~~ WWW.amarboi.com ~ ‘তার নতুন উপনিবেশসমূহ তার নির্ধারিত ৩০,০০০ বা তারও অধিক লোকের সেনাদলের সেনানিবাস ব্যতীত আর কিছু নয়, আর ওখানে জন্য নেওয়া হয়। তিনি বেদুঈনদেরকে দেখেন গৃহহীন, ধর্মহীন, ও উপজাতীয় সংগঠনসহ অভিশপ্ত যেখানে এক্যবদ্ধভাবে কার্য সম্পাদন করা অসম্ভব এবং বৈরিতা অনিবার্য । তার নতুন উপনিবেশে তিনি তাদেরকে ধর্মভীতি বা বেহেশত পাবার প্রত্যাশা, সাধারণ ধর্মের ভ্রাতৃত্বের অনুভূতি তথা গোষ্ঠীগত বন্ধনকে, নিজের প্রতি আল্লাহ্র প্রতিনিধি হিসেবে আনুগত্য রূপান্তরিত করে আনুগত্য প্রত্যাশা করা যে উপাদানগুলোর সংমিশ্রণ ইতোপূর্বে সম্ভব হয়নি। একই সাথে তিনি প্রাচীন উপজাতীয় অনুশীলনে যুদ্ধকে অনুশীলনের অবাধ ছাড় দিয়েছেন, তার অঞ্চলগুলোতে হানা ও পাল্টা-হানা নিষিদ্ধ করা হয়, ও অধিকাংশ উপজাতির গোত্রভুক্ত অধিবাসীরা তার এই আইন ভঙ্গের কারণে তার ভয়ঙ্কর ক্ষিপ্ততার উত্তাপ টের পেয়েছিল, যেখানে শান্তি ছিল না সেখানে শান্তি বিরাজ করছে। এক দশকের ব্যবধানে ইবনে সৌদ এক শতাব্দীরও পূর্বে পূর্বপুরুষগণ যা সম্পাদন করেছিলেন তার পুনরাবৃত্তি করতে সফল হন। আল-সৌদ ও আল- ওয়াহ্হাবের বেশ কিছু সংখ্যক অসম উপজাতিদের সমন্বয়ে সংযুক্ত ছত্রচ্ছায়ায় সমন্বয় সাধন করা হয় যারা এখন চিন্তা ও প্রায় একই উপজাতি হিসেবে কাজ করে। কিন্তু নেজদের এক্য সাধন কেবল মাত্র আরম্ভ, এই জন্য হ্যারি সেন্ট জন ফিলবিকেও স্বীকার করতে হয়েছিল, ওয়াহ্হাবিদের “সর্বাধিক উল্লেখ্যযোগ্য চরিত্র’ ছিল, তাদের “মুসলিম প্রতিবেশীদের উপরে নিরাপস ঘৃণা... শিয়ারা স্পষ্টতই কাফির বা বহু ঈশ্বরবাদী বলে নিন্দিত হয়, তবে এটি চারটি সুন্নি মতধারার ধর্মপণ্ডিতবর্গের গোড়া সমাবেশ থেকে করা হয়__ তুকীরা, মিসরীয়রা, হিজাজীয়রা, সিরীয়রা, মেসোপটমীয়রা, ভারতীয়রা এবং এরকম আরও-_যে শত্রুতা উপজাতিদেরকে এতিহ্যগতভাবে একে অন্যের দিকে নির্দেশ করে নিয়ে গিয়েছিল এখন সেটি বহির্বিশ্বের দিকে পুনঃ নির্দেশিত হচ্ছে। ইবনে সৌদের ক্ষমতা গ্রহণের প্রথম দশকে বৃটিশরা বাইরে থেকে দেখে সন্তুষ্ট ছিলেন, তাদের প্রধান লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্য অধ্যুষিত স্থিতাবস্থা সংরক্ষণ করা, যা ১৯০১ সালে ইঙ্গো-তুর্কি চুক্তিতে লিপিবদ্ধ হয়েছিল যার জন্য আরবের রাষ্ট্রীয় কার্ধাবলির ব্যাপারে ব্রিটেন নিরপেক্ষ থাকতে সম্মত হয়। যার দ্বারা ব্রিটেন আরবের রাষ্ট্রীয় কাজের ব্যাপারে নিরপেক্ষ থাকতে সম্মত হয়। ১৯০৪ সালে ভারত সরকার কুয়েতে তাদের রাজনৈতিক সংস্থা, প্রতিষ্ঠা করে পরিবারকে অবলোকন করেন “কেবল ওয়াহ্হাবিদের বংশগত আমির হিসেবে স্মরণীয়” হিসেবে । কিন্তু ধীরে ধীরে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, ১৯০৯ সালে ২৬০
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।