~~ WWW.amarboi.com ~ বন্ধুকধারীদের বিরামহীন গুলি বর্ষণের মুখে পড়ে, আত্মরক্ষার জন্য সামান্যতম ছাউনির আড়াল খুঁজেছিল। যারা অনুসরণ করেছিল তারা আরও ভাল করতে পারেনি । ‘সেখানে অবর্ণনীয় ভ্রান্তি ছিল... । ডরসেটস ও ভার্বিশায়ারসের দুই কোম্পানি পার হতে প্রয়াস চালায় আর ছিন্ন হয়ে পৃথকও হয়ে যায়, অতঃপর ৩য় শিখ বাহিনী, যারা আরও চমৎকারভাবে সাহসী তবে সম্পূর্ণরূপে অনাবশ্যক প্রয়াস চালায় গুলি-গোলার এলাকা পার হওয়ার... । কিছুই না তবে এক আশ্চর্যজনক প্রয়াস অবস্থাকে নিরাপদ করতে পেরেছিল । মজুত গর্ডন পার্বত্যবাসীদের দু'দিন পূর্বে তাদের অনুশীলনের জন্য আহ্বান জানান হয়। এক সময় তারা তাদের আদেশদানকারী কর্মকর্তা কর্ণেল মাথিয়াসের অবস্থানে থেকে তারা অগ্রসর হয়, তিনি তাদেরকে ম্যাগাজিন পাল্টে বেয়োনেট লাগাতে আদেশ দেন এবং তাদেরকে আহ্বান জানান একটি উচ্চ, পরিষ্কার কন্ঠে “গর্ডন পার্বত্যবাসীরা, আমার কথা শোনো । সেনাপতি বলেন যে কোন বিপদই হোক না এই অবস্থান নিতে হবে, এবং আমরা এটির সমগ্র বিভাগের সম্মুখ ভাগ নেব।” চার মিনিট আত্মরক্ষামূলক প্রতিবন্ধকের পর বন্দুকের গুলি বর্ষণ বন্ধ হলো ও সেখানে নীরবতার মুহূর্ত বিরাজ করল, “তোমরা কি প্রস্তুত? পুনরায় কর্ণেল ম্যাথিয়াসের কণ্ঠ ধ্বনিত হলো, ও একটি উন্মত্ত, বন্য হর্ষধ্বনি, সাহস বেরিয়ে আসে যা লোকজনের অন্তরে সুপ্ত রেয়েছে, সেটিই ছিল তাদের সাড়া। ‘এসো’ কর্ণেল চিৎকার করলেন। অতঃপর বংশীবাদক ব্যাগ পাইপ তীক্ষ উচ্চ রবে বাজিয়ে সৈন্যদলের যুদ্ধ সঙ্গীত “এবং মধুর সুরে ও লয়ে গান করে একটি বড় প্যারেড করে” প্রাণ চঞ্চল গর্ডসরা সম্মুখে এগোয় ৷ গর্ভ হিউজের ও’ ক্রমডেলের আওয়াজের পথ অনুসরণ করে এগিয়ে গেলেন, আর যে ফাইন্ডলেটার বাজিয়েছিল পরবতীতে ব্রিটিশ সরকার ভিক্টোরিয়া ক্রসের উপাধিতে ভূষিত করেছিল তাকে । এই অভিযানে গুলি লেগে তার দুই পা-ই বিকল হয়ে যায়। যারা প্রথম এক শ গজের উন্মুক্ত প্রান্তরে বেচেছিল এখন তারা নিজেদেরকে পাহাড়ি প্রাচীরের পশ্চাতে পূর্বের আহতদের সঙ্গে ঠাসাঠাসি অবস্থায় দেখতে পেল । তখন কর্ণেল ম্যাথিয়াস কর্কের শিরস্ত্রাণ নাড়িয়ে তার লোকজনকে সম্মুখে ডাকলেন পরিণতি হয়েছিল চমকপ্রদ মনে হলো যেন পুনর্জন্মের ছারা সমস্ত গ্রহ জীবন্ত হয়ে উঠেছে, আর এক বিশাল জনস্বোত-_পার্বত্যবাসীরা, গুর্থারা, ডরসেটরা শিখরা এবং ডারবিশায়ারবৃন্দ পাহাড়ের চূড়ার ওপর দিয়ে মাথা ২৪৮
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।