~~ WWW.amarboi.com ~ (গভর্ণমেন্ট) বুনারকে হামলা করতে ভয় পেয়েছে, এই সংবাদ সীমান্ত বরাবর খুব দ্রুত ছড়িয়ে পড়লে উপজাতিরা তাদের শক্তিতে পুনরায় তেজীয়মান হয়ে ওঠে । তারা কল্পনা করে নেয় তারা একটি দুর্বলতা আবিস্কার করেছে। তারা একেবারে ভ্রান্তিতেই ছিল না... ৷ গিরিপথ বেয়ে ভারতে অনুপ্রবেশের সুযোগ না ও আসতে পারে। নবীন বয়সের উইন্সটন আশঙ্কা করেছিলেন যে তার ওপর অর্পিত কাজটি সম্পন্ন করার দ্বিতীয় সুযোগ না-ও আসতে পারে এবং একারণে ধর্মান্ধদের শিবির বেঁচে যেতে পারে। কিন্তু চার্চিল সাহেব ভুল ধারণা করলেন যে কর্তৃপক্ষবৃন্দ তাদের সাহস হারিয়েছে । পাগলা ফকির বুনার গ্রামে পলায়ন করেছিল বলে বিশ্বাস করা হয়েছিল, তবে পশ্চিম দিকে গিয়ে সোয়াত নদী পার হয়ে মহমন্দদের এলাকায় প্রবেশ করেছিল। জারোবি গ্রামে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একজন বয়স্ক মোল্লার সাথে । তিনি মহমন্দদের নিকটে এত পবিত্র ছিলেন যে কেউ তার আসল নাম নাজব-উদ-দিন উচ্চারণ করতে সাহস করত না, তবে তাকে কেবল হাড্ডার মোল্লা হিসেবে সবাই জানত ৷ হাড্ডা মোল্লা দীর্ঘদিন যাবত আফগানিস্তানের আমিরের মাংসে কাটা হিসেবে ছিলেন আর এক দশক পূর্বে তার বিরুদ্ধে মহমন্দদের সংঘবদ্ধ করেছিলেন। যাহোক, আব্দুর রহমান সেই সাথে তার সঙ্গে সহাবস্থানের জন্য মিনতি করতে যান, তাকে ইসলামের আলো বলে স্বীকারও করে নেন। ৭ অগাস্টে মহমন্দরা হাভ্ডা মোল্লার নেতৃত্বে বিপ্লবে জেগে উঠে পেশোয়ার উপত্যকার প্রান্তবর্তী হিন্দু গ্রাম শঙ্কর গড়ে নেমে অতঃপর তার যখন যাচ্ছিল তখন বকদর বাজারের দিকে অগ্রসর হওয়ার সময় তাদেরকে হত্যা ও লুষ্ঠন করে। জ্বলন্ত গ্রামের ধোয়া পেশোয়ার থেকে দেখা যাচ্ছিল, এবং প্রতিশোধ ছিল দ্রুত। চার্চিল সাহেব বিদ্রোহী মুসলিমদের দমন করতে কঠোর নীতি অবলম্বন করেন, যে কাজটি শক্ররা ভীষণভাবে হতাশাব্যাঞ্জক করে তুলেছিল। শত্রুরা সর্বদা আগুয়ান হানাদার বাহিনীর মুখে প্রায়শঃই হারিয়ে যেত। পরবর্তীতে হানাদার বাহিনী যখন প্রত্যাবর্তন করত এ সময়ে পাহাড়ের উঁচু স্থানে উঠে অভিযানকারীর দুর্বল স্থানে আঘাত হানত। এই রকম এক প্রত্যাহারে চার্চিল তার জীবন প্রায় হারাতে বসেন, এবং অতঃপর অসুবিধায় পড়েন। এক আধুনিক সেনাবাহিনী যার অত্যাধুনিক সেনাসদস্যদের নিয়ে মুক্ত হওয়ার পথ সন্ধান করছিলেন তবে দৃঢ় সংকল্প শত্রু প্রতিকূল স্থানে অবস্থানরত। তিনি লিখেছেন “ভারতে বহু বর্ষ ধরে যুদ্ধে যত সৈন্য হতাহত হয়েছে এই যুদ্ধে আনুপাতিক হারে প্রকৃতপক্ষে তার থেকে অধিকতর সৈন্য হতাহত হয়েছে৷ e ২৩৬
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।