~~ WWW.amarboi.com ~ মোল্লারা শিক্ষা দিতেন আর তারা আল্লাহ্র একত্রে ওপর প্রবল জোর দিতেন, দিল্লির শাহ্ ওয়ালি উল্লাহর সেই শিক্ষানুসারে যেমনটি তার বংশধর শাহ্ আব্দুল আজিজ ও শাহ্ মুহাম্মদ ইসহাকের মাধ্যমে চালু করে গেছেন। এতে নাকশবন্দি সুফিবাদের বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছিল, বিশেষত শিক্ষক ও অনুসারীদের মধ্যে এমন সম্পর্কের ভিত্তি রক্ষা করা হত যা প্রথম যুগে ইসলামের নবী ও তার সাহাবিদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধনের সম্পর্কের প্রতিরূপ লক্ষ্য করা যায় । একই সাথে মাদ্রাসাটি একটি নিরাপস, আচারনিষ্ঠ ও বর্জনকর মৌলবাদে উন্নীত হয় যা ওয়াহ্হাবিদের সীমাবদ্ধতার থেকে কোন অংশে কম নয়। দেওবন্দি আদর্শ দরবেশদের উপাসনা করাকে বিরুদ্ধাচরণ করে, তাদের সমাধিসমূহকে সজ্জিত করণ, আর _ৃত্য-গীতের মত কার্যাবলিকে বর্জন করে। শিয়া, হিন্দু ও খ্রিস্টান ধর্মপ্রচারকদের বিরুদ্ধে এটি ক্রান্তিহীন বাগযুদ্ধের অবতারণা করে, এটি নিজেকে ভারতীয় প্রগতিশীল সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয়, যতদূর সম্ভব আইন লঙ্ঘন না করে ব্রিটিশ আইন-আদালতসমূহকে পরিহার করে, এটি সংগ্রামরত জিহাদকে ধর্মের ভিত্তি বলে ধরে রাখে তবে অপরিবর্তনীয়তার মাধ্যমে এর পরিচিতিকে সম্মুননত করে, আল্লাহ্র একত্ব ও উলেমাদের সমগ্র প্রয়াসী পরিচালনার কর্তৃতে। যখন সর্বসাধারণের সমক্ষে ওয়াহ্হাবি বলে অভিযুক্ত করা হলো, এ রকম ঘন ঘন হতে লাগল, তখন দেওবন্দিরা নিজেদেরকে হানাফি মতে দৃঢ় বিশ্বাসী বলে ঘোষণা করল। ওয়াহ্হাবিবাদের উপরে তাদের দাপ্তরিক কাজ ছিল সম্ভবত রশিদ আহমদ কর্তৃক প্রচারিত ফতোয়ায় উপস্থাপিত একটি বিবৃতি যা ব্যক্ত করে আল-ওয়াহ্হাব ‘চমৎকার বিশ্বাস পোষণ করতেন তবে তার ধর্মমত ছিল হানবলি। যদিও তিনি বদমেজাজী ছিলেন তবু তিনি ও তার অনুসারীরা ভাল লোক ছিলেন।’ এইটি মূলধারার তিন শ উলেমাকে দেওবন্দি মাদ্রাসার সাথে কোন সম্পর্ক রাখতে সুন্নিদের নিষেধ করে একটি ফতোয়া প্রচার করা থেকে বিরত রাখে নি। এই ফতোয়ার একটি অংশ পড়লে দেখা যায়, “দেওবন্দিবৃন্দ, দরবেশগণ ও পবিত্র নবী সো.) এবং স্বয়ং আল্লাহ্র প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ, ভক্তির ক্ষেত্রে তাদের অবজ্ঞা ও অপমানের কারণে তারা সুনিশ্চিতভাবে স্বধর্মত্যাগী ও বিধর্মী । তাদের স্বধর্মত্যাগ ও ধর্মমতের বিরুদ্ধে অবিশ্বাস নিকৃষ্টতম ধরনের কাজ, যাতে যে কোন ব্যক্তি তাদের স্বধর্ম ও ধর্মমতকে সামান্য অবিশ্বাস করে সে-ই একজন স্বধর্মত্যাগী ও নাস্তিক। মুসলমানদের তাদের সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে ও তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের পেছনে নামায পড়া তো দুরের কথা ! ২১৯
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।