গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ সর্বান্তকরণে এর ঈশ্বর তত্ত্বে মৌলবাদী মুহাম্মদ কাসিম নানউতবির দেওবন্দও ছিলেন সাহসিকতার সঙ্গে নতুন কিছু পরিবর্তনের পক্ষে, বিশেষত জনগণের কাছে ইসলামি শিক্ষা গ্রহণযোগ্য করার পক্ষে। মাদ্রাসাটি তিনি স্বেচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠা করে কৃষক সম্প্রদায়, অধিকার বঞ্চিত ও অশিক্ষিতদেরকে এর ছাত্র হিসেবে পান এবং সরকার বা সম্পদশালী দাতাগণের অনুদান নিতে অস্বীকার করে দৃঢ়তার সাথে বলতে থাকেন যে এটি কেবল ধর্মীয় দান গ্রহণ করবে। ছাত্রবৃন্দ ছিল পাঁচ বছর বয়সের বাচ্চারা ও প্রায়ই সেখানে বয়োপ্রাপ্তি পর্যন্ত এবং তাদের শিক্ষককে প্রতিনিধি পিতা মনে করে। এটি ছিল প্রথম দিকের ছাচের থেকে সম্পূর্ণ বিপরীত ধরনের যেখানে তালিবানরা এক মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় তারা যেখানে পারত সেখানে ঘুরে ঘুরে প্রায়ই এলোমেলো অবস্থার ভিত্তিতে শিক্ষা গ্রহণ করত। ফলে একটি ঘন সন্নিবদ্ধ অন্তমুখী সমাজ দিলে তা অত্যন্ত সহজ উপায়ে দমন করত, সুতরাং এ কামেচ্ছাকে নিজেদের মধ্যেই লালন করত আর রমণীরা দুর্বল জীব হিসেবে আত্ম নিয়ন্ত্রণে অসমর্থ ছিল ও তাদেরকে সহজেই প্রলুব্ধ করা যেত, যার দরুণ তাদেরকে সর্বোত্তমভাবে বশীভূত করে রাখা হত। সমকামিতা যেমন-ই ব্যভিচার তেমন- ই মহাপাপ হিসেবে স্বীকৃত ছিল, যদিও একই সময়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব আদর্শ হিসেবে গৃহীত হয়েছিল। পুঞ্জীভূত যৌন আক্রোশকে দমনার্থে অতীন্দিয় জ্ঞান ও আল্লাহ্র একনিষ্ঠ উপাসনায় তারা নিমগ্ন থাকত-_আর তীর পার্থিব বিষয়টির প্রতি তারা নিয়োজিত থাকত । যখন এ স্থানটি নিজেকে রক্ষণশীলদের একটি ঘাটি হিসেবে দাবি করছে, তখন দেওবন্দ আধুনিক যান্ত্রিকতার ব্যবহার করতে কোনরূপ দ্বিধা করেনি। তাদের মতবাদ ও বিভিন্ন বার্তা প্রচার ও প্রসারের কাজে আধুনিক মুদ্রণ যন্ত্র ব্যবহারে তারা যথেষ্ট উদ্যোগী ছিল, বিশেষত মুফতিদের ফতোয়ার ক্ষেত্রে তারা সর্ব বিষয়ে এই পদ্ধতি অনুসরণ করত । সরকারিভাবে দেওবন্দ যুফতিরা ইজতিহাদকে প্রত্যাখ্যান করেন, ব্যাখ্যায় স্বাধীন বিচার শক্তির ব্যবহার শরিয়ার এক সমস্যা । কিন্তু তারা একটি পদ্ধতিও গ্রহণ করেছিল যে প্রতিটি বিষয়ে কিছু বাহ্যিক বিধিনিষেধ রয়েছে যেগুলি আক্ষরিকভাবে প্রতিপালনযোগ্য এবং সেগুলির অন্তর্নিহিত বিষয়াদি নিজেদের মধ্যে পর্যালোচনাযোগ্য ৷ এটি কার্যত পশ্চাৎ দ্বার দিয়ে ইজতিহাঁদের থেকে কোন অংশে কম নয় । সুতরাং দেওবন্দ তাদের ধর্মীয় ক্ষেত্র বিশেষে মুল্যায়ন প্রদানে এতটাই প্রত্যুৎপন্নমতিত্ের অধিকারী হয়েছিল যে তারা এ বিষয়ে কম-বেশি পুরো বাজার দখল করে ফেলেছিল । এভাবে প্রতি বছর অসংখ্য ফতোয়া জারি করে সারা ভারত জুড়ে ২২০

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।