~~ WWW.amarboi.com ~ অবশিষ্ট আট জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণার সময় স্যার হার্বাটের মনে আসল অপরাধী সম্পর্কে কোনরূপ সন্দেহ ছিল না। তিনি ঘোষণা করেন, কারাবন্দি ইয়াহিয়া আলীর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে যে তিনি এই রাষ্ট্রদ্বোহের মূল হোতা যা এই বিচারে নগ্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একজন ধর্মপ্রচারক, তিনি পাটনায় তার মসজিদ থেকে মুসলমানদের ঘৃণার বাণী প্রচার করেন। তিনি অর্থ সংগ্রহের জন্য তার অধীনে প্রতিনিধি নিয়োগ করেন ও মুসলিম জিহাদ প্রচার করেন। তিনি তার দেশবাসীকে যুদ্ধের কবলে ফেলেন, যাতে শত শত লোক প্রাণ হারায়। তিনি বংশগতভাবে রাষ্ট্রদ্বোহী ও ধর্মান্ধ পরিবারের সদস্য । তিনি ধর্মীয় সংস্কারক হওয়ার প্রত্যাশা করেন, তবে এ ব্যাপারে আবেদন ও বিবেক-বুদ্ধি থাকা সত্ত্বেও... তিনি তার অন্তিম লক্ষ্য রাজনৈতিক বিপ্লবে সন্ধান করেন। মুহাম্মদ জাফর বিচারের রায় পাবার ক্ষেত্রে পরবর্তী সেই ব্যক্তিই ছিলেন। তিনি যে ঘটনার বর্ণনা দিয়েছিলেন, তা কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের সরকারি ইশতেহারের সাথে সাংঘর্ষিক ছিল। তিনি সগর্বে দাবি করেছিলেন কেমন করে এডওয়ার্ডস সাহেব শেষ মন্তব্য করেন যে তিনি (মু. জাফর) তার মহা এডওয়ার্ডস তার ফাসি দেখতে পেয়ে খুশি হবেনঃ “আমি সমস্ত বিবরণ খুব শান্তভাবে শুনলাম তবে শেষ বাক্যের জবাবে বললাম, “আল্লাহই জীবন-মৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নেন। এইসব জিনিস আপনার ক্ষমতাধীন নয়। আমার মৃত্যুর পূর্বেই আপনাকে শেষ করার ক্ষমতা আল্লাহ্র আছে।” আমার জবাব শুনে তিনি খুব ক্রুদ্ধ হয়ে পড়েন ।' তার নির্ধারিত সময়ের পূর্বে অবসর গ্রহণের প্রাক্কালে স্যার হার্বার্ট এডওয়ার্ডসের শেষ সরকারি কাজ হিসেবে এই ওয়াহ্হাবির বিচার কার্য ছিল, আর এটি শেষ হওয়ার নিউমোনিয়ায় মৃত্যুকে মুহাম্মদ জাফর আল্লাহ্র গজব বা শাস্তি হিসেবে দেখেন। শাস্তি অনুমোদিত হতে না হতেই কয়েদিরা তাদের মস্তক মুগ্তন করেছিল ও তাদের দাড়ি কেটে ফেলেছিল, তাদের শ্বেত পোশাক যেমন পাগড়ি ও আলখাল্লাকে কয়েদিদের মোটা খসখসে গেরুয়া বসনে. পরিবর্তিত করা হয়েছিল। মুহাম্মদ জাফরের বর্ণনা মতে, তিনি ও ইয়াহিয়া আলী তাদের মৃত্যুদণ্ডে উন্ুসিত হয়েছিলেন, পরবতীতে তিনি নিশ্চয়তা দিয়ে বলেছিলেন যে তিনি অনুভব করেন যে তিনি যেন “বেহেশতে আছেন বেহেশতী পরীদের e ২০৩
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।