে সৌদি সিংহাসনে আসীন হন। কুয়েতে অবস্থানকালে উদারপন্থী ইসলামে তার সংস্রব ও বাস্তব জ্ঞানোচিত রাজনীতির কারণে ব্রিটিশদের সঙ্গে সম্ভাব উভয় কৃতিতে তিনি ওয়াহ্হাবিদের একচ্ছত্র আধিপত্য লাভ করেন এবং সকলকে তার পদাঙ্ক অনুসরণে অনুপ্রাণিত করেন। ফিলবি স্বচক্ষে যা দেখে লিপিবদ্ধ করেন, ইবনে সৌদ ১৯১৮ সালে ওয়াহহাবি ইতিহাস ও তার সমগ্র দেশব্যাপী বিতরণের জন্য আল-ওয়াহ্হাবের বেশ কিছু মূল গ্রন্থাংশ বোম্বেতে মুদ্রিত করার আয়োজন করেন। তার পিতার মৃত্যুতে যখন-নেজদের ইমাম-খেতাব গ্রহণ করছিলেন, তখন তিনি নিশ্চিত করেন যে আল আস__শেখই প্রধান মুফতি থেকে নিমের জ্যেষ্ঠ উলেমাদের পদ পুরণ করেন। ফিলবি লেখেন, ২৬৬

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।