গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

~~ WWW.amarboi.com ~ দিন সকালেই সশস্ত্র উপজাতিদের দলসমূহ পাহাড়ের শীর্ষে আসতে লাগল, তারা প্রায় সব দিক থেকেই আসছিল, প্রত্যেক দলেই পতাকাবাহী বিশিষ্ট নেতা সবুজ ও কালো পতাকাসহ ঢাকিদেরকে সঙ্গে নিয়ে অগ্রসর হচ্ছিল। তাদের মধ্যে এক বৃহৎ লশকর বা যোদ্ধা বাহিনী দেখা গেল যাদের কালো ফতুয়া আর নীল হিন্দুস্তানি বলে পরিচয় দান করে। প্রতি ঘন্টা অন্তর উপজাতীয় লোকজন তাদের সঙ্গে যোগ দিল। অতএব যখন পর্বতে অন্ধকার নেমে এলো তখন আমবেলা গিরি সঙ্কট ও তার বাইরের উপত্যকা শিবিরের রান্নার আগুনের ধোয়ায় ছেয়ে গেল। চেম্বারলিনের দফতরে এখন জানা গেল বে বুনারীদের প্রধানগণ উপজাতীয় সমাবেশে মিলিত হয়ে সোয়াতের আখুন্দের নিকটে তাদের সাহায্যে এগিয়ে আসার জন্যে তাকে আহ্বান জানান । এই পর্যায়ে রেয়নেল টেলর এখনও প্রত্যাশা করেন আখুন্দ আব্দুল গোফুর তার পক্ষে মধ্যস্থতা করবে। এ বিষয়ে জন আ্যাডি লেখেন, “সোয়াতের আখুন্দের প্রভাব সমস্ত পাহাড়ি এলাকার ও পেশোয়ার সীমান্তের সমভূমির উপজাতিদের উপর খুবই বিরাট এবং তাদের কাছে তার অবস্থান যা আমি রোমের পোপের সমতুল্য বলে দৃষ্টান্ত দেওয়াকে সর্বোত্তম মনে করি। যদি তিনি আমাদের বিরুদ্ধে ঘোষণা করেন, নি:সন্দেহে তিন বোনায়েরের জনগণ ও অন্যান্য উপজাতিদের যারা ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের মনে বস্তুগত এবং নৈতিক শক্তি প্রচুর পরিমাণে সঞ্চার করতে পারবেন। কিন্তু আখুন্দ তার আভ্যন্তরীণ মোকাবিলা করছেন সাঈদ মোবারকের আবির্ভাবে যিনি হিন্দুস্তানিদের প্রধানের নিকট সোয়াত রাজের খেতাবের মিথ্যা দাবিদার। যদি তিনি ব্রিটিশদের আক্রমণকে অগ্রসর করতে দিতেন, তিনি তাহলে সোয়াত রক্ষার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলতেন এবং সুযোগ- সুবিধা তার প্রতিদ্বন্বীর হাতে তুলে দিতেন। তিনদিন পরে রেয়নেল টেলরের ভীষণ আতঙ্কের বিষয়টা বোঝা গেল যখন বহু ঢাকের শব্দ শোনা গেল আর একগুচ্ছ আন্দোলিত পতাকা উত্তর দিগন্তে শোভা পেতে দেখা গেল, এগুলোর নেতৃত্ব দিয়েছিল চার সহস্র বলিষ্ঠ সৈন্য সম্বলিত সেনাবহিনী। তারা ছিল সোয়াতি আর তাদের মাঝখানে ছিলেন আখুন্দ স্বয়ং, যিনি বর্তমানে পাহাড়ে শিবির গেড়েছেন সেখান থেকে আমবেলা গ্রামটি দেখা যায়। আখুন্দের পৌত্র সোয়াতের প্রথম ওয়ালি, তার মতানুসারে, (আখুন্দ) জিহাদে যাচ্ছেন এই সংবাদ আগুনের ন্যায় ছড়িয়ে পড়ে এবং শত শত লোক পথে তার দলে যোগ দেয়। এর ফলে ২৬ অক্টোবরে আমবেলা যুদ্ধক্ষেত্রে পৌছালে তার সঙ্গে দেখা গেল চার সহস্র পদাতিক স্বেচ্ছাসেবক এবং সোয়া শ অশ্বরোহী সৈন্য ৷’ ১৮৭

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।