গডস টেরোরিস্ট চার্লস অ্যালেন
/ ৩৭২
📝 লেখা 📖 পিডিএফ

১ WWW.amarboi.com ~ চেম্বারলিনের পরিকল্পনা ছিল তার অধিকাংশ সৈন্য নিয়ে রাত্রির শেষের দিকে কোটালের উপর দিয়ে চামলা উপত্যকার উৎস মুখে অবস্থান করা। রেয়নেল টেলরের গোয়েন্দা তাকে নিশ্চিত করেছিলেন যে ‘সামনের গিরিপথটা বাধা হয়ে দাড়িয়েছে’, তবে তারা ভ্রান্তিতে ছিলেন: প্রত্যাশিত গাধা চলার পথ অবশেষে দেখা গেল সেটি আর কিছুই নয় একটি ক্ষীণ ধারা সোোতস্বিনী যা “অসংখ্য ক্ষুদ্র প্রস্তর ও বড় বড় বোল্ডার দ্বারা পরিব্যাপ্ত।' এক সারিতে পদব্রজে যাত্রা করে সৈন্যরা কোটালে পৌছেছিল, ঠিক এই স্থানে এসে তারা উপরিভাগের খাদ-খন্দক থেকে পরিচালিত গুলি বর্ষণে সম্মুখীন হয়। চতুর্দিকের পাহাড়গুলো ছোট ছোট ঝোপে আচ্ছাদিত ও অভিক্ষিপ্ত পাহাড় আর জলস্রোতের আঘাতে আঘাতে গোল আকার প্রাপ্ত বৃহদকায় শিলা খণ্ড_এটা উপজাতীয় দীর্ঘ নালা বিশিষ্ট বন্দুকের জন্য উপযুক্ত একটা আচ্ছাদন । ওদের এই লম্বা নালার অস্ত্রগুলি ব্যবহারের বিশেষ অসুবিধা হলেও সিকি মাইল দূরত্বের জন্য এগুলো অত্যন্ত নিশানাবাহী। যাহোক, গাইডস ও পাঞ্জাব সীমান্তে র পদাতিক বাহিনী যারা অগ্রবর্তীদেরকে নেতৃত্‌ দিচ্ছিল তারা এই পাহাড়ি যুদ্ধের কৌশলে সুদক্ষ ছিল এবং তারা ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে হাতাহাতি লড়াই করে উপজাতীয় লোকদের পার্বত্য এলাকায় বল প্রয়োগ করে পশ্চাতে সরিয়ে দিয়েছিল। অপরাহ্ছের প্রথম ভাগে পশ্চিম দিকে চামলা উপত্যকা অভেদ্য হয় ও আশপাশের সর্বদিকে দৃঢ় ঘাটি গাড়ে আর চতুল্পার্শ্বে পরিব্যাপ্ত কঠিন ও অভিক্ষিপ্তাংশের উপরে ফাড়ি স্থাপন করা হয়। যখন রাত্রি নামে তখন তাদের শিবিরে তল্লিতল্লাসহ কোন জন্তযান এসে পৌছায়নি এবং গিরিপথের পাদদেশে কয়েক সহস্র সৈন্য আটকে পড়ে । পূর্ববর্তী রাত্রে চোরাগুপ্তা হামলার কারণে জেগে জেগে কাটিয়ে চেম্বারলিন তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে চলমান অবস্থা মূল্যায়নের জন্য এক সঙ্গে বসেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে গিরিপথের মধ্য দিয়ে গাধা চলার পথ তার প্রকৌশলীর দ্বারা যতক্ষণ পর্যন্ত সহনীয় পর্যায়ে উন্নত না হয় ততক্ষণ “পরবর্তী অগ্রযাত্রা না করায়' শ্রেয়। দুই সপ্তাহ যাবত তার সেনাদল তাদের বিদ্যমান অবস্থার শক্তি বৃদ্ধি করা ব্যতীত যৎসামান্যই করেছে। এই বিলম্ব প্রাণনাশক প্রমাণিত হয়ে যাচ্ছিল। মালকার হিন্দুস্তানি দুর্গটি চামলা উপত্যকা থেকে বিশ মাইল দূর প্রান্তে অবস্থিত ছিল। সাম্প্রতিক সংবাদ জানায় যে এটি বর্তমানে হিন্দুস্তানি ও তাদের মিত্র সৈয়দদের যৌথ বাহিনীর হয়েছিল । হিন্দুস্তানিদের অভিযানের দাপ্তরিক বিবরণে লিপিবদ্ধ করা হয়, “তারা, আমাদের রীতি পুনঃ পুনঃ অনুশীলন করে যাচ্ছিল. এবং তারা পুরোনো ভারতীয় সেনাবাহিনীর মত পোশাক পরিহিত ছিল তাদের তিনজন ৫৫তম সৈন্যদলের স্বদেশি পদাতিক বাহিনীর জমাদার (কনিষ্ঠ কর্মকর্তা) অতি নিন্নপদস্থ ছিল... । Pd ৯৮৫

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।