গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ এক সময় জানা যায় যে তাদের প্রিয় সাইদু বাবা তার কর্তৃত্ব বুনার ও রি ভি দিব AEE | যারা পূর্বে নিজেদের বিবেক বিসর্জন দিয়ে নিষ্ক্রিয় ছিল তারা তৎক্ষণাৎ অস্ত্র সংগ্রহ করে গিরিপথের মুখে যুদ্ধে যোগ দিতে দ্রুত ধাবিত হলো । অক্টোবর মাসের শেষে গুণতিতে দেখা গেল যে আমবেলার পাহাড় শীর্ষে দশ সহস্র সোয়াতি যোদ্ধাসহ মোট পঞ্চানন সহস্র যোদ্ধা সমবেত হয়েছে। চেম্বারলিনের এখন শুধুমাত্র দেখার বিষয় ছিল তার অবস্থানকে বেকায়দা অবস্থায় পড়তে না দেওয়া । তার আমবেলা গিরিপথের উত্তর দক্ষিণের ধাপের ফাড়িদ্বয় সর্বাধিক ঝুঁকিতে ছিল, একটি গুরু পর্বত থেকে দেখা যেত, অপরটি শঙ্কুবৎ চূড়া থেকে যেটি লানু হিসেবে পরিচিত ছিল। এই পাহাড়ের উচ্চ শৃঙ্গ ধরে খাড়া সিঁড়ির মত ভেঙ্গে যে ঢালু ভূমির অবতরণ ঘটেছিল তা একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট নদ্যাদির উচ্চ ও দুরারোহকুল সৃষ্টি করেছিল, এই অঞ্চলটির উত্তর দিকের অবস্থান জনশ্রুতি থেকে ঈগল পাখির বাসা নামে পরিচিত, এবং এরই দক্ষিণে অবস্থিত উন্মুক্ত তীক্ষ স্থানটি দুরারোহ পর্বত চূড়া চৌকি হিসেবে পরিচিত। ২৪ অক্টোবরের রাত্রে চেম্বারলিনের সেনারা ধারাবাহিক আক্রমণের প্রথম আক্রমণটি করে যাতে তাদের এই দুই অবস্থানকে অবৈধভাবে দখল করতে না পারে সে জন্যে। ভঙ্গুর মাটির কারণে বিরতিহীন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা বা পরিখা খনন করা অসম্ভব ছিল, তবে যেখানেই সম্ভব হয়েছে পাথর ছুড়ে ফেলা হয়েছে, পলায়নের উপায় হিসেবে তাড়াহুড়ো করে প্রস্তরের প্রাচীরাদি নির্মাণ করা হয়েছে সেখানে সুচাল লাঠি দিয়ে প্রতিহত করা হয়েছে। এই দুইটি কৌশলী অবস্থানকে নিরাপদ করতে না করতেই তারা সহসা বেপরোয়া প্রবল আক্রমণের শিকার হয়, তারা একের পর এক বেপরোয়া অভিযানে নিয়োজিত হলো যেখানে হিন্দুস্তানিদেরকে যুদ্ধের মধ্যবর্তী অঞ্চলে অস্ত্র পরিচালনায় দেখা গেল। প্রথম আক্রমণের পর গুণতিতে ত্রিশজন হিন্দুস্তানিকে মৃত পাওয়া গেল, তাদের অধিকাংশই চেহারায় বাঙ্গালি যুবক ছিল। সংক্ষিপ্ত সাময়িক যুদ্ধ বিরতির ও পরবর্তী আক্রমণের সময় দেখা যায় যে যখন উপজাতীয়রা তাদের নিহত ও আহতদেরকে নিতে এলো তখন তারা “পতিত হিন্দুস্তানিদেরকে মাটির পাত্রের মত ঘৃণা করে, যা যুদ্ধের দিনে আমাদের মাথাকে লক্ষ্য করে নিক্ষেপ করার কথা, কিন্ত এটি অতি রঞ্জিত ও অলীক ব্যাপার হয়ে দীড়িয়েছিল কেননা তা সংগ্রহের সময় যে কোন সংঘাতময় মুহূর্তে ভেঙ্গে যেতে পারত ।' তাদের অন্ত্র-শস্ত্রের প্রাচুর্য থাকা সত্তেও, প্রতিহতকারীরা উপজাতীয় লোকজনকে মুহুর্মুহু আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে নি তাদের সর্বাধিক জয় সমতল ক্ষেত্রের পরিসীমায় সৈন্যব্যুহ বেষ্টিত স্থান থেকে । এই ১৮৮

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।