গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ আক্রমণ করা হত উপরের দিকে লাল্লু পর্বত বরাবর, শত্রুদেরকে আক্রমণ করে পর্বত থেকে নিচে ও চামলা উপত্যকায় ফেলে দিত, যেখানে তারা অশ্বারোহীদের হাতে নাকাল হয়ে বিচ্ছিন্ন হয়ে যেত । বৈশিষ্ট্যগতভাবে, শেষ প্রতিহত করার জন্য ছিল এক বিশাল হিন্দুস্তানিদের দল। ‘ববস’ রবার্টস বর্ণনা করেছেন, ‘একদল গাজি’ হিসেবে, যারা এক বেপরোয়া আক্রমণ চালিয়েছিল ঠিক তখন যখন দেখা গিয়েছিল যুদ্ধ শেষ হয়েছে। রবার্টস লিখেছেন, ‘চরম সংকটপূর্ণ মুহূর্তে সেনাপতির সহকারি রাইট ও আমি এক সঙ্গে সেনানিবাসের বিশেষ সেনা সদস্যদের মাঝে ছুটে গিয়ে তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে বলি। যেহেতু আমরা দুই প্রয়াসে সাড়া দিয়ে তাদেরকে জড় করে। আমরা গাজিদেরকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে সফল হয়েছিলাম__একজনকেও রেহাই দেই নি। আমরা গুনেছিলাম ২০০ জন শক্রকে হত্যা করেছিলাম, তুলনামূলকভাবে আমাদের ক্ষতি সামান্যই ছিল___৮ জন নিহত ও ৮০ জন আহত হয়েছিল ৷’ পরবর্তী দিনে এক ডজন উপজাতি ও গোষ্ঠী আমবেলা গিরিপথের আশপাশে তাদের গৃহে প্রত্যাবর্তনের পথে বুনারী ও আমাজাই উপজাতি যাদের আবাসস্থল চামলার দক্ষিণ প্রান্ত এবং পর্বতের উপর পর্যন্ত প্রসারিত তাদেরকে ত্যাগ করে সমবেত হয়েছিল । বুনারীরা সাম্প্রতিক অধিকাংশ যুদ্ধে অংশ গ্রহণ আবদ্ধ হয়। যদি তিনি তাদের ভূমি থেকে সকল ব্রিটিশ সেনাবাহিনী অপসারণ করে নেন, তাহলে তারা নিজেরা অবশিষ্ট হিন্দুস্তানিদের মহাবন পর্বত থেকে বহিষ্কার করে দেবে আর তাদের মালকার দুর্গ ধ্বংস করবে। টেলর সাহেব যে রাজনৈতিক বিপর্যয়ের জন্য নিজে ভীষণ দায়ী ছিলেন তার হাত থেকে উদ্ধার পাবার জন্য এখন মরিয়া হয়ে ওঠেন। তিনি এই আপস নিষ্পত্তি এই শর্তে গ্রহণ করেন যে বিতাড়ন ও ধ্বংস সত্যিই সংঘটিত হতে হবে আর সেটা কেবল নামে মাত্র হলে চলবে না। আর এর পরিসমাপ্তিতে তারা সম্মত হয় যে তিনি ও একটি ক্ষুদ্র প্রহরী দল বুনারীদের প্রহরা কার্যে নিযুক্ত থাকবেন। পরবর্তীতে উপজাতিদের চারজন সর্দারের নেতৃত্বে দুই সহস্র উপজাতি লোকজন পাঠান হয়, আর টেলর সাহেব সাতজন ব্রিটিশ সেনা কর্মকর্তা ও চার দল গাইডস পদাতিক বাহিনীসহ তাদের সঙ্গে অবস্থান করেন। “ববস" রবার্টস যে প্রায়শই নিজেকে সংঘাতের মধ্যমণি হিসেবে দেখতে পছন্দ করতেন তাকে টেলর সাহেবের সঙ্গী হিসেবে প্রেরণ করা হয়। ১৯ ডিসেম্বরের অপরাহ্ন রেয়নেল টেলর ও সেনা কর্মকর্তারা আর তাদের পদাতিক বাহিনী ও. চার জন বুনার খানের প্রহরায় অশ্বারোহণে চামলা ১৯৪

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।