গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ উপত্যকায় যাত্রারম্ভ করেন। কিন্তু বুনারীদের প্রতিশ্রুতি দুই সহস্র গাদা বন্দুকধারীর পরিবর্তে শুধুমাত্র এক শ জন বন্দুকধারী ছিল। উপরস্তু, বুনারীদের ব্যক্তিগত চুক্তি মহাবন পর্বতে বসবাসকারী কয়েকটি ক্ষুদে ইউসুফজাই উপজাতিকে বিশেষত আমাজাইবাসীদের ক্রুদ্ধ করে তুলল। তারা লান্বু পর্বতচূড়ায় তাদের আবাস স্থলকে প্রতিরোধ করতে গিয়ে প্রচণ্ড হতাহত হয়ে ভোগান্তির শিকার হয়েছিল । রবার্টস পরবর্তীতে তার আত্মজীবনীতে লিখেছেন, “আমাজাইবাসীরা দেশে আমাদের অবস্থানের সময় তাদের বিরাগে কোন খোলস দেয় নি, ও তারা মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে তাদের বিদ্বেষপূর্ণ দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ রেখেছিল ।' আমাজাইবাসীদের শক্রতা সত্তেও, ২১ ডিসেম্বরের শেষের দিকে মালকায় পৌছান গেছিল। অপরিহার্ষভাবে এটি জনশূন্য ছিল। কিন্তু এটি যা কল্পনা করেছিল তার থেকে অনেক বেশি বৃহদায়তন ও স্থায়ী, “কয়েকটি বৃহৎ অস্টরালিকা যাদের মধ্যে মৌলভির বস্তু দ্বারা নির্মিত পাউডারের কারখানা রয়েছে। কোন স্থায়ী দূর্গ নাই তবে বাইরের দেওয়ালসমূহ সংযুক্ত ও নির্মিত পেছনের দরজা দিয়ে অবিরাম চলাচলের পথ রয়েছে।” পরবর্তী দিন সকালে ব্রিটিশ সেনা কর্মকর্তারা দেখল সব বড় বড় দালানে অগ্নি সংযোগ করা হয়েছে, আশপাশের কয়েক মাইল থেকে আগুনের ধুম্ররাশি নির্গত হতে দেখা যাচ্ছিল। দৃশ্যত দেখাও যাচ্ছিল আমাজাইয়ের এক বিশাল ও ক্রুদ্ধ জনতা, যারা মিনিটে মিনিটে আরো বিক্ষুব্ধ হয়ে উঠছিল,যতক্ষণ ব্রিটিশ সেনা কর্মকর্তা ও তাদের প্রহরীরা সব দিক থেকে ঘেরাও না হলো ততক্ষণ তারা চাপ প্রয়োগ করতে থাকল । হিন্দুস্তানিদেরকে পুনঃ পশ্চান্ধাবনের সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি দেওয়া হলো। রবার্টস লিখেছেন, “সমবেত সহস্র হিন্দুস্তানিদের তুলনায় আমরা একেবারে নস্যিতুল্য ছিলাম । আমাদের অবস্থান ছিল নিঃসন্দেহে সংকট পূর্ণ ছিল, এটি আমাদের জন্য শুভ যে আমাদের জানা ছিল আমাদের নেতৃত্বে রয়েছেন একজন অতি শীতল মস্তিষ্কের একজন দৃঢ় সঙ্কল্পবদ্ধ নেতা ৷” রেয়নেল টেলর আমাজাই মোড়লের সঙ্গে যোগদান করে তাকে বলিষ্ঠ কণ্ঠে বলেন যে তাদের পরিদর্শনের কাজ সম্পাদিত হওয়ায় তারা এখন পূর্ব পরিকল্পনা অনুসারে কাজ করতে প্রস্তুত । কিন্তু এতে আমাজাইবাসীরা এখনও পুনরায় উত্তেজিত হলো “তারা উচ্চস্বরে কথা বলল, ও টেলর সাহেবের চতুর্দিকে পাঠানি কায়দায় অঙ্গভঙ্গি করে ভিড় জমাল। তিনি সম্পূর্ণ একাই ও পরিপূর্ণ মানসিক স্থৈর্যযুক্ত হয়ে ক্রুদ্ধ এবং ভয়ালদর্শন জনতার মাঝে দীড়িয়েছিলেন।' এই সংকট মুহূর্তে একজন একহাতওয়ালা ও এক চোখে বৃদ্ধ বুনার খান ০৮৮০৮১৮০৭০২ ১৯৫

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।