গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ করে নিয়েছিল । আর চির উদার বশির খান আমাকে বিস্তর তথ্যভিত্তিক এতিহাসিক নোটগুলি প্রদান করেছিলেন যার অন্বেষায় আমি বিশেষ ব্যস্ত ছিলাম । হাজারার প্রবেশ পথে আমাকে বুনারের পাহাড়ি উপত্যকা অতিক্রম করতে হয়েছিল, যা সিন্ধু উপত্যকার প্রবেশমুখে ঠিক দক্ষিণদিকে পেশোয়ার উপত্যকায় বৃহৎ শৈলশ্রেণীর মধ্য হতে উদ্গত একটি মুষ্টিবদ্ধ পর্বতের মতো। এটাই সেই মহাবন পর্বত; প্রকৃতপক্ষে এটি ত্রিশ মাইল প্রশস্ত ও পনের মাইল প্রস্থ গভীর যা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়, গুহা এবং সুড়ঙ্গ দ্বারা পরিবেষ্টিত । (২নং মানচিত্র দেখুন, “দ্য পেশোয়ার ভ্যালী”) মুসলমানদের বিজয়ের পূর্বে এটিকে বৌদ্ধরা উদিয়ানা নামে মান্য করত, স্বগীয়ি উদ্যান, আর হিন্দুরা এটিকে গ্রেট ফরেস্ট মেহাবন) বলে জ্ঞান করত, খষিবর্ণের ও সন্াসীদের একটি প্রিয় নিরাপদ স্থান। মুসলমানদের মধ্যেও এটিকে পৃথক পবিত্রস্থান হিসেবে মনে করা হতো যার ফলশ্রুতিতে বহুপীর (পবিত্র মানুষ)কে সেখানে নিয়ে আসা হয়েছিল। “এটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত হৃদয়গ্রাহী স্থানে পরিণত হয়’, লিখেছেন জন আ্যাডি, প্রথম দিককার ব্রিটিশ সেনা কর্মকর্তাদের একজন যিনি ১৮৬৩ সালে প্রথম এই দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলে প্রবেশ করেছিলেন : এই পাহাড়ি অঞ্চলের অধিকাংশ বিস্তীর্ণ এলাকা দুর্ভেদ্য উন্মুক্ত ফার বন, খাদ, অসমতল প্রস্তরাকীর্ণ বিরানভূমি ও সারা শীত জুড়ে তুষারাচ্ছাদিত শৃঙ্গ পরিবেষ্টিত। অবশ্য এখানে আর যা ঘিরে উপজাতিরা অসংখ্য ছোট ছোট গ্রাম গড়ে তুলেছে এবং কোন কোন অংশে দেখা যায় ঘন ঘন বন নিন্নমুখে সমতল ভূমি পর্যন্ত বিস্তৃত । রাস্তাপথ খুবই কম আর খারাপ, প্রকৃতপক্ষে গ্রামগুলোতে যাওয়া-আসার জন্য রয়েছে শুধুই সংকীর্ণ পথ। পাহাড়ের পূর্বদিকটা আকস্মিকভাবেই শুরু হয়েছে এবং এটি হাজারা প্রদেশ থেকে সিন্ধু নদ দ্বারা দুইভাগে দ্বিখন্ডিত; যেখানে একইভাবে ঢালুটা বিস্তৃত হয়েছে সেটি ইউসুফজাই সমতল ভূখন্ড নামে পরিচিত। ছয়টি পাঠান উপজাতি ও উপ-উপজাতির মধুবন পর্বতে বাস করে। ইউসুফজাই চামলওয়ালরা উত্তর-পশ্চিম; ইউসুফজাই খুদু খেলরা পশ্চিমে; গাদুনরা দক্ষিনে; ওয়াজিরি উতমানজাইরা দক্ষিণ-পূর্বদিকেঃ ইউসুফজাই ইসাজাইরা উত্তর-পূর্বদিকে; আর শেষেরটি ইউসুফজাই আমাজাই চামলাওয়ালস ও ইসাজাইয়ের মধ্যবর্তী স্থানে ছিল। মহাবন পর্বতের দক্ষিণ-পূর্ব অঞ্চল যেখান থেকে সিন্ধু নদ বিভক্ত হয়ে একটি শাখা সরাসরি সমতলভূমির দিকে ধাবিত হয়েছে। এই অঞ্চলটি উতমানজাই উপজাতিদের দখলে ছিল । ১৯৬০-এর দশকে পাকিস্তান সরকার এখানে তারবেলা বাধ নির্মাণ করেছিলেন যার পানি এখন উত্তরদিকে বিস্তৃত ৩২

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।