~ WWW.amarboi.com ~ আলী, ও তীর সহকারী আহমদুল্লাহ্ ও ইয়াহিয়া আলীর এক ভাই ফয়েজ আলী ব্যতীত, তারা দু'জনই এখন করাগারে। অল্প কিছুদিন পরে মনে হয় রেইলি সাহেবকে খোদ আব্দুল্লাহ্ আলী বা হিন্দুস্তানি শিবিরের গুপ্তচর হাজারার পাহাড়ি এলাকা পরিদর্শন করান এক রহস্যজনক সভা অনুষ্ঠিত হয় যেটি হিন্দুস্তানি ধর্মান্ধদের সঙ্গে শান্তি স্থাপনের অনধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি অংশ হতে পারে । এটি স্পষ্টতঃই ব্যর্থ হয়, আর পরবর্তীতে এটি নীরব হয়ে যায়, তবে এঁ সভায় আব্দুল্লাহ্ আলী (বা তার গুপ্তচর) বিভিন্ন বিষয়ের বিবরণ প্রস্তুত করে, রাওয়ালপিপ্তির সহকারি কমিশনার এগুলো প্রত্যক্ষ করে ওয়াহ্হাবি সংগঠন সম্পর্কে সক্রিয় কর্মী ও সমর্থকদের নাম সম্বলিত প্রচুর তথ্য প্রদান করেন। এই প্রতিবেদনটি নিয়ে রেইলি সাহেব দিল্লি অভিমুখে রওনা দেন যেখানে জনৈক সংবাদদাতা সাম্প্রতিককালে সিংহাসনচ্যুত শেষ সম্রাট বাহাদুর শাহের ভ্রাতুষ্পুত্র ফিরোজ শাহের সীলমোহর যুক্ত একটি পত্র দেখেছেন বলে দাবি করেন। শাহজাদা ফিরোজ শাহ্ মুঘল রাজপরিবারের একমাত্র সদস্য ১৮৫৭ সালের বিপ্লবে অংশগ্রহণ করেন। বিদ্রোহ বন্ধ হওয়ার সাথে সাথে তিনি হিন্দুস্তান থেকে পাঠান এলাকায় পলায়ন করেছিলেন এবং, রেইলি সাহেবের তথ্যমতে, পরবর্তীতে ওয়াহ্হাবি সরবরাহ ব্যবস্থাকে ব্যবহার করে দিল্লির সমর্থকদের কাছে জিহাদের জন্য তীর সঙ্গে পার্বত্য এলাকায় যোগদান করতে বলে পত্র লেখেন। আরও কয়েকজন বিপ্রবীকে গ্রেপ্তার করা হয় ও প্রতিবেদন নেওয়া হয় যা শাহ্ ওয়ালীউল্লাহ্র মাদ্রাসার নেতৃস্থানীয় মৌলানা (বিজ্ঞ শিক্ষক) জড়িত হাদিস প্রকাশের জন্য প্রখ্যাত ৷ একগুচ্ছ পত্র পরবর্তীতে সাইদ নাজির হুসেনের গৃহ থেকে সবলে হস্তগত করা হয়, পত্রগুচ্ছের মধ্যে ছিল আমবাল্লা ও পাটনার বিচারে সাজাপ্রাপ্ত ওয়াহ্হাবিদের ও ওয়াহ্হাবি আমির আবদুল্লাহ্ আলীর যিনি সীমান্ত হিন্দুস্তানিদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন। এই পত্রগুচ্ছ খোদ আলীর রেইলি সাহেবের নিকটে সাম্প্রতিক প্রতিবেদন হিসেবে আবির্ভূত হলো-যে সম্মানিত মৌলানা দিল্লিতে ওয়াহ্হাবিদের নেতা ছিলেন ও সিপাহী বিদ্রোহের পূর্ব পর্যন্ত উক্ত পদে বহাল ছিলেন। রেইলি সাহেব পাঞ্জাব সরকারের নিকটে তার মামলা উপস্থাপন করেন, এই সময়ে দিল্লি এখনও যার বিচার ব্যবস্থাধীনে আসে; এবং সাইদ নাজির হুসেন গ্রেপ্তার হন। ছয় মাস আটক করে রাখার পর তার বিরুদ্ধে কোন অভিযোগ ব্যতিরেকেই তীকে মুক্ত করে দেওয়া হয়। কেন কর্তৃপক্ষ তার রঙ ২০৮
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।