~~ WWW.amarboi.com ~ ১১ জানুয়ারি : পাটনা ও আসম্বাল্লার মামলার ষড়যন্ত্রকারীদের উদাহরণ দিয়ে ভয় দেখিয়ে নিবৃত্ত না করে, কতিপয় আন্তরিক ওয়াহ্হাবি পন্থী ভদ্রলোক একজন মৌলভি ঈমানদারদের কাছ থেকে ‘জিহাদ’ সংঘটনের কথা বলে অর্থ সংগ্রহ করছে, যা দ্বাদশ ইমামের দ্বারা শুরু হবে, যে খ্যাতি ও যশের আলোকে আবির্ভূত হতে যাচ্ছে। ১৩ জানুয়ারি : মাহোমেদ শুফী (মুহাম্মদ শফি) রানির সাক্ষ্যকে উল্টিয়ে দিয়েছে আর “দিলি মেইল’ পত্রিকা বলে যে তার স্বেচ্ছায় আত্মোন্মচন ও করতে পারে। ১৬ জানুয়ারি পাটনার জুতো-প্রস্ততকারী লাহী বাকশ (এলাহি বকশ) রানির সাক্ষী হিসেবে স্বীকৃত হয়েছে। তার প্রকাশিত তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যা তীব্রভাবে মৌলভি সম্প্রদায়ের বিরুদ্ধে গিয়েছিল । ১ মার্চ পাটনার জজ মৌলভি আহমদ-উল্লাহকে ফাসির আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা সম্পন্ন হয়েছে। প্রতিবাদীর জবাবে এক শোচনীয় প্রয়াস তৎক্ষণাৎ বিচার কার্য বন্ধ করে দেয়; কেবল একজন সাক্ষীকে জেরা করা হয়, আমাদেরকে বলা হয়, যে সে কেবল মিথ্যা হলফকারী। সহযোগি বিচারকদের রায় ছিল সর্বসম্মত। এই ভাবেই ওয়াহ্হাবি নাটকের শেষ অঙ্কের পরিসমাপ্তি ঘটে... । আমরা মনে করি আহমদুল্লাহ্ স্যার ফেডারিক (জেমস) হ্যালিডেকে তারবার্তা করতে কাল ক্ষেপণ করেন নি। এই বিষয়ে, সরকার আপীলের অবস্থানে এসে সিদ্ধান্ত নেন যে তিন ওয়াহ্হাবি নেতাকে ফাসি দিলে তারা শহীদের মর্যাদায় উন্নীত হবে। তাদের মৃত্যুদণ্ড আদেশ রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং তৎসঙ্গে অন্য সরকারের শাস্তি-উপনিবেশ আন্দামান দ্বীপপুঞ্জে প্রেরণ করা হয়। ব্যাংকার মুহাম্মদ শফি ও জুতো-বণিক এলাহি বকশ ছ্বীপান্তর থেকে অব্যাহতি পায় কারণ তাদের সাক্ষ্য প্রদানের জন্য। মুহাম্মদ জাফরের দীর্ঘ আলোচনার পূর্বতন এক বছরের কারাভোগের পর মুক্ত হয়, যদিও তার কথিত পঞ্চাশ লক্ষ টাকার সম্পত্তি কখনো তাকে ফেরত দেওয়া হয় নি। সকল দোষী ব্যক্তিবর্গের জিনিসপত্র ও সম্পদসমূহ বাজেয়াপ্ত করা হয়, আর সাদিক রোডে পান্থশালা যা দীর্ঘদিন ব্যাপী ওয়াহহাবিদের ছোট গোডাউন হিসেবে কাজ এসেছে তাকে ধ্বংস করে ফেলা হয় এবং এই জায়গাটিকে একটি সরকারি উদ্যানে রূপান্তরিত করা হয়। আদালতে প্রমাণিত হয় যে পাটনায় ছোট গোডাউন ভারত সরকারের ২০৫
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।