গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ আক্রমণকারী আঘাত হানে তখন তিনি (জর্জ আ্যালেন) তার নিকটেই দাড়িয়েছিলেন। তিনি অভিযোগ করেন যে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি বড়লাটকে আক্রমণ করেছিলেন, তখন শেরে আলী উত্তরে সাধারণভাবে বলেছিলেন যে “আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন তার দেশের শক্রকে হত্যা করতে, এই অপরাধে তার কোন সঙ্গী ছিল না, তবে আল্লাহ্‌ ছিলেন শেরীক (সহচর) । আ্ালেন আফ্রিদিকে বর্ণনা করেছেন এরকমভাবে “মাঝারী উচ্চতা, গায়ের রং বাদামী, বাদামী দাড়ি, আর মোটেও মন্দ মুখমণ্ডল নয়, যতদূর মনে হয় কেউ তাকে বিচার করলে-__তাকে নিদেনপক্ষে দেখে অপরাধীর ধারণা করতে পারবে না, আর বলেন যে “তিনি যেভাবে গর্বের সাথে বিজয়ের হাসি হাসেন তা যথেষ্ট ন্যাক্কারজনক, ফাসি তার জন্য সহস গুণে ভাল ।' তার শাস্তির পর দেশের মূল অংশের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাবৃন্দ পুনরায় জিজ্ঞাসাবাদ করেন। তারাও তার কাছ থেকে ঘটনার পেছনের কঠোর তথ্য বের করতে পারেন নি যে “তিনি শুনেছেন আব্দুল্লাহ্‌ বিচারপতি নরম্যানকে হত্যা করেছেন সেটি একটি মহৎ কাজ ছিল, তবে তিনি যে কাজটি করেছেন তা পূর্বের যে কোন কাজের থেকে বৃহত্তর, যেহেতু তিনি ভারতে সবচাইতে উচ্চ পদস্থ সাহিবকে হত্যা করেছেন... । তিনি আশা করেন এই কাজের জন্য তার দেশে নাম গৌরববান্িত হবে ।” বোধগম্যভাবে তাঁর বিজয়ী এই কার্যের বিস্তারিত বিবরণ দিয়ে জাফর আরও সামান্য কিছু যোগ করেন, শেরে আলী তার ফীসির সময়ে তাকে দেখতে আসা সমবেত কয়েদিদের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন তা লিপিবদ্ধ করেন নি। “তিনি তাদেরকে উচ্চ স্বরে সম্বোধন করেন “ভাইয়েরা! আমি তোমাদের শত্রুকে হত্যা করেছি। আর তোমরা সাক্ষী যে আমি একজন মুসলিম।” এবং অতঃপর তিনি কলমা (কোরানের দোয়া) পড়তে লাগেন আর সেটি পড়তে পড়তেই মৃত্যুবরণ করেন ।' মুহাম্মদ জাফরের বর্ণনামতে শেরে আলী কেবল স্বগীয় প্রতিরোধের ওয়াহ্হাবি ষড়যন্ত্রে গুপ্ত সম্পর্ক থাকত, তার নিজের উপরে দোষারোপের ভয়ে অবশ্যই অনুরূপ বলতেন না। গুপ্ত হত্যার পেছনে ওয়াহ্হাবিরা জড়িত আছে এই বিশ্বাসে ভারতে ব্রিটিশ সমাজ সংঘবদ্ধ হচ্ছিল যখন, তখন এই বিশ্বাসকে সমর্থন করার মত সামান্যতম প্রমাণও দেখা যায় নি। তবুও দুটি সম্ভবত বিচ্ছিন্ন বিষয় অব্যাখ্যাত থেকে যায় একজন প্রয়াত ওয়াহ্হাবি নেতা বেলায়েত আলীর পৌত্রকে আন্দামান দ্বীপপুঞ্জে লর্ড. মায়োর আগমনের ঠিক পূর্বে বেড়াতে দেখা গিয়েছিল, এবং হত্যাকাণ্ডের পূর্বের রাত্রে জনৈক ব্যক্তি -বা অজানা ব্যক্তিবর্গ শেরে আলীর সম্মানার্থে এক বিশাল ভোজ দিয়েছিল । ২১১

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।