গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ছিলেন ভারতীয়, তবে দেখতে ও মন মানসিকতায় এবং বুদ্ধিবৃত্তিতে সম্পূর্ণরূপে তিনি ছিলেন সম্ত্রান্ত। একজন বিশালদেহী, দাম্ভিক, আত্ম-প্রত্যয়ী ব্যক্তি যার উইনচেস্টারের গৌরবান্বিত বৃত্তি, ও কেমব্রিজের ট্রিনিটি কলেজের মতো অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগত ডিগ্রী ছিল। ১৯০৮ সালের একজন হিসেবে পাঞ্জাবে যান, কিন্তু সেখানকার জনগণকে প্রভাবিত করতে ব্যর্থ হন। প্রকৃতপক্ষে, তিনি একজন রুক্ষ আচরণকারী কিন্তু সদয়চিত্ত ব্যক্তি ও নিচু শ্রেণীর মেয়েকে বিবাহ করে তার সাধারণ প্রথাকে নাকে বৃদ্ধানুষ্ঠ ঠেকানোর ভঙ্গি দেখিয়েছেন। ১৯১৫ সালে ফিলবি যখন ভারতীয় পুলিশের বিশেষ শাখা থেকে তার বহুবিধ-ভাষা দক্ষতার কারণে স্যার পার্সিকক্সের মেসোপটেমিয়ার তার রাজনৈতিক মিশনে দোভাষী হিসেবে নিয়োগ পান তখন তিনি হতাশায় মন মরা হয়ে পড়ছিলেন। এখানে অবশেষে তিনি তার গুরুত্ব দেখাতে লাগেন, ১৯১৯ সালের অক্টোবর মাসে তার নেতৃত্বে নির্দেশনা দিয়ে রিয়াদে তিনি একটি রাজনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করে ইবনে সৌদকে এই সংস্থায় অন্তর্ভুক্ত করেন। নভেম্বর মাস শেষ হওয়ার পূর্বে ফিলবি নিজেকে নেজদ সাম্রাজ্যের আমিরের সম্মুখে উপস্থিত করেন সম্পূর্ণ নতুন গজানো দাড়ি ও আরবীয় বেশভূষায় ছদ্মাবরণে উপস্থাপিত করেন। দশ দিনের কথাবার্তার পর ফিলবির দুই সহকর্মী ফিলবি সাহেবকে একাই ইবনে সৌদের সঙ্গে তার দেন-দরবার চালাতে উপকূলের উদ্দেশ্যে রওনা দেন। প্রাথমিকভাবে ফিলবি আমিরের প্রতি একটা ভক্তিভাব জাগরিত হয়েছিল, তীর ব্যক্তিগত সংস্কৃতির প্রতিও একই রকম শ্রদ্ধাশীল হয়ে ওঠে, যে ভক্তিভাব শেষ মুহূর্তে, ফল পরিবর্তনের কারণ হয়ে দাড়িয়েছিল। ১৯১৮ সালের অক্টোবর মাসের আরব বিপ্রবের যার মাধ্যমে শরিফ দখল করে নেওয়ার গল্পটি সবারই জানা। সৌদিরা যে ভূমিকা পালন করে সেটা এই বাস্তবতায় বিচার করা যায় যে ইবনে সৌদের নামটি ঠিক একবারই লরেন্সের ধ্রুপদী সেভেন পিলারস অব উইসডম (জ্ঞানের সপ্তম স্তপ্ভ)-এ উদ্ভূত হয়, এবং তারপর কেবল প্রচলিত হচ্ছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে লরেন্স এটিকে বেঠিকভাবে নিলেন আর ফিলবি নিলেন ঠিকভাবে যখন এই মেধাবী বিতাড়িত, চিড় ধরান ব্যক্তিছ্বয় প্রত্যেকে আরবদের মধ্যে থেকে একজন করে প্রধানকে বাছাই করেন। শাহজাদা ফয়সাল সম্বন্ধে লরেন্সের সুন্দর রঙ চঙে ভাবায়, সুন্দর কল্পনার রঙে ২৬৫

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।