গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ বিশেষত উত্তর গ্র্যাণ্ড ট্রাঙ্ক রোড যা সংযুক্ত পেশোয়ার থেকে নওশেরা আর ইসলামাবাদ পর্যন্ত । পঁচিশ বছর পূর্বের কর্ষিত জমি এখন দূরবর্তী পেশোয়ার উপত্যকা পর্যন্ত বিস্তৃত টিনের চালা বিশিষ্ট ও মাটির দেয়ালযুক্ত বাড়ি-ঘরে আকীর্ণ বস্তিতে পরিণত হয়েছে। এই আফগান উপনিবেশই হচ্ছে বিশ লক্ষ শরণার্থীর আগ্রয়স্থল। আমার ভ্রমণ আমাকে পেশোয়ার থেকে হটি মরদনে উত্তরদিকে নিয়ে গেল, যেটি অবস্থিত উপত্যকার প্রায় মধ্যবর্তী স্থলে যার একদিকে রয়েছে সোয়াত এবং বুনারের পর্বত শ্রেণী আর অন্যদিকে রয়েছে কাবুল ও সিন্ধুনদ এলাকা । হটি মরদন এখন পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাব সেনাবাহিনীর কেন্দ্রস্থল, কিন্তু একশত বছরেরও বেশি সময় ধরে এটি ছিল সর্বাধিক প্রসিদ্ধ ব্ৰিটিশ ভারতের সীমান্ত সৈন্যবাহিনী, রানির নিজস্ব সেনাদল যারা ১৮৪৭ সালে ছাব্বিশ বছর বয়স্ক লেফটেন্যান্ট হ্যারি লামসডেন ও তার দ্বারা সংগৃহীত আশপাশের উপজাতি স্বেচ্ছাসেবক দ্বারা গঠিত পদাতিক ও অশ্বারোহী সৈন্যদল কর্তৃক পরিচালিত হতো । যখন রাজা ৭ম হেনরি ইংল্যাণ্ডে তার কর্তৃত্ব স্থাপনের জন্য ইংল্যাণ্ড ও ওয়েলসে ব্যস্ত ছিলেন তখন এই অনিয়মিত সেনাদের মধ্যে প্রথম ছিলেন ইউসুফজাই বা “জোসেফের পুত্র’, দক্ষিণ আফগানিস্তানের মূলত কান্দাহার থেকে আগত একজন উপজাতি পাঠান যাকে নিয়ে উক্ত স্থানের উপজাতিদের সহযোগিতায় একটি অনিয়মিত সেনা বাহিনীর গোড়াপত্তন করছিলেন। এখন পাঠান উপজাতিদের মধ্যে ইউসুফজাইরা একটি বৃহত্তম উপজাতি আর তাদের এলাকা উত্তর দিকে এক শ’ মাইল ব্যাপী প্রসারিত যা কাবুল নদী থেকে সোয়াত ও বুনারের পার্বত্য অঞ্চল পরিবেষ্টিত। তাদেরকে পাঠান বংশে বিশুদ্ধ রক্তের অধিকারী হিসেবে সমীহ করা হয়। ইউসুফজাইরা আমার বিশেষ আগ্রহের কারণ হয়েছিল যেহেতু তারা প্রথম ব্রিটিশদের সংস্পর্শে এসেছিল যখন ১৮৪০ দশকে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি পাঞ্জাব নদী অতিক্রম করে উত্তরদিকে অগ্রসর হচ্ছিল। কারণ ব্রিটিশরা যে উপত্যকায় এসেছিলেন। যখন ব্রিটিশরা শিখদের কাছ থেকে পেশোওয়ারের শাসনভার নিয়ে নিল তখন তারা তাদেরকে তাদের মুক্তিদাতা হিসেবে বরণ করে নিয়েছিল। আর তারা আশ-পাশের গ্রামাঞ্চল শাসন-পরিচালনা করতে লাগল। তরুণ ব্রিটিশ অফিসাররা যে সব উপজাতি ও গোষ্টী অর্থাৎ খান ও মালিকদের সর্দার-ও- নেতাদের সঙ্গে কথা বলতে আসত তারা নম্র ও বন্ধুভাবাপন্ন ছিল । প্রকৃতপক্ষে তাদের আচরণ এতই সহজ-সরল ও সততাপূর্ণ ছিল যে তারা (ব্রিটিশরা) বুঝে গিয়েছিল যে, তাদের সঙ্গে তাদের মিথ্যাচারণ ২৮

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।