গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ করা সম্ভব নয়। এই প্রথম দিককার রাজনৈতিক পথ সম্বন্ধে জানার ব্যাপারে অতি কৌতুহলী ছিল আর, অধিকন্তু তারা পাঠানদেরকে জেনেছিলেন আহলে কিতাব হিসেবে অর্থাৎ বইয়ের জনগণ যারা তাদের সঙ্গে প্রথম যুগের নবীদের এশী বিষয়গুলো ভাগাভাগি করে নিয়েছিল। তারা ইসলামের শত্রু শ্লেচছ কাফির শিখদের মত ছিল না। ১৮০৯ খৃষ্টাব্দে ব্রিটিশ ইস্টইপ্ডিয়া কোম্পানির প্রথম দূত মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন পৌছিয়ে এতদাঞ্চলের কাবুলের আমিরের নিকটে দৃতিয়ালি করেছিলেন। তিনি দেখেন অনেকে ইউসুফজাইয়ের প্রশংসা করছে এবং অন্যান্য পাঠান উপজাতীয়দের চরিত্রের বিশেষ গুণাবলির ভূয়সী প্রশংসার ক্ষেত্র খুঁজে পেয়েছিলেন। তারা স্বাধীনতা ভালবাসে, বন্ধুদের প্রতি বিশ্বস্ত, তাদের ওপর নির্ভরশীলদের প্রতি সদয়, অতিথি পরায়ণ, সাহসী, কষ্টসহিষ্ণু, মিতব্যয়ী, পরিশ্রমী এবং বিচক্ষণ। কিন্তু এলফিনস্টোন একজন অতিথি ও বিশিষ্ট মিত্র হিসেবে পেশোয়ারে আগমন করেন, যেখানে ব্রিটিশরা তার পদাঙ্ক অনুসরণ করে সাম্রাজ্যবাদী অনুচর হিসেবে উপস্থিত হয়েছিলেন কিন্তু যা উক্ত সময়ে একটা প্রাগ্রসর নীতি হিসেবে বিবেচনা করা হত। সিন্ধু নদ পার হয়ে ব্রিটিশদের সীমান্তরেখা সম্প্রসারণ করার উদ্দেশ্য ছিল যাতে অন্য কোন সাম্রাজ্যবাদী শক্তি সেখানে কোন শূন্যতার সুযোগ নিয়ে দখল করে নিতে না পারে। যেমন রাশিয়া বা ফ্রান্স! হ্যারি লামসডেন ও তার সহকর্মী রাজনীতিকগণের নিকটে পাঠানরা ছিল সহজ-সরল প্রজা আর ওদের শক্তি ও দুর্বলতাগুলিকে এ আলোকেই দেখা হত। ডক্টর হেনরি বিলিউ হটি মরদনে লামসডেনের সঙ্গে বহু বছর যাবত গাইডসের সেনাদলে সার্জন হিসেবে কাজ করেছেন। বিলিউ ছিলেন একজন সুবিদিত ভাষাবিদ আর তিনি ইউসুফজাইদেরকে ভালভাবেই জেনেছিলেন। পরবর্তীতে তাদেরকে নিয়ে মানবজাতিসমূহের বিবরণ সম্বলিত একটি বই লেখেন যা এখনও এ জাতীয় বইয়ের ক্ষেত্রে ধ্রপদ সাহিত্যে পরিণত হয়ে রয়েছে। তার পূর্বের এলফিনস্টোনের মত ডাক্তার পাঠানদের তেজী ব্যক্তি স্বাতন্ত্র্য প্রভাবিত হন। ‘প্রত্যেক উপজাতিই তার নিজের প্রধানের অধীনে স্বাধীন জনগণ’, তিনি লিখেছেন, ‘সামগ্রিকভাবে একে অপরের শক্র না হলেও প্রতিদ্বন্বি বটে। প্রতিটি মানুষ মাত্রই তার নিজের প্রভু। তাদের খান ও মালিকরা মিশ্র জনগোষ্ঠী থেকে কর আদায়ের ক্ষমতা ব্যবহার করত। তারা নিজেদের গোত্রীয় ধারার ব্যাপারে গর্বিত। যেমন ভাবে অস্ত্র পরিচালনার দক্ষতাতেও তারা গর্বানুভব করে যা এই প্রশ্নটির র, “আমি কি পাখতুন নই?” ie শু বিলিউ এবং অন্যান্য ব্রিটিশ আমলারা আরও যা আবিষ্কার করেছিল সেটি হলো যে পাঠানদের হিংস্রতার সাথে সাথে তাদের গর্বও হাত ধরাধরি করে হও

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।