গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ দীন ওয়াহ্হাবি' নামক জনৈক মোল্লার সম্পর্কে বয়ান করে যিনি বাংলার গ্রামাঞ্চলের দিকে এক গুপ্ত সমাবেশ ডাকেন আর স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে আলোড়িত হয়, তবে কেউ তার আহ্বানে সাড়া দিয়ে সম্মুখে এগিয়ে যায় না এবং বিরক্তিতে তাদেরকে ত্যাগ করেন : বস্তুতঃ, যদিও তোমাদের আত্মা ইচ্ছা করছে, তোমাদের মাংস আছে তবে ধর্ম যুদ্ধের জন্য দুর্বল, যখন ইংরেজদের তোপের মুখে পড়ি তখন নিজেকে রক্ষা করাকে বেশি বুদ্ধিমানের কাজ মনে করি ।' দুই দশক পরে লিয়্যাল তার লরেলত্ব এক তরুণ কবিকে দিতে সম্মত হন যার কাব্যসংগ্রহ ডিপার্টমেন্টাল ডিটিজ ১৮৮৭ সালে প্রকাশিত হয়, এটি জানিয়ে দেয় যে ভারতীয় দৃশ্যপটে এক রাজকবির আবির্ভাব হয়েছে। রুডইয়ার্ড কিপলিং-এর লাহোরে সিভিল এ্যাণ্ড মিলিটারী গোজেটে তিন বছরের চাকরি জীবন তাকে শিখিয়েছে মুসলিমদেরকে বলশালী ও সম্মানিত হিসেবে দেখতে তবে কখনোই বিশ্বাস করতে নয়। তার প্রথম দিককার ছোট গল্প দ্য সিটি ওয়াল-এ লাহোর দুর্গে আটক এক রাজ-বন্দীকে পলায়নে সাহায্য করতে গিয়ে বর্ণনাকারী প্রতারিত হয়। যখন তিনি জিজ্ঞেস করেন এই বয়স্ক বন্দী কে হতে পারে তখন তাকে বলা হয় “১৮৩৬ সালে তিনি ছিলেন যুবক যোদ্ধা, পুনরায় আপনাদের সঙ্গে যুদ্ধ করেন ৫৭ সালে, আর তিনি *৭১ সালে আপনাদের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেন। তবে আপনারা মানুষকে বন্দুক দিয়ে উড়িয়ে দেওয়ার কৌশল ভালই রপ্ত করেছেন। এখন তিনি বৃদ্ধ; কিন্ত তিনি যদি পারেন তবে আপনাদের সঙ্গে লড়াই করবেন।” “তাহলে তিনি কি একজন ওয়াহ্হাবিঃ বর্ণনাকারী জানতে চান। আরও ওৎসুক্য জাগিয়ে কিপলিং এক অন্তুত ভাবে উভয়বল এক গুচ্ছ ক্ষুদ্র কবিতা ‘সৈয়দ আহমদের ওয়াহ্হাবি মসজিদ-আল- আকসা থেকে’ নামে লেখেন তার ভারত ত্যাগের বহু বছর পরে তার গল্প সংগ্রহ ট্রাফিক্স এ্যাণ্ড ডিসকভারিজ'-এ প্রকাশিত হয় । কবিতার বর্ণনাকারী পর্যবেক্ষণ করেন একজন ওয়াহ্হাবি কয়েদিকে একত্রে শৃঙ্খলিত কয়েদি দলে আর তার আচরণে তার (বর্ণনাকারী) চিত্তকে প্রভাবিত করেছিল যে তিনি কয়েদির গল্প শোনেন বর্ণনাকারী নিজেকে দেখেন তার “অলৌকিক গল্প বুননে' আকস্মিক আবেগে অসাড় করে ফেলেছেন। কবিতাটি এই পংক্তিমালা দিয়ে হয় ২১৪

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।