~~ WWW.amarboi.com ~ কর্মকর্তা যিনি তাদেরকে দেখেছিলেন তার মতে, ‘একটি খুবই সুন্দর দৃশ্য ৷' তাদের সাধারণ প্রচণ্ড দ্রুত গতি ও তাদের সুপরিচিত প্রচপ্তভাবে ক্ষিপ্ত চিৎকার ধ্বনি সংযোগ অগ্রগতি সাধিত হয়েছিল । নেতৃস্থানীয় দলের ঝাণ্ডাবাহকরা প্রথম শেষ পর্যন্ত দেয়ালগুলোর নিচে থেকে তাদের পদ্ধতিতে কাজ করেছিল, যেখানে আমাদের শিখ বাহিনীর দৃঢ় গুলি ক্ষেপণ তাদের সকল হামলাকে প্রতিহত করেছিল। যদিও তারবার্তার সংযোগ কেটে ফেলা হয়েছিল, মালাকন্দ ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল সংকেতদাতা সিপাই প্রেম সিংহ, গোলাগুলির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে প্রদর্শন করা যায় এমন একটি উচ্চস্থানে গিয়ে তার সূর্লোক প্রতিফলিত করে সাংকেতিক যন্ত্রের সাহায্যে সংক্ষিপ্ত তারবার্তা প্রদর্শন করত। ২ অগাস্টে দুর্গে তিন দিন যাবত পানি ছিল না, সে তার শেষ ংকেত পাঠাল, সংক্ষিপ্ত ও যথাযথ “আমাদেরকে সাহায্য করুন৷’ পরবর্তী দিনে আাংলো আইরিশ বিচক্ষণ সেনাপতি বিগুন ব্লাডের নেতৃত্বে তিন ব্রিগেডের একটি চৌকস সেনাদল মালাকন্দ থেকে চকদাড়ায় অগ্রসর হতে থাকল, আর সমস্ত প্রতিরোধ ধসে পড়ে । পাগলা ফকিরের স্বর্গীয় অতিথি সেবক তাদের সাহায্যে আসকে__এই আবির্ভূত হয়েছিলেন তেমনই রহস্যজনকভাবে পলায়ন করেন। উপজাতিদের প্রধানগণ নিয়মমাফিক তাদের শ্বেত পতাকাতলে এসে মেজর ভীনের নিকটে তাদের আনুগত্য স্বীকার করে নেয়। এক সময় বর্তমান এলাকা মালাকন্দ যুদ্ধক্ষেত্ৰ বাহিনীকে নিরাপত্তা দিয়েছিল যখন তারা পাগলা ফকির ও তার সাঙ্গপাঙ্গদের অনুসন্ধানে যাচ্ছিল, ব্লাড সাহেবের নেতৃত্বে প্রধান সেনাদল পূর্বদিকে বুনার গ্রামকে আঘাত করার জন্য এগোচ্ছিল। এই গ্রামকে পাগলা ফকিরের সিত্তানার সৈয়দ এবং হিন্দুস্তানি ধর্মান্ধদের শেষ আস্তানা বলে বিশ্বাস করা হত। অধিকন্ত্ত জেনারেল ব্লাডের সেনাদল যখন পাহাড়শীর্ষে পৌছাল যেখান থেকে চামলা উপত্যকা দেখা গেল আর চৌত্রিশ বছর পূর্বে আমবেলা অভিযানের সময় এই স্থানে এর সেনাপতি একটি বিরতি নিয়েছিলেন, কয়েক লেফটেন্যান্ট উইন্সটন চার্টিল তার সেনাদল থেকে ছুটিতে ছিলেন তবে ব্লাড সাহেবের যুদ্ধক্ষেত্র বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে থেকে দ্য পায়োনিয়ার ও দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিনিধিত্ব করছিলেন, তিনি. তার (ব্লাড) এই সিদ্ধান্তে তার অন্যান্য ও" সহকর্মী কর্মকর্তার “মত. ক্রুদ্ধ হন। চার্চিল উচ্চ কন্ঠে চিৎকার করে বলেন, “সরকার ঝুঁকি থেকে দূরে অপসৃত রয়েছে।' মালাকন্দ যুদ্ধক্ষেত্ৰ বাহিনী এরূপে প্রায় এক পক্ষ কাল নিষ্ক্রিয় থাকল । সরকার হ৩৫
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।