গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ ২৬ জুলাইয়ে যখন অন্ধকার নেমে এল তখন মালাকন্দ ও চকদাড়া খাটি গুলি গোলার শিকার হলো । রাতব্যাপী একটার পর একটা প্রচণ্ড আক্রমণ হতে থাকে যখন উপজাতীয়রা যারা ঢেউ এর মত তাদের বলপূর্বক প্রবেশের প্রচেষ্টা চালায় তখন ঠিক প্রত্যুষের পূর্বে গাইডসের অশ্বারোহী একদল সৈন্য সমতলের মালাকন্দ দূর্গ থেকে দুলকি চালে হাজির হয়, পরে সত্তর একাদশতম বঙ্গীয় বল্পমধারী অশ্বারোহী সৈন্যদল আসে । তারা প্রতিরোধকারীদের কাছ থেকে চাপ গ্রহণ করে ও একটি পাল্টা আক্রমণ করে রাত্রে হারানো কিছু অবস্থান উদ্ধার করে নেয়। এ একই অপরাহ্নে ৫টার সময় গাইডসের পদাতিক বাহিনীর মূল উদ্ধারকারী সৈন্যদল, দুইদল শিখ ও দগরা পদাতিক সৈন্যদল দিনের উত্তাপের মধ্য দিয়ে কুচকাওয়াজ করে সর্দিগর্মি এবং সন্যাসরোগে আক্রান্ত হয়ে একুশজন সৈন্যের মৃত্যুর বিনিময়ে মালাকন্দে পৌছায়, এটি জারি হওয়া সত্ত্বেও এ সাহায্যাৰ্থে প্রতিরোধকারী সৈন্যরা তিনদিন তিন রাত ধরে বিরোধিতা করে আসছিল যার ফলশ্রুতিতে চরম এক দাঙ্গাবস্থার সৃষ্টি হয় যাতে দশ সহস্রাধিক বিদ্রোহী উপজাতিরা অংশগ্রহণ করে। গাইডসের পদাতিক বাহিনীর লেফটেন্যান্ট পি.সি। এলিওট লকহার্ট লিখেছেন, “গাজিদের দল ধর্মীয় উদ্দীপনায় প্রবল ধর্মান্ধতার উত্তেজনার মধ্যে কাজ করে আমাদের আত্মরক্ষার জন্য বুক সমান উঁচু মাটির বাধ পুনঃ পুনঃ আক্রমণ করে প্রতিবার হটানোর পর বিশজন তাদের মৃত যোদ্ধাদের ত্যাগ করে যায়, যখন পতাকাধারীরা তাদের বাজিয়ে ৷” এই হামলায় পাগলা ফকির মোল্লা সাদুল্লাহ্‌ সামান্য আহত হয় ও তার দ্বিতীয় সারির সেনাপতিসহ বেশ কিছু সংখ্যক সমর্থক নিহত হয় এবং অন্য একজন নেতা বর্ণনা দিয়েছেন তার “ঘনিষ্ঠ সঙ্গী’ হিসেবে । আজকাল মালাকন্দ পথের পাশে একটি সুরক্ষিত সমাধি স্তম্ভ দেখা যায়। স্থানীয় মৌখিক ভাষ্যের এতিহ্য অনুসারে, এটি সম্মানিত শহীদ রাজা হজরত সিকান্দার শাহর সমধিক আচ্ছাদিত করে, তাকে বলা হয় তিনি লালসাদা পতাকা উড়িয়েছেন। এটি তরুণ সিকান্দার শাহর সমাধি হতে পারে, মনে করেছেন মুঘল যুবরাজ অগ্রগতির অন্তরায়ের পর আক্রমণের মূল গুরুত্ব পড়ে মালাকন্দ থেকে চকদাড়ায় অপেক্ষাকৃত ক্ষুদ্র ও সহজে আক্রমণ করা যায় এমন দুর্গের সেতুকে প্রহরা দেওয়া, একাজে নিয়োজিত ছিল র্যাটরে সাহেবের দুশ শিখ সৈনা, সিপাহী বিপ্লবের সময় র্যাটরে সাহেবের হয়ে কাজ করেছিল তাদের অনেকেই তাদের পুত্র ও পৌব্র। প্রায় দুশ ঝাণ্ডা বাহকদের দ্বারা সমর্থিত সাত সহস্র সেনা ২৩৪

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।