গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ অবস্থায় তাকে সংশোধন করা দুরূহ হয়ে পড়বে। এই ধরনের জ্ঞান নিশ্চিতভাবে একজন ব্যক্তিকে অধার্মিক ও নাস্তিক করে তুলবে যদি সে ইসলামের সঙ্গে সুপরিচিত না হয়। এটা তার মনে সন্দেহ্‌ সৃষ্টি করবে যা সমগ্র জীবনব্যাপী সেখানে অবস্থান করবে । সুতরাং পবিত্র অজ্ঞ থাকাটাই শ্রেয়তর। তার নিজের জীবন ইতিহাসে, মুহাম্মদ জাফর পাঠকদের উপদেশ দেন, পড়তে হবে নীতিবাক্য সম্বলিত গল্প, এই জন্য ‘এরকম গল্প, আল্লাহ্‌ তার পবিত্র কোরানে বলেন, “এইসব ঘটনাবলি থেকে একটা শিক্ষা নেওয়া যায়।”’ ওয়াহ্হাবিদের বিচারকার্য ও দুটি গুপ্ত হত্যাকাণ্ড ব্রিটিশ সমাজেও ভারতের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী উভয়ের মধ্যে বিরাট বিশৃঙ্খলার কারণ হিসেবে দেখা দেয়। ভারতীয় বিপ্লবে সংঘাতপূর্ণ ঘটনার মাধ্যমে ধারণা জন্মেছিল যে মুসলমানদেরকে আর বিশ্বাস করা যায় না_এই ধারণা ১৮৫৭ সালের প্রাপ্ত প্রতিবেদনের তথ্যানুযায়ী আরও প্রকট হয়েছিল যে বিদ্রোহের পর ধৃত ব্যক্তিবর্গের অধিকাংশই ওয়াহ্হাবি মোল্লা শ্রেণীর ছিল যারা বিভিন্ন মাদ্রাসা- মক্তব এবং রেঙ্গুন পর্যন্ত বিদ্রোহের বীজ বাষ্প ছড়িয়ে যাচ্ছিল। তার গুপ্তহত্যার এক বছর পূর্বে লর্ডমায়ো এক জনসমাবেশে বক্তৃতার ভঙ্গিতে প্রশ্ন করেছিলেন : “মুসলমানরা কি তাদের ধর্মীয় কারণে রানির বিরুদ্ধে বিপ্ুব করতে বাধ্য?’ বিষয়টি পত্র-পত্রিকায় চরম বিতর্কের সৃষ্টি করেছিল ও কতিপয় শীর্ষ স্থানীয় বুদ্ধিজীবী মহলের কারণে এ বিষয়ে ছাপার হরফে উপস্থাপিত হয়েছিল যে, এদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান পরিসংখ্যানবিদ উইলিয়াম হান্টার মায়োর অনুসরণে তার বিতর্কিত গ্রন্থ দ্য ইণ্ডিয়ান মুসলমানস যেখানে তিনি ওয়াহ্হাবিদের বিরুদ্ধে স্পষ্ট লিখেছিলেন। তবে তিনি এ কথাও মাধ্যমে ভারতীয় মুসলমানদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়াকে মুসলমানদের ধর্মীয় দায়িত্বের অন্তর্ভুক্ত ও অবশ্যম্ভাবী করেছিল। যেখানে কর্তৃপক্ষবৃন্দ নেতৃত্ব দেন, সেখানে জনমত অনুসৃত হয়। ব্রিটিশ ভারতের প্রথম বেসরকারি রাজকবি আলফ্রেড লিয়্যাল ছিলেন ১৮৬০ দশকের শেষ ভাগে ও ১৮৭০ দশকের প্রারম্ভে বেরার কমিশনার, ও পরবর্তী পররাষ্ট্র সচিব । লিয়্যালের প্রকাশিত একগুচ্ছ কবিতার বিষয় হিসেবে দেখানো হয় যে তাদের মুসলমান প্রজারা গৌরবোজ্জল মুসলিম রাজত্তের কাহিনিগুলি গভীর সংবেদনশীলতার সাথে শ্রবণ করেন ও ব্রিটিশদের প্রতি অন্তর্নিহিত ঘৃণাকে অতি সন্তৰ্পণে লুকিয়ে রাখেন । গোড়ার দিকের “এ সারমন ইন লোয়ার বেঙ্গল" (উত্তরবঙ্গের ধর্মোপদেশ) প্রথম ওয়াহ্হাবি বিচার কার্ষের অব্যবহিত পরেই ১৮৬৪ সালে লিখিত এটি সোয়াতের “হাজী মহমদ গাজী উর্কে মুজাহিদ-উদ- ২১৩

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।