গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ এই ওয়াহ্হাবি ব্যক্তিবর্গ নিজেদেরকে আল-ইখোয়ান বা ভ্রাতৃত্ব নামে অভিহিত করেছিল। তারা তাদের পূর্বপুরুষদের এঁতিহ্যবাহী যাযাবর জীবন পরিত্যাগ করে নিরাপদ স্থানে ঘন সন্নিবদ্ধ হয়ে বসবাস করতে লাগল যাকে তারা হুজার নাম দিল। হিজরা শব্দটি এক বচন_ এর উৎস মহানবী (সা.)র বিধর্মী মক্কা পরিত্যাগ করে মদিনায় গমনের বর্ণনার মধ্যে নিহিত ছিল, আর এখন এটি ব্যবহৃত হয় ইখোয়ানদের সত্য মুয়াহিদুন, বা একেশ্বরবাদী, একটি ধর্মীয় রাজ্যে বসবাস করার ইচ্ছাকে বোঝায়, যেমনটি মহানবী (সা.) মদিনায় করেছিলেন। তাদের যাযাবর জীবন পরিত্যাগের বিষয়টি বোঝানোর জন্য তারা তাদের এতিহ্যবাহী মাথার ফিতাগুলো উটকে টিলাভাবে বাঁধার কাজে ব্যবহার করা হয় বলে ছুড়ে ফেলে দিয়ে তাদের কাফিয়া (মাথার বস্ত্র) টিলাভাবে পরিধান করেছিল । তারা পুনরায় নিজেদেরকে বহু ঈশ্বরবাদী ও অবিশ্বাসীদের থেকে পৃথক করতে তারা তাদের দাড়ি গুশ্ষসহ সুবিন্যস্তভাবে রেখে মেহেদি রঙ লাগিয়ে সম্মুখে লম্বা করে রাখত--_মহানবী (সা.)র হাদিসের পুরণীয় আবশ্যিক শর্তানুসারে অনুরূপ রাখত বলে অনুমিত হয়। তাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা এতিহ্যবাহী প্রথাসহ এই ধারায় অতিরিক্ত লোকজন দিয়ে শক্তিশালী করলেও মহিলারা থেকে যায় দৃষ্টি ও মনের অন্তরালে । পরবর্তীতে হ্যারি সেন্ট জন ফিলবি ও অন্যান্যরা জনে জনে প্রচার করেন যে ইখোয়ান অস্বাভাবিক বস্তু যা ইবনে সৌদের মস্তিস্ক প্রসৃত শিশু বা ভাব আরব জাতির ত্রুটি প্রশমনের উদ্দেশ্যের থেকে কোন অংশ কম নয় |” ফিলবি সাহেবের মতে, আমির স্বতঃপ্রণোদিত হয়ে একটি সেনাদল তৈরি করতে লাগেন যার ছিল ধর্মান্ধ ও সুশৃঙ্খল “আরতৈয়ায় একটি তাৎপর্যপূর্ণ পশুদের জলপান করা স্থান কুয়েত-কাসিম জনপদে, ইখোয়ান বা ‘ভ্রাতৃবর্গ' নামে গুপ্ত সংঘের ভিত্তি প্রস্তর স্থাপন করে এক দশক সময়ে বেদুঈন সমাজ পরিবর্তিত হয়েছে। এটি বলা পরে আরও যথার্থ হয় যে ইবনে সৌদ ইখোয়ানদের মধ্যে ওয়াহ্হাবি উলেমাদের থেকে দূরে অবস্থানকারী জনসংখ্যায় সর্বাধিক প্ররোচিত লোকজনের কারণে স্বীকৃতি দিয়েছিলেন। আর তারপর এই গুণাবলি তাদের পারস্পারিক সুবিধার কাজে লাগিয়েছিল। ইবনে সৌদের মধ্যস্থতার পূর্বে ওয়াহ্হাবিবাদ ইতিমধ্যে একটি পুনরুজ্জীবনের অধীনে চলে যাচ্ছিল যা কেন্দ্রীয় এশিয়ার ওয়াহ্হাবি ধর্ম প্রচারকের কার্যাবলি থেকে অনুমান করা যায়। ১৮৭১ সালে তুর্কিস্তানে সৌদি বাদল নামে একদল ওয়াহ্হাৰি ধর্ম প্রচারকের দ্বারা অনুপ্রাণিত ওয়াহ্হাবি যোদ্ধা হয়ে খোকন্দে রুশ সেনাদলের ঘাঁটিতে হামলা করেছিল । চল্লিশ বছর পরে সৈয়দ শারি মোহামেদ নামে এক ওয়াহ্হাবি তাশকেন্তে প্রচারকদের একটি আবাসস্থান প্রতিষ্ঠিত করেন। এখন, নেজদে, ২৫৮

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।