গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ রয়েছে, আমার কোন সন্দেহই নেই যে হত্যাকাণ্ডের কারণ হলো ওয়াহ্হাবিদের বিচার ।? রুটলেজের আতঙ্ক বদ্ধমূল হয় যখন জাস্টিন নরম্যানের গুপ্ত হত্যার অনধিক পাচ মাস পরে একটি দ্বিতীয় ও অধিকতর চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়। ১৮৭২ সালের সেপ্টেম্বর মাসে লর্ড মায়ো আন্দামান দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন। কারাগার পুনর্গঠনে ছিল জনৈক বড়লাটের বিশেষ আগ্রহ, আর তিনি স্বয়ং দেখতে চেয়েছিলেন দ্বীপান্তরে সাজা প্রাপ্তদের অবস্থা যারা তাদের সাজা পেয়ে কয়েকটি দ্বীপপুঞ্জে আন্দামান দল গড়েছে । তার নির্বাসিত জীবনে মুহাম্মদ জাফরের বর্ণনা থেকে এটি পরিষ্কার যে তিনি ও তার সাথী ওয়াহহাবিদের প্রতি ভারপ্রাপ্ত কর্মকর্তারা শাস্তি উপনিবেশে সদাচরণ করেছেন। তার দক্ষতার কারণে মুহাম্মদ জাফর প্রধান কমিশনারের প্রধান করণিক হিসেবে কর্ম সম্পাদন করেন, আর যদিও তিনি ও অন্য নেতৃস্থানীয় ওয়াহ্হাবিরা বিভিন্ন দ্বীপে বাস করতে তারা নামাযের সময় এবং এক সঙ্গে খাবার নেওয়ার সময় একে অন্যের সঙ্গে দেখা করতে পারত । জাফরের দৃষ্টিতে, লর্ড মায়োর ওপর যা সংঘটিত হয়েছে সেটি ছিল স্বীয় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত ৷ ৮ ফেব্রুয়ারিতে মুল দ্বীপপুঞ্জে বিভিন্ন জনহিতকর কার্য পরিদর্শন করে বড়লাট চলে যান ছোট্ট দ্বীপ মাউন্ট হ্যারিয়েটের তীরের উপরে এর চূড়া থেকে সূর্যাস্ত দেখার জন্য । পরে অন্ধকারে তিনি অবতরণ করে তার স্টীম লঞ্চে আরোহণ করেন, তার সম্মুখে ছিল দু'জন মশাল বাহক ও সম্মানিত পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ, কর্মকর্তা এবং সশস্ত্র প্রহরী পরিবেষ্টিত। যখন লর্ড মায়ো তার নৌকোর মধ্যবর্তী পথ দিয়ে হাটতে লাগলেন যখন ঠিক দলের মধ্য দিয়ে একজন লোক দৌড়িয়ে এসে পেছনে থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়ে দু'বার ছুরিকাঘাত করল । আক্রমণকারীকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হলো, কিন্ত মায়ো তার নৌকোর পথ থেকে পানিতে পড়ে গেলেন। তিনি তার নিজের পায়ে দাড়িয়ে নৌকোর পথে ফিরে এলেন, আর অন্যের সহায়তায় তার জলযানে প্রবেশ করলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তার আক্রমণকারী ছিলেন রেয়নেল টেলর ও পেশোয়ারের অন্য কমিশনারদের আর্দালী আফ্রিদি শেরে আলী, ১৮৬৭ সালে তাকে শক্রতার কারণে রক্তক্ষয়ী হত্যাকান্ডের জন্য ছ্বীপান্তরের দণ্ড প্রদান করা হয়েছিল। পরিশেষে শেরে আলীকে জিজ্ঞাসাবাদ করা. হয়, কিন্তু দ্বীপপুঞ্জের ওয়াহ্হাবি বন্দিদের সঙ্গে তার যোগাযোগের কথা বা তাদের আন্দোলনের সাথে তাঁর সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেন নি। সাক্ষ্যদানকারীদের মধ্যে ছিলেন “দ্য পায়োনিয়ার' পত্রিকার মালিক জর্জ আযালেন, যখন লর্ড মায়োকে ২১০

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।