~~ WWW.amarboi.com ~ চলত । ‘এটা মনে হতো যে উপত্যকার প্রায় সকল মানুষের হৃদয়েই সুপ্ত ছিল হত্যা করার বাসনা,” জজ এলসমি যখন তার ‘নোটস অন সাম অব দ্য ক্যারেকটারস্টিক্স অভ ক্রাইম এ্যাণ্ড ক্রিমিন্যালস ইন দ্য পেশোয়ার ডিভিসন অভ দ্য পাঞ্জাব, ১৮৭২ টু ১৮৭৭’ লিখতে আসেন তখন সেটা লক্ষ্য করেন। হত্যা এর সর্বস্তরে প্রকাশ্য দিবালোকে প্রত্যক্ষদশীদের সম্মুখে নির্লজ্জ হত্যাকাণ্ড মাঝরাত্রে ঘুমন্ত শিকারকে সুপরিকল্লিতভাবে হত্যা, ডাকাতি করে হত্যা, দাঙ্গায় হত্যা, বিষপ্রয়োগে হত্যা, বালকদের দ্বারা হত্যা, এমনকি মহিলাদের দ্বারাও হত্যা... নিকৃষ্টতম অকল্পনীয় অপরাধ সংঘটন পাঠান জনগণের মধ্যে প্রায় প্রাত্যহিক ঘটনা হয়ে দাড়ায় ।' যাহোক, তাদের সঙ্গের উপজাতি জনগণ ব্যাপারটা খুবই ভিন্ন দৃষ্টিতে নিল। পেশোয়ার উপত্যকায় বসবাসরত ইউসুফজাই উপজাতিদেরকে ভীতি প্রদর্শন করত। খাজনা পরিশোধে বাধ্য করা হতো এবং ব্রিটিশদের কর্তৃত্ব মেনে নিতে বলা হতো আর সেটি যাতে মাত্রাতিরিক্তভাবে দণ্ডমূলক না হয় সেদিকে লক্ষ্য রাখা হতো। যাহোক তাদের পাহাড়ি সঙ্গী উপজাতিরা ব্যাপারটিকে অন্যভাবে নিল। অন্যান্য বৃহৎ উপজাতিদের মত ইউসুফজাইরা বুনার ও সোয়াত উপত্যকার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি ও গোষ্ঠীতে বিভক্ত হয়ে একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে পড়ে, তবে যে মুহূর্তে ব্রিটিশরা তাদের উপরে আধিপত্য বিস্তার করা শুরু করে তখন মহান মুঘল স্ম্রাটের উত্তম প্রয়াসকে সমর্থন করে ব্রিটিশদের প্রতিহত করার জন্যে তারা সংঘবদ্ধ হয়েছিল। আর একইভাবে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। পেশোয়ার উপত্যকাকে লক্ষ্য করে পাহাড়ি অঞ্চলে ব্রিটিশদের যে ঘাটিগুলি গড়ে উঠেছিল সেগুলি ব্রিটিশ চৈতন্যে বিশেষভাবে অনুরণিত হতো । কেননা এ অঞ্চলে “আমবেলা” ও “মালাকন্দ' দখলের জন্য ব্রিটিশদের শক্ত প্রতিরোধের মুখে দীর্ঘ ও কষ্টসাধ্য স্থলযুদ্ধে জড়িয়ে পড়েছিল তারা । ডকটর বিলিউ ইউসুফজাইদের সর্বোত্তম ও নিষ্কৃষ্টঁতম কাজ করতে দেখেছিলেন আর বহু বছর পরে প্রথম তিক্ত অভিজ্ঞতার আলোকে অনুধাবন করেছিলেন যে তাদের নিকৃষ্টতম কাজগুলো সাংঘাতিক ভয়ঙ্কর : তারা জন্মগতভাবে যে পরিবেশে বাস করে সেটি দুটি সম্পূর্ণ বিপরীত মুখী গুণাবলির_ একটি সৎ-অসৎ বিমিশ্রিত পরিবেশ। এভাবে তারা কষ্টসহিষ্ণু, সাহসী ও গর্বিত। একই সঙ্গে তারা ধর্মহীন, ধূর্ত আর বিশ্বাসঘাতক । নিজেদের আচরণে মিতব্যয়ী, আগস্তকদের প্রতি অতিথিবসল এবং ভিখিরীদের প্রতি দানশীল। শরণার্থীদের তারা নিজেদের জীবন দিয়ে প্রতিরক্ষা ও প্রতিরোধ করবে কিন্তু তারা আনন্দোৎসব করে নিরাপরাধ পথচারীদের হত্যা ৩০
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।