গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ করে, পাটনা নগরীর ম্যাজিস্ট্রেট বৃদ্ধ লোকটিকে তার গৃহে গ্রেপ্তার করে দশ সহস্র টাকার জামিনে মুক্ত করে দেন। ইতিমধ্যে মুহাম্মদ জাফর ও তার সঙ্গীদের আমবাল্লা ও দিল্লিতে গ্রেপ্তারের সংবাদ পেয়ে পূর্ব সতর্ক হয়ে এলাহি বক্সের পুত্ৰদ্বয় সাদিকপুর ছোট গোডাউনে রক্ষিত দূষণীয় সমস্ত কাগজপত্র প্রায় পুড়িয়ে ফেলতে যাচ্ছিল। ১৮৬৪ সালে ২১ জানুয়ারি পাটনায় স্বয়ং পারসন্স সাহেব উপস্থিত হলে এই পোড়ানো কর্মটি অসম্পূর্ণ থেকে যায়, ও স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের এক বিশাল দল নিয়ে তিনি ওয়াহ্হাবিদের মূল আস্তানায় হানা দেন। তার অধিক বিলম্বের কারণে তিনি মৌলভি আহমণুল্লাহ্‌কে গ্রেপ্তার করতে পারেন নি। আহমদুল্লাহ্‌ বাংলার লেফটেন্যান্ট জেনারেলের সভায় যোগদানের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে তার কনিষ্ঠ ভ্রাতা ইয়াহিয়া ও তার সংগঠনের অন্য দু'জন সদস্যকে গ্রেপ্তার করে আরও কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়। মুহাম্মদ জাফরের বর্ণনামতে, পাটনার পদচ্যুত সাবেক কমিশনার উইলিয়াম টেলর এইসব গ্রেপ্তারের সময় উপস্থিত ছিলেন, যা তাঁকে যথেস্ট সন্তুষ্টি প্রদান করেছে। এই কাগজপত্রগুলো থেকে অধিকংশেই অর্থ আদান-প্রদানের ব্যাপারে অবগত হওয়া গেল আর এ থেকে সাদিকপুরের বাসগৃহে অবস্থানকারী কারো বিরুদ্ধে কোন মামলা রুজু করার যথেষ্ট উপাদান ছিল না, তবে সেগুলো অক্লান্ত পুলিশ সুপারিনটেনডেন্টকে বাংলায় বেশ কিছু সংখ্যক সন্দেহভাজনদের তথ্য দিল। এদের দু'জনকে পারসন্স যুক্তি পরামর্শ দিয়ে মানিয়েছিলেন_ _বিষয়টি অবশ্যই অজানা তবে যা অনুমান করা যায় সাক্ষ্য দেওয়ার জন্য যে তারা যখন পাটনায় ছোট গোডাউনে অবস্থান করছে তখন তাদের পথে বাংলা থেকে মধ্যদেশের সীমান্তে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। ওখানে ওয়াহ্হাবিদের শোনা যায়। জাফরের পলায়নের পরে আমবাল্লায় এদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হয়, তার বিরুদ্ধে মামলাসমূহ, ইয়াহিয়া আলী, এলাহি বক্স ও অন্য আটজনের সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হয়। আহমদুল্লাহ্র বিরুদ্ধেও অভিযোগ গঠনের যথেষ্ট সাক্ষ্য ছিল, তবে এটি বাংলার গভর্নর নিষ্পত্তি করেন। মৌলভি আহমদুল্লাহ্‌কে ব্রিটিশ সরকার উচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করেন, এখনও ইংল্যাণ্ডে তার স্যার ফ্রেডারিক জেমস হ্যালিডের মত বন্ধু রয়েছে ও, অধিকন্তু পাটনায় ডেপুটি কালেক্টর অব ইনকাম ট্যাক্স এবং সরকারি নির্দেশনা কমিটির সদস্যপদসহ আরও বেশ কিছু সরকারি পদাধিকার করে রাখেন। ১৮৫৭ সালে উইলিয়াম টেলরের হাতে গুরুতর অবিচার ভোগ করার পর এটা অচিন্ত্যনীয় ছিল যে তাকে প্রবল প্রমাণ ২০১

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।