গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ হিন্দুস্তানি উপনিবেশ হয় এখানে, বা তাদের আমবেলার পথে... । আমরা একটি প্রতিযোগিতায় নিযুক্ত আছি যাতে শুধুমাত্র যে হিন্দুস্তানিরা ও মাহবন এবং বুরেন্দোর উত্তরে সিন্ধু উপ-জাতীয় গোষ্ঠী সংক্ষুব্ধ ও অশত্ত অবস্থায় তাদের ছিটে ফোটাঁ_দল নিয়ে আমাদের নিজস্ব সীমা রেখার মধ্যে অবস্থান করছিল। মালকায় হিন্দুস্তানি অধ্যুষিত অঞ্চলে অগ্রসর হওয়া প্রশ্নের বাইরে ছিল, ঠিক তেমনই এখান থেকে পশ্চাদপসরণও সহজ কোন বিষয় ছিল না “আমাদের অস্ত্রধারী সেনাদলের সম্মান বজায় রাখার শুধুমাত্র একটি পথ ছিল এবং সরকারের স্বার্থ রক্ষার পথ ছিল নিজ প্রতিরক্ষার দিকে দৃষ্টি দেওয়া, যে অবস্থায় সৈন্যরা আত্মপক্ষ সমর্থনে নিয়োজিত, আর সময়ের প্রেক্ষিতে তাদের শত্রু বাহিনীর মুহুর্মুহু আক্রমণকে নিরুৎসাহিত করা ও এই উদ্দেশ্যেই শত্রুদের উপর নিষ্ফল আক্রমণ পরিচালনা করা ৷” এভাবে দাড়িয়ে আঘাত হানা তখনকার একটা রীতি হয়ে দীড়িয়েছিল। পরবর্তী তিন সপ্তাহকাল জুড়ে চেম্বারলিনের বাহিনী দিন রাত যুদ্ধে জড়িয়ে পড়েছিল, মাঝে মধ্যে চোরা গোপ্তা হামলাও চালিয়ে যাচ্ছিল। যুদ্ধ রেখার অনেকাংশে দেখা গেল উভয় পক্ষের সৈন্য-সামন্তরা এত কাছাকাছি এসে দাড়িয়েছিল যে তারা একে অপরের প্রতি তিরস্কার ও অশালীন বাক্য প্রয়োগ করছিল । আমবেলায় উপস্থিত বিদ্রোহের ছয়জন সহ-সভাপতির একজন মেজর ফ্রেডারিক ‘ববস’ রবার্ট লিপিবদ্ধ করেন, শত্রুরা ব্রাউনলোয়ের ও কেয়েসের লোকজনের সঙ্গে তামাশা করত [২০তম এবং প্রথম পাঞ্জাব পদাতিক, উভয়ই মুসলিম সৈন্যদল] আর এই সব উপলক্ষে বলত, “আমরা তোমাদেরকে চাই না। লাল পাগড়িওয়ালা লোকগুলো কোথায়? [১৪তম শিখ বাহিনী, যারা লাল পাগড়ি পরিধান করত] অথবা গোরা লোগ [শ্বেত লোকেরা]? ওরা আরও ভাল শিকার [কৌতুককরা” পাঞ্জাব সীমান্তের সেনাদলের সকলে নিজেদেরকে দেখল যে তারা নিজেদের উপজাতিদের সঙ্গে লড়াই করছে, আর কতক ক্ষেত্রে ভ্রাতৃবৃন্দের ও অন্যান্য আত্মীয়ের সঙ্গেও । বুনার থেকে যুদ্ধে নিয়োজিত হওয়ার পর এক সিপাই বুঝতে পারল যে তার সম্মুখে তার পিতা মৃত শত্রুদের মধ্যে পড়ে রয়েছে । লক্ষণীয়ভাবে অবস্থান ত্যাগ করে পলায়নের কোনই উপায় ছিল না। ১২ নভেম্বরে চেম্বারলিন ও তার সেনাদের প্রথম বিরাষট্ভ্রীংকট দেখা দিল যখন পাঠানরা ব্র্যাগ পুনর্দখলের জন্য নতুন উদ্যোগে রাত্রে একের পর এক আক্রমণ চালাতে থাকল আর সেটি পরবর্তী দিনের সকাল পর্যন্ত অব্যাহত থাকল । অবিরত আটচল্লিশ ঘন্টা গুলি-গোলার মধ্যে ক্র্যাগ পিকেটের ১৯০

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।