~~ WWW.amarboi.com ~ বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করেন নি সেটি একটি রহস্য হয়ে থাকে; এটি হতে পারে যে তারা তার দেওয়া প্রতিবেদন থেকে তার সম্পর্ককে জানত, অথবা এটা হতে পারে যে সাইদ নাজির হুসেনের দিল্লিতে অবস্থানটা এরকম ছিল যে, কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলাটি পুনরায় সক্রিয় না করাটা উত্তম মনে করে নেন। মৌলানা সাতানব্বই বছরের বার্ধক্যের জীবন যাপনে ছিলেন আর সর্বদাই ওয়াহ্হাবিদের সঙ্গে তার যোগাযোগের ব্যাপারটিকে অস্বীকার করে যান, ঠিক যেমন তিনি দিল্লিতে ১৮৫৭ সালের বিপ্রবে তার সক্রিয় বা সহায়তা দানকারী ভূমিকাকে অস্বীকার করেন। জীবনীকারদের একজন বর্ণনা দেন যে ১৯০২ সালে মৃত্যুকালে শত শত শিষ্য তার পদতলে বসেছিল, অনেকেই এসেছিল আফগানিস্তান ও অন্যান্যরা কাশগার, হিজাজ এবং নেজদের মত দূরবর্তী এলাকা থেকে। সংকল্প ব্যক্ত করে শুরু করেন। তিনি ‘ভারতে ওয়াহ্হাবিবাদকে দমন করবেন যেমনটি আয়ারল্যাণ্ডে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদেরকে দমন করেছিলেন’ বিদ্রোহী দলের হুমকির ব্যাপ্তি পরীক্ষাকল্পে একটি বিশেষ কমিশন প্রতিষ্ঠিত হয়, যার পরিণতিতে পাটনায় নগর ম্যাজিস্ট্রেট টি. ডব্লিউ. র্যাভেনশ কর্তৃক ভারতীয় ওয়াহ্হাবি আন্দোলন ও শেকড় সম্পর্কিত প্রথম পুঙ্থানুপুঙ্খ প্রতিবেদন সংগ্রহ করেন। তীর প্রতিবেদন আন্দোলনের সংগঠনের অসাধারণ ব্যাপ্তি আর এর সশস্ত্র জিহাদের ইতিহাসকে তুলে ধরে। ঠিক সেই মুহুর্তে দু'জন সেনা অধিকর্তার হত্যাকে কেন্দ্র করে ওয়াহ্হাবি বিষয়টি নাটকীয়ভাবে একটি উত্তপ্ত আলোচ্য বিষয়ে পরিণত হয়। প্রথমটি কলকাতায় ছুরিকাঘাতে নিহত ১৮৭১ সালের ২০ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিচারপতি জন নরম্যান, যখন তিনি ওয়াহ্হাবি বিচার কার্ষের পৌরহিত্য করার জন্য আদালতে যাচ্ছিলেন । তার আক্রমণকারী আব্দুল্লাহ্ নামক একজন পাঠান, তার উদ্দেশ্যের সুসঙ্গত কারণ না বলেই ফাসি কাঠের দিকে যায়। জেমস রুটলেজ নামক এক ভারতের পর্যটক তার বিচার কার্যে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন যে অভিশংসক (প্রসিকিউটর) “অপরাধের উদ্দেশ্য আবিষ্কারের কোন আশা’ দ্রুত পরিত্যাগ করেন। কিন্তু তিনি পুনরায় লিপিবদ্ধ করেন যে “এই সময়ে ভারতব্যাপী একটি খুবই অস্বস্তি পূর্ণ বিক্ষোভ বিরাজ করছে... । জনতা এই হত্যাকাজ্কাকে দেখল যুদ্ধব্যবস্থার আরম্ভ হিসেবে যাতে নতুন ভাবে সৃষ্ট উদ্বৃত্ত দলের কেউ একজন অনেক কিছু ঘটাতে সক্ষম হতে পারে এটা তাকে নিজের আত্মবিসর্জনে প্রণোদিত করতে পারে। প্রয়োজনে সে বিশিষ্ট কিছু ইংরেজ ব্যক্তিবর্গকে আত্মঘাতি আক্রমণে হত্যা করতে পারে। এই মামলাটির অবস্থা দেখে, আমার সম্মুখে বহু মন্তব্য ২০৯ গডস্ টেরোরিস্ট-১৪
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।