~~ WWW.amarboi.com ~ অধ্যায় আট বিচারাধীন ওয়াহ্হাবিগণ অসন্তুষ্ট পথভ্রান্ত রাজদ্রোহীরা দলে দলে আমাদের কারাগারে নিক্ষিপ্ত হয়েছেঃ আদালতগুলো একের পর এক নতুন নতুন দলপতিদের, সাগরপারে দ্বীপান্তরে প্রেরণের আদেশ দিয়েছে; এতদসত্তেও সীমান্তের ইসলামি শিবির যুদ্ধ করার জন্য সমগ্র দেশব্যাপী জনগণ অর্থ ও জনবল দিয়ে সাহায্য করেছে এবং এভাবেই খ্রিস্টান শাসনের বিরুদ্ধে তাদের রক্তক্ষয়ী উদ্যম অব্যাহত রেখেছে। স্যার উইলিয়াম হান্টার, আওয়ার ইণ্ডিয়ান মুসলমানস : তারা কি রানির বিরুদ্ধে বিদ্রোহ করতে বিবেকের কাছে দায়বদ্ধ? ১৮৭৬ ১৮৮৪ সালে দিল্লিতে একটি অসাধারণ আত্মজীবনী প্রকাশিত হয়। এটির নাম দেওয়া হয় “কালা পানি : তারিখ এ আজীব (কালো পানি : এক অদ্ভুত গল্প) ও একজন ভারতীয় ওয়াহ্হাবির প্রথম মুদ্রিত স্মৃতিকথা । এতে তিনি তার গ্রেপ্তার, বিচার ও কালা পানিতে বা কালো পানিতে ছ্বীপান্তরের কথা বয়ান করেন_ এক্ষেত্রে বঙ্গোপসাগরের লবণাক্ত পানি_ _আন্দামান দ্বীপপুঞ্জ, যেখানে তিনি নির্বাসনকালে ষোল বছর অতিবাহিত করেছেন। এর লেখক থানেশ্বরের মুহাম্মদ জাফর, তার পুত্রের কাছ থেকে পাওয়া সাক্ষ্য থেকে প্রাপ্ত তথ্যে যায়। ১৮৬৩ সালের শরৎ কালের শেষ ভাগে থানেশ্বরের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সেই তথ্য-প্রমাণাদি দাখিল করা হয়। এ সমস্ত সাক্ষ্য প্রমাণাদি থেকে জানা যায় ‘খানেশ্বরের সেই মুনশী জাফর, লোকে যাকে খলিফা বলে সম্বোধন করে, তিনি আসলে একজন মহামানব এবং ১৯৮
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।