গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ দেখছেন।’ তাদেরকে আমবাল্লা কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্তদের প্রকোষ্ঠে রাখা ভারতীয় দর্শনাথীদেরকে অবাক করে দিত । “প্রায়ই তারা জিজ্ঞেস করত, “শিগরিরি তোমাদের ফাসি হবে। তোমরা কেন এত খুশি?” আমরা বলতাম যে আমাদের ধর্মে আল্লাহ্র পথে এই নিষ্ঠুরভাবে নিহত হওয়াকে শহীদানের পূণ্য অর্জন করার বর্ণনা আছে আর সেটিই আমাদের সুখের কারণ ৷’ যাহোক, তৃতীয় বন্দি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে খুব অসুখী হলো । সে দিল্লির ধনী সে চুক্তি মাফিক মাংস সরবরাহ করত । মুহাম্মদ জাফরের মারফত প্রকাশ হয়ে পড়ে যে এই আন্দোলনের অর্থ আদান-প্রদানের মুখ্য ভূমিকায় ছিল জনৈক শফি । সে তার বিভিন্ন স্থানে ওয়াহ্হাবিদের অর্থ বহন করত আর তার মধ্যে থেকে নিজের বখরা বের করে নিত। যদিও সে এই ষড়যন্ত্রে গভীরভাবে জড়িত ছিল, তবু শফি প্রতিশ্রুত ওয়াহ্হাবি ছিল না। কয়েক মাস পরে তার নিজের জীবন রক্ষার্থে এক নিলাম ডাকে সাড়া দিয়ে একজন রাজসাক্ষী হয়ে যায় । ইতিমধ্যে আম্বাল্লায় ক্যাপ্টেন পারসন্স ও অন্যান্যরা মৌলভি আহমদুল্লাহ্র বিরুদ্ধে অনুমোদনযোগ্য একটি মামলা চালু করার প্রয়াস চালাল । শফির নতুন সাক্ষ্য ও পাটনার জনৈক জুতো-বণিক এলাহি বকশ দ্বিতীয় রাজসাক্ষী, অবশেষে তারা তাকে বিচারের আওতায় আনতে সক্ষম হয়। এলাহি বকশ আদালতে তার সাক্ষ্যে প্রকাশ করে যে তিনজন ব্যক্তি বিভিন্ন পত্র থেকে তাদের নাম পাওয়া যায় আহমদ আলী, মোহমদ আলী ও আহম্মদ খান এই সকল নামই আহমদুল্লাহ্‌ ব্যবহার করতেন আর এটিই মামলার মোড় ঘুরিয়ে দেয়। এই সনাক্তকরণ সন্দেহাতীতভাবে প্রমাণিত করে যে আহমদুল্লাহ্‌ ছিলেন “কাফিলাহ্‌র (নামটি ওয়াহ্হাবিদের গুপ্ত পথের সরবরাহের জন্য দেওয়া হয়) পার্থিব জিনিসপত্রের মহাব্যবস্থাপক" আর ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার নিমিত্তে সিত্তানায় লোকজন ও অর্থের যোগান দিচ্ছিলেন ।' ১৮৬৫ সালে মধ্য দেশে “দ্য পায়োনিয়ার' (আমার প্রপিতামহ জর্জ আ্যালেন সি.এ. কর্তৃক এটি প্রতিষ্ঠিত ও প্রকাশিত) প্রকাশিত হয় ও তিন মাসের অধিক কাল যাবত শুধুমাত্র পাটনায় আহমদুল্লাহ্‌ আলীর সচিত্র বিচারের প্রতিবেদন ছাপাল না তৎসঙ্গে এই মামলার জন-প্রতিক্রিয়াও ছাপতে লাগল, নিম্ন লিখিত বিশেষ অংশে যা দেখা যায় : ২ জানুয়ারি আজ আমরা বিশ্বাস করি, পাটনার ওয়াহ্হাবি প্রধান মৌলভি আহমদুল্লাহ্র বিচার কার্য শুরু হয়েছে। অক্লান্ত ক্যাপ্টেন পারসন্স এখন বাঞ্কিপুরে, পাটনার ম্যাজিস্ট্রেট মি. র্যাভেনশকে সহযোগিতা করছেন । ২০৪

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।