~ WWW.amarboi.com ~ করেছিলেন এটি মোল্লা ওমরের সেই এতিহাসিক ঘটনারই অনুকরণে করা হয়েছে। একইভাবে এই মতকে শক্তিশালী করলেন যখন উচ্চ কণ্ঠে মোল্লা ওমর নিজেকে জাহির করলেন আমির-উল-মোমিনীন (বিশ্বাসীদের নেতা) বলে, ইসলামের স্বর্ণ যুগে এই খেতাব খলিফাদের কর্তৃক প্রথমে ব্যবহৃত হয়েছিল। ১৯৯৬ সালে কাবুল তালিবানদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমির- উল-মোমিনীন মিনিভ্যানে চড়ে নগরে প্রবেশ করে প্রাক্তন প্রেসিডেন্টকে ক্ষমতা চ্যুত করে একটি ল্যাম্প-পোস্টে ঝুলিয়ে ফাসি দেন আর আফগানিস্তানকে একটি ইসলামি আইন দ্বারা শাসনের লক্ষ্যে ইসলামি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। (শরিয়া) আমাদের ভ্রমণ আমাদেরকে গৃহযুদ্ধে ধ্বংপ্রাপ্ত ও সেনাপতিদের দ্বারা লুষ্ঠিত গ্রামের মধ্যে দিয়ে কাবুলে নিয়ে গেল। রাস্তার প্রতিটি পদক্ষেপে যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং রাস্তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়ানো ছিটানো ছিল ব্যবহৃত বোমা আর তালিবান শহীদদের কবর। সাম্প্রতিক সময়ে শহীদদের মধ্যে খ্যাতিমান একজনের কবর চুনকাম করা ও একটি খুঁটির উপরে সবুজ পতাকা উড়ছিল আর ওটিতে আরবি অক্ষরে লেখা ছিল তীর নাম৷ রহিমুল্লা আমাকে অনুবাদ করে শোনালেন হাজি মোল্লা বুরজান, তালিবান ইসলামি আন্দোলনের সেনাপতি, এই সিন্ধগর্জে আফগানিস্তানে শরিয়া আনয়নের জন্যে দুস্কৃতিকারী ও অবৈধ রাবানির সৈন্যদের বিরুদ্ধে একটি যুদ্ধ পরিচালনা করতে গিয়ে শহীদ হন। এক বছর পূর্বে মোল্লা বুরজান এখানে দীড়িয়ে পথরুদ্ধ করে আত্মঘাতি হামলার পূর্বে রহিমুল্লা এবং বিবিসির ডেভিড লয়েনকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন । যখন আমরা গেলাম তখন বিষয়টি পরিস্কার হলো যে, তালিবানেরা আজকালকার নায়ক, তারা দেশে শান্তি এনেছে আর আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করেছে__অবশ্য তাদের মধ্যে প্রশংসা করার অনেক কিছুই ছিল। মিলিশিয়া সৈন্যবাহিনী চেক পোস্টে থাকত আর তারা হোটেলের দেখভাল করত যেন সঠিকভাবে সেখানে খাওয়া-দাওয়া ও সেবার কাজ প্রতিপালিত হয়। যারা আমাদের সঙ্গে কথা বলতে চাইত তারা প্রবীণ সম্বন্ধে না জানার ভাব নিয়ে আসত । যেটি রেড গার্ডসের কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। ১৯৬৬-৭ সালে চৈনিক সাংস্কৃতিক বিপ্রবের সময় আমি যেমনটি প্রত্যক্ষ করেছিলাম যেটিতে পার্থক্য লক্ষণীয়ভাবে দেখা গিয়েছিল সেটি হলো কর্ম বিরতির সময় তারা ভিন্ন আচরণ করত। কখনও কখনও তারা পকেট করে সাজাতে লাগত আর এ থেকেই বোঝা যায়_তারা স্পষ্টতই রেড গার্ডসদের থেকে আলাদা ছিল। ২৬
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।