গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ হয়ে গিরিখাত বরাবর কয়েক মাইলব্যাপী প্রবাহিত হয়। বাধের ঠিক নীচ দিয়ে রাস্তা চলে গেছে। ঠিক এই পর্বে বশির খানের বর্ণনানুসারে জানা যায় মহাবন পাহাড়ের বামপার্শ্বে, বর্তমানে সেটা তারবেলা তদের কারণে পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। বশির খান সেই স্থানটিকে ‘হিন্দুস্তানি ধর্মান্ধদের আস্তানা' হিসেবে উল্লেখ করেন যার পূর্ব নাম ছিল সিত্তানা। সেই সময়ে ‘হিন্দুস্তানি ধর্মান্ধ' শব্দটির সাথে আমি পরিচিত ছিলাম না কিন্তু এখানে ঘন্টাধ্বনি বাজার ব্যবস্থা থাকা উচিত ছিল। কারণ আমি আমার গবেষণা থেকে জানতে পারি যে, হ্যারি লামস্ডেন তার চব্বিশ বছর বয়সে সৈন্য সহযোগে দক্ষিণ হাজারার দিকে অভিযান পরিচালনা করেন। যে অঞ্চলটি ছিল অবশ্য নামকাওয়াস্তে শিখদের নিয়ন্ত্রণাধীন । তিনি স্থানীয় উপজাতীয়দের চরম প্রতিরোধের মুখে পড়েছিলেন, কাগান উপত্যকার সৈয়দদের প্রতিরোধ কতিপয় হিন্দুস্তানি, ব্যাখ্যা মতে হিন্দু নয় কিন্তু কতিপয় মুসলিম কর্তৃক ভীষণভাবে সমর্থিত হয়েছিল, জায়গাটি ছিল সিন্ধুনদের পূর্বদিকে । তিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন যে, এই হিন্দুস্তানিরা যুদ্ধে সৈয়দদের নেতৃত্ব দান হয়েছিল এবং তাদেরকে কঠোর প্রহরায় পাঞ্জাবের রাজধানী লাহোরে প্রেরণ করা হয়েছিল । সেখানে হ্যারি ল্যামসডেনের প্রধান হেনরি লরেন্স তাদেরকে অভিবাদন জানিয়েছিলেন। আর তাদের সাহসিকতার জন্য প্রশংসা করেছিলেন। দেখা যায় এই বাহিনীর প্রায় সকল সদস্যই পাটনা থেকে এসেছিল। পাটনা শহরটি ছিল গঙ্গা তীরবর্তী বেনারস ও কলকাতার মধ্যখানে । তারা যে আলী ভ্রাতৃদ্বয়ের দ্বারা পরিচালিত হতো তারাও ছিল পাটনার অধিবাসী । তারা ক্ষমা গৃহে প্রত্যাবর্তনের অনুমতি পেয়েছিল । অনেক রহস্য সমাধানের সূত্র ছিল তার সমাধানে ব্যর্থ হয়েছিলাম আমি। সেগুলোর মধ্যে সদা হাস্যোজ্জ্বল হাজারার প্রথম ব্রিটিশ সেনা ও প্রশাসনিক কর্মকর্তা জেমস আাবোট সাহেব লিখিত একটি আকর্ষণীয় দলিল যেটি এই অঞ্চলের উপজাতীয় সকল প্রধানদের মেজাজ ও চরিত্রের দুর্বলতার একটি নিখুত কলমী চিত্র দান করে। আাবোট সাহেব কিছু নোট ও পুনশ্চ অংশ জুড়ে দেন আর সেগুলোর একটি খণ্ডিত আকারে পড়া যায়। 'কাগান একাধিক ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের সংলগ্ন হওয়ায় সামরিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ আর এতদসহ হিন্দুস্তানি ধর্মান্ধদের_ অবস্থানের কারণেও. বিশেষ কুখ্যাতি অর্জন করে, যারা আহমদ শাহের বিশেষ অনুসারী; এবং এটিকে অস্ত্র সংরক্ষণের ঘাটিতে পরিণত করে । আমি বুঝতে পারি এখনও কিছু হিন্দুস্তানিকে সৈয়দ ৩৩ গডস্‌ টেরোরিস্ট-৩

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।