গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ মুহাম্মদ কাসিম ও রশিদ আহমদ, চার সদস্য বিশিষ্ট জিহাদি দলের দু'জন ধারা ১৮৫৭ সালের গ্রীষ্মকালে থানা ভবনে তাদের নিজেদের দার উল-ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেছিলেন। মুহাম্মদ কাসিম দলের জঙ্গি হাত থাকতে পারে; রশিদ আহমদ শরিয়া দলের বিচারক হিসেবে তত্ত্বাবধান করেছিলেন। পাটনা বিচারের শেষে এক বছর পরে ১৮৬৬ সালের মে নাসে, এই দু'জন মোল্লা তাদের নিজেদের মাদ্রাসা দিল্লির পঁচাত্তর মাইল দুরের একটি ছোট্ট শহর দেওবন্দে এই দু'জন মোল্লা তাদের নিজেদের মাদ্রাসা স্থাপন করেন আর একটি দিনের যাত্রায় তারা থানা ভবনে প্রবেশ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, মোল্লা মাহমুদ দেওবন্দি, আর একজন ছাত্র, পনের বছর বয়স্ক মাহমুদ উল-হাসান, এবং প্রাঙ্গণ ছিল একটি প্রাচীন মসজিদের পার্থের আঙ্গিনা । পেছনের প্রধান নিয়ন্ত্রণকারী সেনাবাহিনী যার নিয়ামক শক্তি ছিলেন দেওবন্দি আন্দোলনের মোঃ কাসিম, তিনি দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে কোনরূপ গোপনীয়তার আশ্রয় নেন নি। যা ছিল ব্রিটিশদের অত্যাচার থেকে ইসলামকে রক্ষা করা। তিনি লিখেছেন, ইংরেজরা মুসলমানদের সামান্য দোষের কারণে তাদের ওপর সীমাহীন নির্যাতন চালিয়েছিল, ১৮৫৭ সালে বিপ্লবে নিজের দেশের স্বাধীনতার জন্য নিষ্ঠুর সংগ্রাম করা যদি আদৌ কোন দোষ হয়ে থাকে । তারা লুট করতে কোন কিছুই বাদ দেয়নি ও ইসলামি শিল্পকলা ও বিজ্ঞান, মুসলিম সংস্কৃতি এবং সভ্যতাকে একবারে নিশ্চিহ্ন করে যায়।' প্রাথমিকভাবে “আরব মাদ্রাসা, হিসেবে পরিচিত, দেওবন্দ মাদ্রাসা ভারতের. সাধারণ মাদ্রাসা থেকে খুবই ভিন্ন ধারায় সংগঠিত হয়েছিল যা এই সময় পর্যন্ত মাদ্রাসার জ্যেষ্ঠ মোল্লার কর্তৃত্বের ওপর নির্ভর করে সুন্দররূপে অনিয়মিতভাবে চলেছিল। মুহাম্মদ কাসিম সরাসরি জেনেছিলেন কিভাবে বিটিশ সমর্থিত দিল্লি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আর তিনি দেওবন্দকে ব্রিটিশ ছাচে একজন অধিশিক্ষক, একজন উপ-আচার্য, এক শিক্ষা অনুষদের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী, এক সেট শিক্ষাক্রম এবং একটি সময়-সৃচীসহ গড়ে তোলেন। তথাপি তাদের দার্শনিক মতবাদ মাত্রাসা-মক্তবের সাথে এক্যমত পোষণ করে। একটি কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়েছিল, ছাত্ররা সহজ-সরলভাবে মিতব্যয়িতার সাথে জীবন যাপন করত, ইংরেজি ছিল নিষিদ্ধ, উর্দূ কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হত, আর সকল ছাত্রবৃন্দ মূল আরবীতে কোরান মুখস্থ করত। সেই অনুসারে সকল শ্রেণীতে কোরান শিক্ষা কেন্দ্রীভূত হত। হাদিসে বিশেষজ্ঞ ২১৮

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।