গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ প্রতিরোধকারীরা বিচ্ছিন্ন হয়ে পলায়ন করে। বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে সিপাইরা পর্বতের পাদদেশে পশ্চাদপসরণ করছিল । কিন্তু ব্রিগেডিয়ার নেভিল চেম্বারলিন সরাসরি নিচের শিবিরে ছিলেন, তবে পর্বতের চারিপাশ ঘন কুয়াশাচ্ছন্ন ছিল আর কালো মেঘের মত গুলি চলাচলের ধোয়ার কারণে কি ঘটে চলেছে তা বলা সম্ভব ছিল না। শিবিরে অবস্থানরত অনুসারীদের তার নিজের তাবুর পাশ দিয়ে হঠাৎ একত্রিত বিক্ষিপ্ত পদচারণায় ভীত হয়ে পালিয়ে যেতে দেখলেন, তিনি বাইরে দৌড়িয়ে গিয়ে ১০১ রাজকীয় বঙ্গীয় সেনাদলকে ডাকলেন। বেশ আকস্মিকভাবে, এই ব্রিটিশ সেনাদল তাদের নতুন অবস্থান নিতে যাচ্ছিল, এবং ইতিমধ্যে বাইরে যাবার প্রাক্কালে সারিবদ্ধ হয়েছিল । ক্র্যাগ (দেরারোহ পর্বত চূড়া) যে কোন মূল্যে পুনরুদ্ধারের জন্য আদেশ হয়েছিল। পাহাড়ে তুমুল সংঘর্ষ সংঘটিত হয়েছিল ও ঝটিকা হানাহানি এমন এক পর্যায়ে গিয়ে দীড়িয়েছিল যে বিবদমান দুই শিবিরের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ বিরতি দিয়ে নিজ নিজ যুদ্ধে নিহত সৈন্যদের সংগ্রহ করে তাদের অন্তিম ক্রিয়া সম্পন্ন করা অপরিহার্য হয়ে পড়েছিল। গিরিপথের দক্ষিণ দিকের লাল্লুর পাদদেশে চেম্বারলিনের অবস্থান এখন বোঝানোর ব্যাপারে দুশ্চিস্তাগ্রস্ত হয়ে পড়েন যে ব্রিটিশ বাহিনীর তাদের অঞ্চলে যুদ্ধ করার কোন পরিকল্পনা নেই, অতএব ১৬-১৭ নভেম্বর রাত্রে গিরিপথের উত্তরে গুরু পার্বত্য অঞ্চল থেকে নীরবে সেনাদলকে প্রত্যাহার করে নেন। এই ইঙ্গিত বুনারীদের কাছে ভালভাবেই গৃহীত হলো, এই সময় থেকে যুদ্ধের ব্যাপারে আর তারা কোন সক্রিয় ভূমিকা রাখল না। কিন্তু হিন্দুস্তানিদের যুদ্ধের উৎসাহকে এটি দমন করতে পারল না। এই মাটির প্রাচীর দিয়ে প্রায়_আত্মঘাতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ল, আর কেবল হিংস্বতম হাতা-হাতি আহ্বান জানিয়ে মন্টগোমারি সাহেবের নিকটে একটি পত্র প্রেরণ করেন। “আমি শত্রুদের আক্রমণ মোকাবিলা করাটা আমার কাছে কঠিন মনে হচ্ছে... ৷ যদি আপনি সর্বাধিক সংখ্যক কমে যাওয়া ও উদ্যমহীন সৈন্যদেরকে উদ্ধারের অঞ্চলে রক্ষার জন্যে পাঠানো যেতে পারে । এটি জরুরি! একদিন পর পাঠানরা ও হিন্দুস্তানিরা ক্র্যাগ পিকেটের উপর তাদের তৃতীয় ও শেষ প্রচেষ্টা চালায়। পূর্বের ন্যায় তারা পুনঃ পুনঃ আক্রমণ চালায় আর, পূর্বের মত, যে দুই শ প্রহরী পিকেট প্রহরায় ছিল অবশেষে ভীত হয়ে তারা তাদের অবস্থান ত্যাগ করে। কিন্তু এইবার শত্রুরা ক্র্যাগ দখল করার যুদ্ধ প্রকাশ্য দিবালোকে সংঘটিত হলো এবং শিবিরের সব দিক থেকেই দেখা ১৯১

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।