~~ WWW.amarboi.com ~ ওয়াহ্হাবি নেতৃবৃন্দ ও ভ্রাতৃবর্গ আহমদুল্লাহ এবং ইয়াহিয়া আলী দু'জনই আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসনে বন্দী হিসেবে মৃত্যুবরণ করেন। মুহাম্মদ জাফর ও অবশিষ্ট বন্দীরা অবশেষে ১৮৮৩ সালে সাধারণ ক্ষমার অংশ হিসেবে বড়লাট লর্ড রিপনের ঘোষণায় মুক্তি পেয়ে যায় । ১৮৮৩ সালের ডিসেম্বর মাসে নির্বাসন কালে বিবাহিত স্ত্রী ও কয়েকটি ছেলেমেয়ে নিয়ে মুহাম্মদ জাফর থানেশ্বরে নিজ গৃহে ফিরে তার প্রথম স্ত্রী এবং একুশ বছর বয়সী পুত্র সন্তান যাকে তিনি কয়েক মাসের শিশু অবস্থায় রেখে গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে আসেন। আমবাল্লার কিছু ভাল ম্যাজিস্ট্রেট দপ্তরের মাধ্যমে তিনি একটি চাকরি পেয়ে স্থানীয় সমাজে বসবাস শুরু করেন। মানুষ হিসেবে গৃহে প্রত্যাবর্তন করেন। তিনি শাস্তি উপনিবেশে থাকার সময় ইংরেজি বিষয়ে লেখাপড়া করেন আর এটি তার সম্মুখে একটি বিশ্বকে উন্মুক্ত করে দেয়। তিনি আবিষ্কার করেছিলেন, ‘ইংরেজি ভাষা একটি জ্ঞান ও শিল্পকলার ভাণ্ডার । যে ব্যক্তি ইংরেজি জানে না সে বিশ্ব কার্যধারা সম্পর্কে ভালভাবে সচেতন হবে না। ইংরেজি শিক্ষা ব্যতীত কেউ সক্রিয় ও ব্যবসায় বুদ্ধিসম্পন্ন হতে পারে না!” এবং তার পঠনের মাধ্যমে আধুনিক সমাজকে আবিষ্কার করে মুহাম্মদ জাফর ও অন্যান্য সমাজের সঙ্গে মিশে গিয়েছিলেন আর শিখেছিলেন সহিষ্ণুতা, তিনি তার সঙ্গে সাক্ষাত হওয়া কিছু ব্রিটিশ কর্মকর্তার প্রশংসাও করেছেন। তবুও পরিশেষে, তিনি শেষ করতে বাধ্য হন যে এই সকল নব্য শিক্ষা তার আত্মাকে বিপদগ্রস্ত করেছে “পশ্চিমা জ্ঞানের প্রভাবে আমি ভোরের প্রার্থনা (নামায) বন্ধ করে দেই... । আমি কোরান পড়তে বা হাদিস শুনতে আমার মনে আগ্রহ জাগত না। আমি সর্বদা ইংরেজি ভাষা ও গ্রন্থাবলিতে নিমগ্ন হয়ে পড়তাম... । এখনও স্মরণ করি সেই দিনগুলোতে কিভাবে শয়তান আমাকে আল্লাহকে অবিশ্বাস করতে শিখিয়েছিল আর আমি কখনও কখনও অনুরূপ করতাম । কখনও কখনও যখন আমি নাস্তিকদের যুক্তি-তর্ক পড়তাম আমি সেগুলোকে আমার অনুভূতি দিয়ে বিশ্বাস করতাম ।' মুহাম্মদ জাফরের অসাধারণ ধর্মীয় সংরক্ষণশীলতার আবেগ সহজাত প্রচণ্ড প্রতিরোধ দিয়ে শেষ হয় এই ভাষা (ইংরেজি) পার্থিব জীবনের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে সংযুক্ত যে এটা কেবল ক্ষতিকারকই নয়, আধ্যাত্মিক জীবনের জন্য বিপজ্জনকও বটে। যদি একজন তরুণ কোরান ও পবিত্র নবী (সা.)র জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্থরূপে শিক্ষা গ্রহণের পূর্বে ইংরেজি শেখে ও বিভিন্ন ধরনের গ্রন্থ পাঠ করে এবং বিবিধ বিষয় ঘা আমি ততদিন জেনেছি তাতে বুঝতে পেরেছি সে ধর্ম বিমুখ হয়ে পড়বে আর একই সাথে অপসংস্কৃত ব্যক্তিতে পরিণত হবে যা অতিমাত্রায় খোলামেলা ভাবাদর্শে দীক্ষিত হয়ে পড়বে । এই ২১২
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।