~~ WWW.amarboi.com ~ করে তাদের যাবতীয় জিনিসপত্র লুষ্ঠন করে নেবে। অধিক মাত্রায় দেশপ্রেমিক ও স্বজাতির ব্যাপারে গর্ব থাকা সত্তেও কেবল স্বর্ণের জন্য তারা তাদের পবিত্র ইচ্ছা বা নিকটতম আত্মীয়ের ক্ষতিসাধন করতে একটুও পিছপা হবে না। অভিভাবকহীন পরিবারে পরস্পরের সঙ্গে বিরামহীন ছন্দে লিপ্ত থাকে আর প্রতিবেশীদের সঙ্গে শক্রতা তো রয়েছেই। তাদের সঙ্গে খুনোখুনি ও দস্যুতা করাটা তাদের কেবল সময় কাটানোর ব্যাপার । প্রতিশোধ এবং লুষ্ঠনই তাদের জীবনের একমাত্র পেশা । পাহাড়ের নিরাপদ স্থানে লুকিয়ে থেকে তারা তাদের সকল পূর্বাপর সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে সফলতার সাথে মোকাবিলা করত ও কর্তৃপক্ষের অবৈধ বিধিবিধান লঙ্ঘন করত । ব্রিটিশরা সিদ্ধান্ত নিল সোয়াতের ইউসুফজাই ও বুনার গোষ্ঠী শুধু নয়, পাহাড়ি ও পাঠনদেরকেও বর্জন করতে হবে। তাদেরকে বশীভূত করা যাবে না বুঝে পাঞ্জাবের ব্রিটিশ সরকার একটি কৌশল অবলম্বন করে যা বাস্তব অবস্থায় প্রতিফলিত হয়। ব্রিটিশ প্রশাসন পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হবার ধারণা করা হলেও এটি জনঅধ্যষিত সকল স্থানে ছড়িয়ে পড়েছিল। এই এলাকায় যেসব উপজাতি জনগণের গ্রাম ছিল তাদের কাছ থেকে কর আদায়ের প্রত্যাশা করা হয়েছিল আর তারা যেন কিছু পরিবর্তন সাপেক্ষে ভারতীয় দণ্ডবিধি অনুসরণ করে চলে। তবে জনবসতিপূর্ণ এই অঞ্চলগুলি বাইরে ও উত্তর এবং পশ্চিম পাহাড় পর্যন্ত বিস্তীর্ণ হয়েছিল; এই অঞ্চলগুলিই “উপজাতীয় এলাকা’ হিসেবে পরিচিতি লাভ করেছিল। ১৮৯৩ সালের পূর্ব পর্যন্ত আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের মাঝে কোনরূপ নির্ধারিত সীমান্ত স্থাপন করা সম্ভব হয়নি, অতঃপর কাবুলের আমিরের সাথে আলোচনাক্রমে ব্রিটিশ অফিসার কর্তৃক ডুরাণ্ড লাইন নির্ধারণ করা হয়; বর্তমানে এটিকে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত হিসেবে চিহ্নিত করা হয়। ব্িটিশেদের এই দায় পাঠান অধ্যুষিত অঞ্চলের বুক চিরে চলে গিয়েছিল আর বর্তমানে যা খন্ড বিখন্ড এবং নিয়ন্ত্রণের জন্য বিশেষ দুরূহ ব্যাপার । এটা সদা সর্বদা ও বর্তমানে বহিরাগতদের জন্য একটি নিষিদ্ধ এলাকা । আমবেলা (এটি পরবর্তীতে আমবাল্লা শহরের সাথে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না) ও মালাকান্দের যুদ্ধক্ষেত্র ঘোরার পর আমি পশ্চিম দিকের পাহাড়ি গ্রাম হাজারার দিকে গেলাম । আমি রহিমুল্লা ইউসুফজাই-এর কাছ থেকে বিদায় নিয়ে সীমান্ত সম্পর্কিত ইতিহাস সংগ্রহের জন্য বশির আহমেদ খান সরবরাহকৃত গাড়িতে চড়ে উক্ত অঞ্চল দিয়ে যাচ্ছিলাম । বশির আহমেদ খান যিনি অতীতে একজন অফিসার ও কূটনীতিক ছিলেন, যার ইউসুফজাই সোয়াতীর ৩৯
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।