~~ WWW.amarboi.com ~ দিবস হাতে ছিল। তাদেরকে নেতৃত্ব দিতে একটি শক্তিশালী লোক আবির্ভূত হলো। মোল্লা সাদুল্লার সাথে রাজধানী দিল্লিতে উপস্থিত হয়েছিল তের বছর বয়সী শাহ্ সিকান্দার (আলেকজাপ্তার) নামে এক নবীন সহচর, যাকে ধরা হত যে দিল্লিতে যদি কখনো ইসলামি শাসন প্রতিষ্ঠিত হয় সেই হবে তীর বৈধ উত্তরাধিকারী ও শাসক। একদা এটি দার উল-ইসলামে সঞ্চিত ছিল। এই নবীন দাবিদারের পরিচিতি রহস্যই থেকে যায়, তবে স্মরণে রাখতে হবে যে ১৮৬৮ সালে শেষ সম্রাটের ভ্রাতুষপুত্র পলায়নপর মুঘল শাহজাদা ফিরোজ শাহ্ একে একে কাবুল, বোখারা, এবং কন্সটান্টিনোপল ঘোরার পূর্বে মহাবন পর্বতে হিন্দুস্তানিদের সঙ্গে সংক্ষিপ্তভাবে যোগদান করনে । এই মুঘল বনি প্রিন্স চার্লি মক্কায় ১৮৯৭ সালে একাকী নির্বাসনে মুত্যুবরণ করেন, আর তার বিধবা অবিলম্বে আবেদন করলে ভারত সরকার তাকে পেনশন বরাদ্দ করেন। প্রকাশ্যে যুবরাজ ফিরোজ শাহ্ কোন উত্তরাধিকারী ব্যতীতই মৃত্যুবরণ করেন, তবে বোঝা যায় যে, ১৮৬৮ সালে একজন মুঘল যুবরাজের হিন্দুস্তানি শিবিরে অতি সংক্ষিপ্ত অবস্থানকালে হিন্দু রাজকুমারের সাথে সম্পর্কের ফলশ্রুতি হিসেবে ত্রয়োদশ বর্ষ বয়স্ক শাহ্ সিকান্দারের পিতা বা মাতার জন্ম। ১৮৯৭ সালের মধ্য-জুলাইয়ে সাদুল্লাহ্ সোয়াতে তার পতাকা উত্তোলন উপজাতিদের অস্ত্র ধারণ করতে আহ্বান জানান, যিনি প্রয়াস চালান আর তাকে বিতাড়িত করতে ব্যর্থ হন। সাদুল্লাহ্র ধর্মীয় পূর্বের ঘটনা সম্বন্ধে সামান্যই জানা যায় তবে তিনি সৈয়দ গোষ্ঠীর প্রধান হিসেবে সৈয়দ ফিরোজ কর্তৃক সমর্থিত হয়েছিলেন, তিনি সোয়াতি গোষ্ঠীর শাসন ভার দখলের প্রয়াসে ফিরোজ শাহ্ কর্তৃক সমর্থিত হয়েছিলেন। সাদুল্লাহ্র ডাকনাম উন্মুক্ত-শিরওয়ালা” দেওয়াটা তাকে ওয়াহ্হাবি মতধারা থেকে বিচ্যুত করে, যেহেতু পরবতাঁর ধর্মীয় বিধান মস্তককে সর্বদা আবরণ যুক্ত করতে চেয়েছিল । কিন্ত পাগল ফকিরের সম্পর্ক দিল্লির সিংহাসনের দাবিদার সঙ্গে থাকায় তার হিন্দুস্তানি ধর্মান্ধদের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। সিস্তানায় প্রশ্নাতীতভাবে তার ওপর বিরোধী দলের সমর্থন ছিল, এমন কি যদিও তাদের নেতা আব্দুল্লাহ্ আলী প্রাথমিকভাবে সাদুল্লাহ্ ধর্মযুদ্ধে যোগ দিতে অস্বীকার করেছিল। অনেক হিন্দুস্তানি ঘাটি থেকে অনেক তরুণ মুজাহিদীন যাদেরকে তাদের বৈশিষ্ট্যমূলক কালো ফতোয়া ও কালো-নীল আলখাল্লা ফকির শ্রেণীর মধ্যে তাদেরকে বিশেষভাবে চিহ্নিত করত গ্্ুতাদের উপস্থিতি মোল্লা আসাদুল্লাহর এই অনুপ্রেরণার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন যে তিনি কি ভারতের সর্বপ্রথম ধর্মান্ধ জিহাদি সৈয়দ আহমদের নিকট থেকে অনুপ্রাণিত হয়েছিলেন নাকি অন্য কিছু । ২৩১
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।