~~ WWW.amarboi.com ~ রহিমুল্লার ব্যাখ্যা ছিল যে, তালিবানরা অনেকেই যুদ্ধে এতিম বালকে পরিণত হয়েছিল। তারা লালিত-পালিত হয় সৌদি আরবের প্রেরিত অর্থে পাকিস্তানের ধর্মীয় বিদ্যালয়গুলোতে । বহু সহস্ব তরুণ পাঠানদের মাদ্রাসাই ছিল তাদের বাড়িঘর আর এর পুরুষ শিক্ষকরা_ মোল্লা ওমরের মত ছিলেন তাদের পিতা-মাতার ভূমিকায় । এখানে একই বাধনে আবদ্ধ হয়ে ও উদ্দেশ্য ভাগাভাগি করে তারা দৃঢ় গতিতে এগিয়ে যেত যা তাদেরকে দিয়েছিল “সত্যান্বেষণকারীদের' অপরাজেয় প্রভা । কারণ মাদ্রাসা সঠিক বিদ্যালয় ছিল না। ওখানে কেবল ধর্মীয় ও কোরানিক পাঠ্যক্রমানুসারে শিক্ষা দান করা হতো । এখানে তারা যৌবনকালটা দুর্বোধ্য আরবী কিতাব দুলে দুলে আবৃত্তি করে শিক্ষার্জন করে অতিবাহিত করত কিন্তু যা তারা জানত সামাজিক আচার-আচরণ সম্পর্কিত কর্তৃত্বের সর্বময় দায়ভার তাদের দেওয়া হয়েছিল। আফগানিস্তানে আমাদের সংক্ষিপ্ত ভ্রমণে যখন আমরা দক্ষিণে জালালাবাদ থেকে প্রসিদ্ধ বৌদ্ধমঠ অভিমুখে যাচ্ছিলাম যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের আবির্ভীবের কয়েক শতাব্দী পূর্বে তখনই শুধু একবার তালিবান মিলিশিয়া বাহিনীর লোকেরা শত্রুতার মনোভাব প্রদর্শন করেছিল আমাদেরকে । এখানে আমরা অস্বাভাবিক বিপুল সংখ্যক সশস্ত্র বাহিনী দেখলাম আর তারা আমাদেরকে যে পথে এসেছিলাম সে পথে ফিরে যেতে বলল । শুধুমাত্র পরে ভালভাবে জানালাম যেন ১৯৯৬ সালে মোল্লা ওমরের তালিবান সরকার জনৈক ইয়েমেনী বংশোদ্ভূত সৌদি নাগরিককে আশ্রয়দান করেছিল যার হাতে পর্যাপ্ত পেট্রোডলার ছিল যা তিনি আফগানিস্তানে দখলদার রুশ বাহিনীকে উৎখাতের সংগ্রামে ব্যয় করেছিলেন। তাকেই এই পবিত্র স্থান দিয়েছিলেন। তার নাম ওসামা বিন লাদেন এবং তিনি সম্প্রতি মিশরীয় চিকিৎসক আয়মন আল-জয়াহরির দলে যোগদান করেছেন। ১৯৯৭ সালে কাবুল ছিল যুদ্ধবিধ্বস্ত নগরী, চারিদিকে মাইন ও অবিশ্ফোরিত গোলাবারুদে ছিল পরিপূর্ণ, শহরতলিতে বেওয়ারিশ কুকুর ব্যতীত কোন মানুষের বসবাসই ছিল না। আমরা খুব শিগগির পেশোয়ারে ফিরে এলাম, এখানে কোন বিরোধ দেখা গেল না। কারণ এটি আক্ষরিকভাবে মানবতায় ফেটে পড়েছিল সেই নগরী যখন আমি ১৯৭০ দশকের গোড়ার দিকে এসেছিলাম তখন এর জনসংখ্যা ছিল আড়াই লক্ষ আর এখন সেই সংখ্যা দশগুণ বেড়ে গেছে। তখন এটা দুটি স্পষ্ট চিহ্নিত এলাকায় বিভক্ত ছিলঃ একটি পুরনো নগরী যা কয়েক শতাব্দী পূর্বের জরাজীর্ণ দেয়াল নিয়ে রাজ্যের কারুকার্ষের নকশা অনুসরণ করে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি প্রতিষ্ঠিত হয়। এখন. সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরতলি এলাকা, কিন্তু ২৭
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।